আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২৮৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পবিত্র চাদরের বর্ণনা
২৮৫। দালহাম ইব্‌ন সালিহ্ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি শুনেছি, আব্দুল্লাহ্ ইব্‌ন বুরাইদা (রাযিঃ) তার পিতা থেকে বর্ণনা করেন, (হাবশার বাদশাহ্) নাজাশী, নবী (ﷺ) -কে পত্র লিখে জানালেন যে, আপনার কওমের ও আপনার দ্বীনের অনুসারী উম্মে হাবিবা বিন্‌ত আবু সুফিয়ানকে আপনার সাথে বিয়ে দিয়েছি এবং আপনার জন্য একটি পূর্ণাঙ্গ উপহার অর্থাৎ কামিজ, পায়জামা, ইতাফ ও সাদা চামড়ার তৈরী মোজাও পাঠাচ্ছি। বর্ণনাকারী বলেন, নবী (ﷺ) ওযূ করে সেই মোজার ওপর ‘মাসেহ্’ করলেন। হাদীসের বর্ণনাকারী সুলাইমান বলেন, আমি আমার উস্তাদ হায়সামকে জিজ্ঞেস করলাম ‘ইতাফ’ কি? তিনি বললেন, কাঁধের ওপর রাখার সবুজ রংের তায়লিসান চাদর। (বর্ণনাকারী বলেন) আমি আবার হায়সামকে বললাম, সালহাম এবং আব্দুল্লাহ্ ইব্‌ন বুরায়দার মাঝখানে কি আর কোন বর্ণনাকারী নেই ? তিনি বললেন, তাদের মাঝখানে বর্ণনাকারী হলেন ইব্‌ন হুজায়রা। তিনি অত্যন্ত নির্ভরতার সাথে জোর দিয়ে বললেন যে, তাদের দু’জনের মধ্যকার বর্ণনাকারী ইব্‌ন হুজায়রা।
أبواب الكتاب
صِفَةُ رِدَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
285 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ الرَّازِيُّ، نَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْقَزَّازُ، نَا الْهَيْثَمُ بْنُ عَدِيٍّ، نَا دَلْهَمُ بْنُ صَالِحٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: إِنَّ النَّجَاشِيَّ كَتَبَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّى قَدْ زَوَّجْتُكَ امْرَأَةً مِنْ قَوْمِكَ، وَهَيَ عَلَى دِينِكَ، أُمَّ حَبِيبَةَ بِنْتَ أَبِي سُفْيَانَ، وَأَهْدَيْتُ لَكَ هَدِيَّةً جَامِعَةً: قَمِيصًا، وَسَرَاوِيلَ، وَعِطَافًا، وَخُفَّيْنِ سَاذَجَيْنِ، فَتَوَضَّأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَسَحَ عَلَيْهِمَا. قَالَ سُلَيْمَانُ: قُلْتُ لِلْهَيْثَمِ: مَا الْعَطَّافُ؟ قَالَ: الطَّيْلَسَانُ، قُلْتُ لِلْهَيْثَمِ: أَلَيْسَ بَيْنَهُمَا رَجُلٌ؟ ابْنُ حُجَيْرَةَ قَالَ قَوَّمَهُ لِي وَشَدَّدَهُ: ابْنُ حُجَيْرَةَ

হাদীসের ব্যাখ্যা:

উম্মুল মু’মিনীন হযরত উম্মে হাবিবা বিন্‌ত আবূ সূফিয়ান (রা)-এর আসল নাম রামলা বিন্‌ত আবূ সুফিয়ান। প্রথমে তাঁর বিয়ে হয়েছিলো আবদুল্লাহ্ ইব্‌ন জাহাশের সাথে। আবদুল্লাহ্ মক্কা থেকে হিজরত করে হাবশায় চলে যায়। সেখানে গিয়ে মুরতাদ হয়ে খ্রিস্টধর্ম গ্রহণ করে এবং ঐ অবস্থায়ই মৃত্যুমুখে পতিত হয়। কিন্তু উম্মে হাবীবা (রা) ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকেন। হাবশার বাদশাহ্ নাজাশী রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অভিপ্রায় অবহিত হয়ে তাঁর সাথে উম্মে হাবীবার বিয়ে দেন এবং নিজের পক্ষ থেকে বিপুল পরিমাণ মাহর আদায় করেন এবং বিভিন্ন আসবাবপত্রও উপহার হিসাবে প্রদান করেন। এসব উপহার সামগ্রীর মধ্যে কামিজ, পায়জামা, চাদর ও চামড়ার মোজার কথা এ হাদীসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন হাদীসে বর্ণিত হয়েছে যে, নাজাশী চারশ দিনার মাত্র নির্ধারণ করেছিলেন এবং নিজেই তা আদায় করেছিলেন। এ ঘটনা থেকে অনুমান করা যায়, চোখে না দেখলেও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি নাজাশীর কত ভক্তি ও ভালবাসা ছিলো।
হাদীসে মোজার ওপর ‘মাসেহ্’ করার কথা বলা হয়েছে। এটা ফিকহ্ মাসয়ালা। চামড়ার মোজার ওপর ‘মাসেহ্’ করা সকল ইমামের মতে জায়েয। এমনকি সুতি বা পশমী মোজাও যদি এতটা মোটা হয় বা, তা পরে জুতা ছাড়াই রাস্তা চলা সম্ভব তাহলে অধিকাংশ ইমামের মতে তার ওপর ‘মাসেহ্’ করাও জায়েয। এর সময়সীমা মুসাফিরের জন্য তিনদিন তিন রাত এবং নিজ বাড়িতে অবস্থানকারীর জন্য একদিন ও একরাত। মোজা পরিধানকারী যদি এই সময়সীমার মধ্যে ওযূ করার জন্য মোজা না খুলে তার ওপর ‘মাসেহ্’ করেন তাহলে ওযূ বিশুদ্ধ হবে। বিস্তারিত জানার জন্য ফিকহ্ গ্রন্থসমূহ দ্রষ্টব্য।
tahqiqতাহকীক:তাহকীক চলমান