আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ২৬০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর জুববা মুবারক-এর বর্ণনা
২৬০। হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) বর্ণনা করেন যে, (হিমইয়ারের মুসলমান বাদশাহ্) যু-ইয়াযান নবী (ﷺ)-কে এমন একটি পোশাক হাদিয়া দিলেন যা তেত্রিশটি উটের বিনিময়ে খরিদ করা হয়েছিল। নবী (ﷺ) এ কাপড় জোড়া একবার মাত্র পরিধান করেছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ جُبَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
260 - حَدَّثَنَا حَاجِبُ بْنُ أَبِي بَكْرٍ، نَا أَحْمَدُ بْنُ يَحْيَى الصُّوفِيُّ، نَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، نَا عُمَارَةُ بْنُ زَاذَنَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ ذَا يَزَنَ أَهْدَى إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُلَّةً اشْتُرِيَتْ بِثَلَاثَةٍ وَثَلَاثِينَ بَعِيرًا، فَلَبِسَهَا مَرَّةً
হাদীসের ব্যাখ্যা:
যেহেতু এই পোশাক সেট ছিলো একজন বাদশাহর প্রেরিত এবং মূল্যবান উপহার, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একবার মাত্র পরিধান করে পরিত্যাগ করেছিলেন। পুনরায় আর কখনো তা পরিধান করেননি। কারণ তিনি অতি মূল্যবান জমকালো পোশাক-পরিচ্ছদ পছন্দ করতেন না। তিনি বলেছেনঃ অতি মূল্যবান ও জমকালো পোশাক কেবল তারাই পরিধান করে আখিরাতে যাদের কোন অংশ নেই।