আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২৫৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর জামা এবং জামা পরিধানের সময় মহান আল্লাহর প্রতি হাম্দ ও প্রশংসা
২৫৫। হযরত আয়েশা সিদ্দীকা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর গায়ে খদ্দরের দু’টি মোটা জাতীয় বস্ত্র ছিল। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! এ দু’টি বস্ত্ৰ তো খুবই অসম ও মোটা জাতীয়। এগুলির দ্বারা আপনি ঘর্মাক্ত হয়ে যান। এগুলি আপনার শরীরের উপর আরো ভারী হয়ে দাঁড়ায়। (আপনি এগুলির পরিবর্তে কোন পাতলা বস্ত্র ব্যবহার করলে কত ভাল হতো।)
أبواب الكتاب
ذِكْرُ قَمِيصِهِ وَحَمْدِ رَبِّهِ عِنْدَ لِبْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
255 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَارِثِ، نَا صَالِحُ بْنُ حَاتِمِ بْنِ وَرْدَانَ، نَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنِي عُمَارَةُ بْنُ أَبِي حَفْصَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ عَلَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَانِ خَشِنَانِ غَلِيظَانِ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ ثَوْبَيْكَ هَذَيْنِ خَشِنَانِ غَلِيظَانِ تَرْشَحُ فِيهِمَا فَيَثْقُلَانِ عَلَيْكَ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে বোঝা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর পোশাক-পরিচ্ছদে কোনই আড়ম্বর ছিল না। যখন যা মিলত তা-ই তিনি পরিধান করতেন। এতটুকুই নয়, বরং সাধারণভাবে তিনি সাদাসিধে ও মোটা কাপড়ের পোশাককেই অগ্রাধিকার দিতেন। তাঁর মধ্যে রাজকীয় জাঁকজমকপূর্ণ লৌকিকতা মোটেই ছিলো না। দুনিয়াদার বড়লোকেরা যেমন রাজকীয় জাঁকজমকপূর্ণ লৌকিকতা ও ভণিতা ইত্যাদি কামনা করে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মন-মানসিকতায় তার লেশমাত্রও ছিলো না। ইচ্ছা করলে উন্নত থেকে উন্নততর পোশাক জুটিয়ে নেয়া তাঁর জন্য মোটেই কষ্টকর ছিলো না। পরপর বিজয় লাভ এবং বিজয় পরবর্তী অগণিত ধন-সম্পদ তাঁর কদম মুবারক চুম্বন করছিলো। কখনো কখনো গনীমতের মালের বিশাল স্তূপ হয়ে যেতো। কিন্তু সন্ধ্যা হওয়ার পূর্বেই তিনি হক্‌দারদের মাঝে তা বণ্টন করে দিতেন। কোন কারণবশত যদি কিছু সম্পদ অবশিষ্ট থেকে যেত কিংবা তা গ্রহণ করার মতো কেউ উপস্থিত না থাকতো তা হলে সে রাতে তাঁর চোখে ঘুম থাকতো না। আল্লাহ্ পাক সকল মুসলমানকে তাঁর আদর্শের পরিপূর্ণ অনুসরণের তাওফীক দান। আমীন!
আখলাকুন্নবী (ﷺ) - হাদীস নং ২৫৫ | মুসলিম বাংলা