মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

১১. ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৪ টি

হাদীস নং: ২৮৫
ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
পরিচ্ছেদঃ কৌতুকার্থে তালাক উচ্চারণ করা
হাদীস নং- ২৮৫

হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেছেন, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তিনটি বিষয় এমন যেগুলোর যথার্থ তো যথার্থই, এমনকি সেগুলোর কৌতুকের ব্যবহারও যথার্থই। সেগুলো হচ্ছে: (১) বিবাহ (২) তালাক ও (৩) রাজআত।
كتاب الطلاق
عَنْ عَطَاءٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهِكَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " ثَلَاثَةٌ جِدُّهُنَّ وَهَزْلُهُنَّ جِدٌّ: الطَّلَاقُ، وَالنِّكَاحُ، وَالرَّجْعَةُ "
হাদীস নং: ২৮৬
ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
পরিচ্ছেদঃ ইদ্দতের বর্ণনা
হাদীস নং- ২৮৬

হযরত জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) যখন হযরত সওদা (রাযিঃ)-কে তালাক দেয়ার ইচ্ছা প্রকাশ করেন, তখন তাঁকে বললেন : তুমি ইদ্দত পালন করবে।
كتاب الطلاق
عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لِسَوْدَةَ حِينَ طَلَّقَهَا: «اعْتَدِّي»
হাদীস নং: ২৮৭
ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
পরিচ্ছেদঃ ইদ্দতের বর্ণনা
হাদীস নং- ২৮৭

হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন হযরত সওদা (রাযিঃ)-কে তালাক প্রদানের ইচ্ছা পোষণ করেন, তখন হযরত সওদা (রাযিঃ)-কে বলেন তুমি ইদ্দত পালন করবে।
كتاب الطلاق
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لِسَوْدَةَ حِينَ طَلَّقَهَا: «اعْتَدِّي»
হাদীস নং: ২৮৮
ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
পরিচ্ছেদঃ ঋতু অবস্থায় তালাক প্রদান
হাদীস নং- ২৮৮

হযরত ইবন উমর (রাযিঃ) বর্ণনা করেন, তিনি তাঁর স্ত্রীকে (আমিনা বিনতে গাফ্ফার) ঋতু অবস্থায় তালাক প্রদান করেন। এ কারণে তাকে অভিযুক্ত করা হয়। ফলে তিনি তাকে ফিরিয়ে নেন। অতঃপর যখন তার স্ত্রী ঋতু থেকে পবিত্র হয়, তখন তিনি তাকে তালাক প্রদান করেন এবং ঐ তালাকও গণনা করা হয় যা তিনি ঋতু অবস্থায় প্রদান করেছিলেন।
كتاب الطلاق
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ رَجُلٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا «أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ، وَهِيَ حَائِضٌ فَعِيبَ عَلَيْهِ، فَلَمَّا طَهُرَتْ مِنْ حَيْضِهَا طَلَّقَهَا، وَاحْتُسِبَتْ بِالتَّطْلِيقَةِ الَّتِي كَانَ أَوْقَعَ عَلَيْهَا وَهِيَ حَائِضٌ»
হাদীস নং: ২৮৯
ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
পরিচ্ছেদঃ তালাককে খেলার বস্তু বানানো হারাম
হাদীস নং- ২৮৯

হযরত আবু মুসা আশআরী (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মানুষের কি হয়েছে যে, তারা আল্লাহ তা'আলার বিধানকে নিয়ে খেল-তামাশা করছে । তারা (এইমাত্র) বলে, আমি তোমাকে (স্বীয় স্ত্রীকে) তালাক দিলাম। পরক্ষণেই বলে, আমি তোমাকে ফিরিয়ে নিলাম।
كتاب الطلاق
عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَا بَالُ قَوْمٍ يَلْعَبُونَ بِحُدُودِ اللَّهِ؟ ! فَقَالَ: وَيَقُولُونَ: قَدْ طَلَّقْتُكِ، قَدْ رَاجَعْتُكِ "
হাদীস নং: ২৯০
ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
পরিচ্ছেদঃ পাগলের তালাক কার্যকর হবে না।
হাদীস নং-২৯০

হযরত জাবির (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন পাগলের তালাক
বৈধ হবে না এবং তার জন্য ক্রয়-বিক্রয়ও বৈধ হবে না।
كتاب الطلاق
عَنْ مَنْصُورٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَجُوزُ لِلْمَعْتُوهِ طَلَاقٌ، وَلَا بَيْعٌ، وَلَا شِرَاءٌ»
হাদীস নং: ২৯১
ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
পরিচ্ছেদঃ শুধু ক্ষমতা প্রদান করার কারণে নারীর তালাক কার্যকর হবে না।
হাদীস নং ২৯১

উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাযিঃ) বলেন, রাসুলুল্লাহ (ﷺ) আমাকে (তালাক নেয়ার) ক্ষমতা প্রদান করেন। কিন্তু আমি তাকেই গ্রহণ করি (অর্থাৎ এতে তালাক হয়নি)। এ পদ্ধতি তালাকের মধ্যে গণ্য হয়নি।
كتاب الطلاق
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا «خَيَّرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاخْتَرْنَاهُ، فَلَمْ يَعُدَّ ذَلِكَ طَلَاقًا»
হাদীস নং: ২৯২
ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
পরিচ্ছেদঃ বিবাহিত দাসীর আযাদীলাভের পর সাথে থাকা বা না থাকার ব্যাপারে অধিকার রয়েছে
হাদীস নং- ২৯২

হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বারীরাহ নামক এক দাসীকে আযাদ করে দেন। তার স্বামী ছিল আবু আহমদের পরিবারের আযাদকৃত দাস। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে এ ক্ষমতা প্রদান করেন যে, সে তার স্বামীর বিবাহ বন্ধনে থাকবে অথবা পৃথক হয়ে যাবে। সুতরাং সে পৃথক হওয়ার ইচ্ছা প্রকাশ করলে তিনি উভয়ের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। অথচ তার স্বামী আযাদ ছিল।
كتاب الطلاق
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا «أَعْتَقَتْ بَرِيرَةَ، وَلَهَا زَوْجٌ مَوْلًى لِآلِ أَبِي أَحْمَدَ، فَخَيَّرَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاخْتَارَتْ نَفْسَهَا فَفَرَّقَ بَيْنَهُمَا، وَكَانَ زَوْجُهَا حُرًّا»
হাদীস নং: ২৯৩
ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
পরিচ্ছেদঃ দাসীর তালাকের বর্ণনা
হাদীস নং- ২৯৩

হযরত ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : দাসীর তালাক
হলো দু'টি এবং তার ইদ্দত হলো দুই ঋতু পর্যন্ত।
كتاب الطلاق
عَنْ عَطِيَّةَ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «طَلَاقُ الْأَمَةِ اثْنَتَانِ، وَعِدَّتُهَا حَيْضَتَانِ»
হাদীস নং: ২৯৫
ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
পরিচ্ছেদঃ মৃত স্বামীর স্ত্রীর ইদ্দত
হাদীস নং- ২৯৫

আসওয়াদ থেকে বর্ণিত, হারিস আসলামিয়্যার কন্যা সুবায়'আ (রাযিঃ)-এর স্বামী মৃত্যুবরণ করেন। পঁচিশ দিন পর তিনি এক সন্তান প্রসব করেন। ঘটনাক্রমে আবু সানাবিল ইব্ন বা’কাক তার নিকট আগমণ করেন এবং অবস্থা প্রত্যক্ষ করে তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি বিবাহের সংকল্প করেছ ? না, তা কখনো হবে না। আল্লাহর শপথ! তোমার ইদ্দত অনেক দীর্ঘ (অর্থাৎ ইদ্দত পূর্ণ করতে হবে। যদি গর্ভবতীর স্বামী মৃত্যুবরণ করে এবং চার মাস দশ দিনের পূর্বে সে সন্তান প্রসব করে, তাহলে তার ইদ্দত চার মাস দশ দিন পূর্ণ করতে হবে। যদি এ সময় অতিবাহিত হওয়ার মধ্যে সন্তান প্রসব না করে, তাহলে তার ইদ্দত সন্তান প্রসব করা পর্যন্ত পালন করতে হবে)।
সুরায়'আ এটা শুনে নবী করীম (ﷺ)-এর নিকট আগমণ করে তাঁর নিকট বিষয়টি খুলে বললেন। তিনি শুনে বললেন; ঐ ব্যক্তি ভুল করেছে। যখন সে পুনরায় আগমণ করে তখন আমাকে সংবাদ দিবে (যাতে আমি তাকে এ ব্যাপারে সঠিক বিধানটি অবহিত করতে পারি)।
كتاب الطلاق
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، أَنَّ سُبَيْعَةَ بِنْتَ الْحَارِثِ الْأَسْلَمِيَّةَ مَاتَ عَنْهَا، فَمَكَثَتْ خَمْسًا وَعِشْرِينَ لَيْلَةً، ثُمَّ وَضَعَتْ، فَمَرَّ بِهَا أَبُو السَّنَابِلِ ابْنُ بَعْكَكٍ، فَقَالَ: تَشَوَّفْتِ؟ تُرِيدِينَ الْبَاءَةَ؟ كَلَّا وَاللَّهِ إِنَّهُ لَأَبْعَدُ الْأَجَلَيْنِ، فَأَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَتْ ذَلِكَ لَهُ، فَقَالَ: «كَذَبَ، إذَا حَضَرَ فآذَنِينِي»
হাদীস নং: ২৯৬
ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
পরিচ্ছেদঃ সূরা বাকারায় উল্লিখিত মৃত্যুর ইদ্দতের সময় রহিত
হাদীস নং- ২৯৬

