আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২৬২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর জুববা মুবারক-এর বর্ণনা
২৬২। হযরত মুগীরা ইব্‌ন শুবা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য বাইরে গেলে আমি একটি পাত্রে পানি নিয়ে তাঁর পেছনে পেছনে গেলাম । তিনি প্রয়োজন সেরে আসলে আমি তাঁকে ওযূ করানোর জন্য এগিয়ে গেলাম। সে সময় তাঁর পরিধানে ছিলো একটি রূমী জুব্বা যার হাতা ছিলো অত্যন্ত সংকীর্ণ। তাই তিনি জুব্বা থেকে হাত বের করলেন এবং জুব্বাটা কাঁধের ওপর রেখে ওযূ করলেন এবং মোজা ও মাথায় বাঁধা কাপড়ের ওপর মাসেহ্ করে সালাত পড়লেন।
أبواب الكتاب
ذِكْرُ جُبَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
262 [ص:115] مُحَمَّدُ بْنُ أَحْمَدْ بْنِ مَعْدَانَ، نَا يُوسُفُ بْنُ مُوسَى، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى الْقَطَّانُ، نَا حُرَيْثٌ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِبَعْضِ حَاجَتَهِ، فَاتَّبَعْتُهُ بِإِدَاوَةٍ مِنْ مَاءٍ، فَلَمَّا قَضَى حَاجَتَهُ قُمْتُ لِأُوَضِّئَهُ وَعَلَيْهِ جُبَّةٌ رُومِيَّةٌ ضَيِّقَةُ الْكُمِّ، فَأَخْرَجَ يَدَهُ مِنْ تَحْتِهَا وَطَرَحَهَا عَلَى عَاتِقِهِ، ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ وَالْخِمَارِ، ثُمَّ صَلَّى

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য দেশের তৈরি পোশাকও ব্যবহার করতেন। তিনি রোমের তৈরি জুব্বা পরিধান করেছিলেন। যেহেতু তার আস্তিন ছিলো অত্যন্ত সংকীর্ণ। তাই তিনি আস্তিন ওপরে টেনে তোলেননি বরং আস্তিনের মধ্য থেকে হাত বের করে জুব্বাটিকে কাঁধের ওপর রেখে ওযূ করেছেন। এখানে শুধু জুব্বা সম্পর্কে বর্ণনাই গ্রন্থকারের উদ্দেশ্য। তাই তিনি এ হাদীসটি বর্ণনা করেছেন। আনুষঙ্গিকভাবে এ হাদীসে মোজা এবং মাথার কাপড়ের ওপর মাসেহ্ করা সম্পর্কে যে উল্লেখ রয়েছে, ফিকহ্ গ্রন্থসমূহে তার বিস্তারিত বর্ণনা আছে। এখানে সে সব মাসয়ালা বর্ণনা করার অবকাশ নেই। অধিকাংশ উলামার মতে শুধু পাগড়ি কিংবা রুমালের উপর মাসেহ্ করা এবং মাথা আদৌ মাসেহ্ না করা জায়েয় নয়। এতে ওযূ পরিশুদ্ধ হবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান