আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২৫৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নতুন পোশাক পরিধান করার বর্ণনা
২৫৭। আব্দুল্লাহ্ ইব্‌ন আবুল আসওয়াদ আল ইস্‌ফাহানী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, নবী (ﷺ) প্রথম কোনো নতুন পোশাক পরিধান করলে জুমু’আর দিনে শুরু করতেন।
أبواب الكتاب
ذِكْرُ وَقْتِ لِبَاسِهِ إِذَا اسْتَجَدَّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
257 - حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُحَمَّدٍ الْمُؤَذِّنُ، نَا إِبْرَاهِيمُ بْنُ الْوَلِيدِ الْحَشَّاشُ، نَا غَسَّانُ بْنُ مَالِكٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْخُزَاعِيُّ، قَالَا: حَدَّثَنَا عَنْبَسَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقُرَشِيُّ، نَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْأَسْوَدِ الْأَصْفَهَانِيُّ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَجَدَّ ثَوْبًا لَبِسَهُ يَوْمَ الْجُمُعَةِ

হাদীসের ব্যাখ্যা:

ইসলামে জুমু’আর দিনকে অত্যন্ত গুরুত্ব ও মর্যাদা দেয়া হয়েছে। জুমু’আর দিনটি মুসলমানদের জন্য ছোট আকারের ঈদের দিন। তাই আল্লাহ্ তা’আলা জুমু’আর সালাত ঈদের সালাতের মত সম্মিলিতভাবে আদায় করা ফরয করেছেন, যাতে সমস্ত মুসলিম কোনো একটি বড় স্থানে সমবেত হয়ে জুমু’আর সালাত আদায় করে এবং পরস্পর দেখা- সাক্ষাত করতে ও একে অপরের খোঁজ-খবর নিতে পারে। বিভিন্ন হাদীসেও জুমু’আর সালাতের গুরুত্ব বর্ণিত হয়েছে। জুমু’আর দিন গোসল করা নতুন কিংবা পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান করা এবং চুল কাটানো সুন্নত। জুমু’আর দিনের ইবাদত বন্দেগীর জন্যও বিরাট পুরস্কার ও সাওয়াব রয়েছে। হাদীসে উল্লেখ করা হয়েছে যে, জুমু’আর দিনে আল্লাহ্ তা’আলা এমন একটি সময় রেখেছেন যে, সে সময় বান্দা যে দু’আ করুক না কেন তা অবশ্যই কবুল করা হয়। কিন্তু পরিতাপের বিষয় হলো, বর্তমানে জুমু’আর গুরুত্ব একেবারেই হারিয়ে যাচ্ছে। বস্তুত দুই ঈদ ছাড়া মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ আর কোন পর্ব বা দিন থাকলে তা হচ্ছে জুমু’আর দিন। সম্ভব হলে সেদিন নতুন পোশাক কিংবা পরিষ্কার-পরিচ্ছন্ন পবিত্র কাপড় পরিধান করা উচিত। এদিনেই অনুষ্ঠানাদি ও বিয়ে-শাদী এবং বেশি বেশি ইবাদত করা উচিত । বিশেষত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর ওপর অনেক বেশি করে দরূদ ও সালাম পেশ করা কর্তব্য । কেননা, হাদীসে এ কাজের অনেক বেশি ফযিলত উল্লেখ করা হয়েছে। আল্লাহ্ তা’আলা আমাদের সবাইকে সঠিক পথের হিদায়াত দান করুন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান