আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২৫৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর জামা এবং জামা পরিধানের সময় মহান আল্লাহর প্রতি হাম্দ ও প্রশংসা
২৫৬। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন হাসান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর এমন দুটি বস্ত্র ছিলো যেগুলি বনু নাজ্জার গোত্রে তৈরী করা হতো। নবী (ﷺ) কাপড় তৈরীর কাজ দেখার জন্য তাদের সেখানে আসা-যাওয়া করতেন। তিনি তাদেরকে (উৎসাহ দিয়ে) বলতেন, কাপড়গুলি জলদি তৈরী করো। আমরা এগুলি পরিধান করে মানুষের মাঝে আল্লাহ্ পাকের দেয়া সৌন্দর্য প্রকাশ করি।
أبواب الكتاب
ذِكْرُ قَمِيصِهِ وَحَمْدِ رَبِّهِ عِنْدَ لِبْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
256 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى الْأَنْصَارِيُّ، قَالَ: سَمِعْتُ أَبِي، قَالَ: وَجَدْتُ فِي كِتَابِ أَبِي بِخَطِّهِ: نَا أَسْوَدُ بْنُ سَالِمٍ، قَالَ: سَمِعْتُ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الزَّاهِدَ، نَا خَالِدُ بْنُ مَنْصُورٍ، يَذْكُرُ عَنْ عَبْدِ اللهِ بْنِ الْحَسَنِ، قَالَ: كَانَ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَانِ يُنْسَجَانِ فِي بَنِي النَّجَّارِ، وَكَانَ يَخْتَلِفُ إِلَيْهِمَا يَقُولُ: عَجِّلُوا بِهِمَا عَلَيْنَا، نَتَجَمَّلُ بِهِمَا فِي النَّاسِ

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে সেই সৌন্দর্য ও শালীনতা প্রকাশ করার আলোচনা করা হয়েছে, সেটি হলো সেই সৌন্দর্য ও শালীনতা যা সালাত আদায়কালে অবলম্বন করার জন্য আল্লাহ্ পাক নির্দেশ দিয়েছেন। ইরশাদ হচ্ছেঃ يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ হে আদম সন্তান! তোমরা সালাত আদায়কালে পোশাকের সৌন্দর্য ও শালীনতা অবলম্বন কর। এ কারণেই ফিকহ্‌বিদগণ লিখেছেন, মসজিদে সালাতের জন্য সুন্দর ও শালীন পোশাক পরিধান করে যাওয়া চাই। দুর্ভাগ্যক্রমে আমাদের কর্মনীতি এর সম্পূর্ণ বিপরীত। আমরা সাধারণভাবে মসজিদে যাওয়ার সময় ভিতর বাড়িতে ব্যবহৃত সেই সাধারণ ও সংক্ষিপ্ত পোশাকই নিয়ে প্রবেশ করি। অথচ এ পোশাকে পার্থিব কোন নেতা বা কর্তার নিকট গমন করা মোটেই পছন্দ করি না। আমাদের এ নীতি যেমন মহান আল্লাহ্ পাকের নির্দেশের বিপরীত তেমনি এটি মাহবুবে ইলাহী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নতেরও বিরোধী।
tahqiqতাহকীক:তাহকীক চলমান