আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২৮৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পোশাকের বর্ণনা
২৮৬। ইসহাক ইব্‌ন আব্দুল্লাহ্ ইব্‌ন হারিস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) সাতাশটি উটের বিনিময়ে এক সেট পোশাক খরিদ করেছিলেন এবং তা পরিধানও করেছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ حُلَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
286 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ، نَا هُدْبَةُ، نَا هَمَّامٌ، نَا قَتَادَةُ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى حُلَّةً بِسَبْعٍ وَعِشْرِينَ نَاقَةً فَلَبِسَهَا

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যবান পোশাক খরিদ করেছেন এবং তা পরিধানও করেছেন। তাছাড়া পূর্বে হযরত আনাস ইব্‌ন মালিক (রা) বর্ণিত হাদীসে উল্লেখিত হয়েছে যে, হিমইয়ায়ের মুসলিম শাসক যু-ইয়াযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য তেত্রিশটি উটের বিনিময়ে পূর্ণাঙ্গ এক সেট পোশাক কিনে উপহার দিয়েছিলেন এবং তিনি ঐ পোশাক একবারমাত্র পরিধান করেছিলেন। সামগ্রিকভাবে হাদীসসমূহ থেকে জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত মূল্যবান পোশাক-পরিচ্ছদ পরিধান করতেন না। তবে মাঝেমধ্যে পরিধান করেছেন। কারণ তিনি মূল্যবান ও চটকদার পোশাক পছন্দ করতেন না। কেননা এতে অহংকার ও আত্মপ্রীতি সৃষ্টি হওয়ার আশংকা থাকে। যাহোক, মানুষের কর্তব্য নিজের সামর্থ্য অনুযায়ী পোশাক পরিধান করা, যাতে আল্লাহ্‌র নিয়ামতের প্রকাশ ও শুকরিয়া আদায় হয় এবং তাঁর নিয়ামতের অবমাননা না হয়। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদীসে বলেছেনঃ احسنوا لباسكم -উত্তম পোশাক-পরিচ্ছদ ব্যবহার করো। অন্য একটি হাদীসে বলা হয়েছেঃ إذا آتاك الله مالا فلير أثر نعمة الله عليك، وكرامته جامع الصغير 235 ج 1
আল্লাহ্ তা’আলা তোমাকে ধন-সম্পদ দান করে থাকেন। তখন তোমার মধ্যে তাঁর নিয়ামত, মেহেরবানী ও পুরস্কারের চিহ্ন প্রকাশ পাওয়া উচিত অর্থাৎ তোমার সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক-পরিচ্ছদ পরিধান করা উচিত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান