আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ২৬৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর লুঙ্গি ও চাদরের বর্ণনা
২৬৯। হযরত সালামা ইব্ন আকওয়া (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (হুদায়বিয়ার সন্ধির পূর্বে) নবী (ﷺ) উসমান ইব্ন আফ্ফান (রাযিঃ)-কে মক্কায় পাঠালে আবান ইব্ন সাঈদ তাঁকে নিজের আশ্রয়ে থাকতে দিলেন এবং বললেন, হে আমার চাচাতো ভাই! তুমি এরূপ বিনম্রতা অবলম্বন করেছো কেন। তুমি তোমার পরিধেয় বস্ত্র তোমার কাওমের লোকজনের মত নীচে লটকিয়ে পরিধান করো। উসমান (রাযিঃ) বললেন, আমাদের সরদার রাসূলুল্লাহ্ (ﷺ) এভাবে পায়ের নলার অর্ধেক পর্যন্ত উঁচু করে লুঙ্গি পরে থাকেন।
أبواب الكتاب
ذِكْرُ إِزَارِهِ وَكِسَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
269 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، وَبُنَانُ بْنُ أَحْمَدَ، قَالَا: حَدَّثَنَا عُبَيْدٌ، عَنْ إِيَاسِ بْنِ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، عَنْ أَبِيهِ، قَالَ: بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُثْمَانَ بْنَ عَفَّانَ إِلَى مَكَّةَ، فَأَجَارَهُ أَبَانُ بْنُ سَعِيدٍ، فَقَالَ: يَا ابْنَ عَمِّ، أَلَا أَرَاكَ مُتَخَشِّعًا، أَسْبِلْ كَمَا يُسْبِلُ قَوْمُكَ، قَالَ: هَكَذَا يَأْتَزِرُ صَاحِبُنَا إِلَى نِصْفِ سَاقَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সমস্ত সাহাবায়ে কিরাম অহংকার থেকে দূরে থাকার জন্য লুঙ্গি ও পায়জামা পায়ের নলার অর্ধেক পর্যন্ত উঁচু করে পরতেন। এটাই ইসলামের পদ্ধতি। পক্ষান্তরে কাফির ও মুশরিকরা অহংকার ও গর্বিত ভঙ্গিতে মাটি ছোঁয়া করে লুঙ্গি পরিধান করতো। এটাই ছিলো কুফরীর প্রতীক। অহংকারী লোকেরাই আজকাল ভূমি পর্যন্ত লটকিয়ে লুঙ্গি, পায়জামা, সেলোয়ার এমনকি প্যান্ট পরাকেও মর্যাদার ব্যাপার বলে মনে করে। অপরদিকে নেক্কার পরহেযগার ও দীনদার মুসলমানরা পায়জামা পায়ের গিরার ওপরে পরিধান করে থাকেন। সালাতের অবস্থায় পায়ের গিরার নিচে লুঙ্গি অথবা পায়জামা পরিধান মাকরূহ তাহ্রীমী।
বর্ণনাকারী: