আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ২৮২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পবিত্র চাদরের বর্ণনা
২৮২। হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একদিন উঠে দাঁড়ালেন এবং মসজিদের মাঝখানে গিয়ে পৌঁছলেন। তখন এক বেদুঈন তাঁর কাছে গিয়ে পৌঁছলো এবং পেছন দিক থেকে তাঁর চাদর ধরে সজোরে টান দিলো। চাদর বেশ মোটা ছিলো। চাদর ধরে টান দেয়ায় তাঁর ঘাড়ে লাল দাগ পড়ে গেল।
أبواب الكتاب
صِفَةُ رِدَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
282 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبَانَ، نَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ، نَا الْقَعْنَبِيُّ، نَا مُحَمَّدُ بْنُ هِلَالٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ يَوْمًا حَتَّى بَلَغَ وَسَطَ الْمَسْجِدِ، فَأَدْرَكَهُ أَعْرَابِيُّ فَجَبَذَ بِرِدَائِهِ مِنْ وَرَائِهِ، وَكَانَ رِدَاءً خَشِنًا فَحَمَّرَ رَقَبَتَهُ
হাদীসের ব্যাখ্যা:
এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাদরের উল্লেখ করাই কেবল গ্রন্থকারের উদ্দেশ্য। এ হাদীস থেকে জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা চাদর ব্যবহার করতেন।