আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২৮০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পবিত্র চাদরের বর্ণনা
২৮০। হযরত উরওয়া ইব্‌ন যুবায়র (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চাদর চার হাত লম্বা ও আড়াই হাত প্রস্থ ছিল। তাঁর কাছে সবুজ রংের একখানা কাপড় ছিল। বাইরের প্রতিনিধি দল তাঁর কাছে সাক্ষাতের জন্য আসলে তিনি তা পরিধান করে তাদের সাক্ষাৎ দিতেন।
أبواب الكتاب
صِفَةُ رِدَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَخْبَرَنَا بُهْلُولُ بْنُ إِسْحَاقَ الْإِنْبَارِيُّ، نَا مُحَمَّدُ بْنُ مُعَاوِيَةَ النَّيْسَابُورِيُّ، نَا ابْنُ لَهِيعَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، قَالَ: كَانَ طُولُ رِدَاءِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَةَ أَذْرُعٍ، وَعَرْضُهُ ذِرَاعَيْنِ وَنِصْفًا، وَكَانَ لَهُ ثَوْبٌ أَخْضَرُ، يَلْبَسُهُ لِلْوفُودِ إِذَا قَدِمُوا عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার হাত দীর্ঘ ও আড়াই হাত প্রস্থের চাদর ব্যবহার করেছেন। এ হাদীস থেকে আরো জানা যায় যে, তাঁর কাছে সবুজ রঙের একটি জুব্বা ছিলো। বিশেষ করে বাইরের প্রতিনিধিদল আগমন করলে তিনি সেটি পরিধান করে তাদেরকে সাক্ষাৎ দিতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান