আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ২৮১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পবিত্র চাদরের বর্ণনা
২৮১। হযরত উরওয়া (রাযিঃ) বলেন, যে পোশাক পরিধান করে রাসূলুল্লাহ্ (ﷺ) বহিরাগত প্রতিনিধিদের সাক্ষাৎ দান করতেন তা ছিলো একখানা সবুজ চাদর ও জুব্বা চাদরখানার দৈর্ঘ্য ছিলো চার হাত এবং প্রস্থ ছিলো দুই হাত ও এক বিঘত । নবী (ﷺ)-এর সেই জুব্বাটি বরকত লাভের জন্য বর্তমানে খলীফাদের কাছে সংরক্ষিত। জুব্বাটি খুবই পুরানো হয়ে গিয়েছে। সংরক্ষণ ও সাবধানতার জন্য তাঁরা সেটিকে ভাঁজ করে আরেকটি কাপড়ের মধ্যে রেখেছেন। এবং তাঁরা কেবল ঈদুল ফিতর ও ঈদুল আযহার সময় তা ব্যবহার করে থাকেন।
أبواب الكتاب
صِفَةُ رِدَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
281 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ إِسْحَاقَ، نَا الْحُسَيْنُ الْمَرْوَزِيُّ، نَا ابْنُ الْمُبَارَكِ، نَا ابْنُ لَهِيعَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، أَنَّهُ حَدَّثَهُ عَنْ عُرْوَةَ، أَنَّ ثَوْبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي كَانَ يَخْرُجُ فِيهِ إِلَى الْوَفْدِ، رِدَاءٌ وَثَوْبٌ أَخْضَرُ طُولُهُ أَرْبَعَةُ أَذْرُعٍ، وَعِرْضُهُ ذِرَاعَانِ وَشِبْرٌ، وَهُوَ عِنْدِ الْخُلَفَاءِ الْيَوْمَ قَدْ كَانَ خَلَقَ فَطَوَوْهُ بِثَوْبٍ يَلْبَسُونَهُ يَوْمَ الْفِطْرِ وَالْأَضْحَى
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ ধরনের পোশাক ব্যবহার করতেন। এসব পোশাকের মধ্যে বিশেষ করে উক্ত সবুজ রঙের চাদর ও জুব্বার উল্লেখ পাওয়া যায় যা তাঁর পরবর্তী খলীফাগণও বরকত লাভের উদ্দেশ্যে দুই ঈদে ও অন্যান্য বিশেষ অনুষ্ঠানে ব্যবহার করতেন। এ দু’টি পোশাকের বর্ণনা থেকে জানা যায় যে, তিনি সাধারণত আমাদের হিসাব অনুসারে দুই গজ লম্বা ও সোয়া গজ চওড়া চাদর ব্যবহার করতেন।