হযরত আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, যে ব্যক্তি ইচ্ছা করে আমি তার সাথে এ বিষয়ে মুবাহালা করতে প্রস্তুত যে, ছোট সূরাতুন নিসা (সুরা তালাক) দীর্ঘ সূরার (সূরা বাকারার) পরে নাযিল হয়েছে।
অপর এক রিওয়ায়েতে হযরত আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন : ছোট সূরা নিসা গর্ভবতীর সমস্ত ইদ্দত রহিত করে দিয়েছে। অর্থাৎ গর্ভবতীর ইদ্দত হলো সন্তান প্রসব করা পর্যন্ত।
كتاب الطلاق
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «مَنْ شَاءَ بَاهَلْتَهُ أَنَّ سُورَةَ النِّسَاءِ الْقُصْرَى نَزَلَتْ بَعْدَ الطُّولَى» ، وَفِي رِوَايَةٍ: عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " نَسَخَتْ سُورَةُ النِّسَاءُ الْقُصْرَى كُلَّ عِدَدٍ: {وَأُولاتُ الأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ} [الطلاق: 4] "
হাদীস নং: ২৯৭
ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
পরিচ্ছেদঃ যে নারীর স্বামী মৃত্যু বরণ করেছে কিন্তু তার মাহর নির্ধারণ করা হয়নি এবং তার সাথে সহবাসও করা হয়নি
হাদীস নং- ২৯৭

হযরত আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, যে নারীর স্বামী মৃত্যুরবরণ করেছে কিন্তু তার মাহর নির্ধারণ করা হয়নি এবং তার সাথে সহবাসও করা হয়নি, এমন নারীর জন্য হলো মাহরে মিসাল (مهرمثل)। সে স্বামীর সম্পদের অংশীদার হবে এবং স্বামীর মৃত্যুর কারণে তার উপর ইদ্দত পালন ওয়াজিব হবে। এ বিষয়ে মা'কিল ইব্ন সিনান আশজাঈ (রাযিঃ) বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বারদা বিনতে ওয়াশিকের জন্য তোমার মতই বা সিদ্ধান্ত প্রদান করেছেন।
كتاب الطلاق
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ " فِي الْمَرْأَةِ تُوُفِّيَ عَنْهَا، وَلَمْ يَفْرِضْ لَهَا صَدَاقًا، وَلَمْ يَكُنْ دَخَلَ بِهَا، فَقَالَ: لَهَا صَدَقَةُ نِسَائِهَا، وَلَهَا الْمِيرَاثُ، وَعَلَيْهَا الْعِدَّةُ ".
فَقَالَ مَعْقِلُ بْنُ سِنَانٍ الْأَشْجَعِيُّ: أَشْهَدُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى فِي بَرْوَعَ بِنْتِ وَاشِقٍ مِثْلَ مَا قَضَيْتَ
হাদীস নং: ২৯৮
ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
পরিচ্ছেদঃ কথার মাধ্যমে ঈলা
হাদীস নং- ২৯৮

হযরত আলকামা (রাযিঃ) থেকে বর্ণিত, মু’লীর (ঈলাকারী) প্রত্যাবর্তন বা ফিরিয়ে নেয়ার পদ্ধতি হলো সহবাস করা। কিন্তু তার এমন কোন ওযর বা অক্ষমতা যা তাকে সহবাস থেকে বিরত রাখে। (যেমন পুরুষ অথবা নারীর কোন রোগে আক্রান্ত হওয়া, নারীর অবস্থান পুরুষের অবগত না হওয়া। তাদের মধ্যে চার মাসের দূরত্ব হতে হবে। স্বামীর পুরুষাঙ্গ কর্তন হওয়া অথবা স্ত্রীর দৈহিক এমন কোন রোগ হওয়া যার ফলে সে সহবাস করার ব্যাপারে অযোগ্য হয়ে পড়ে)। এমন অবস্থায় তার প্রত্যাবর্তন হবে কথার মাধ্যমে।
كتاب الطلاق
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ فِي الْمَوْلَى: «فَيْئُهُ الْجِمَاعُ إِلَّا أَنْ يَكُونَ لَهُ عُذْرٌ، فَفَيْئُهُ بِاللِّسَانِ»
হাদীস নং: ২৯৯
ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
পরিচ্ছেদঃ খুলার বর্ণনা
হাদীস নং- ২৯৯

হযরত আইয়ূব সাখতিয়ানী (রাহঃ) থেকে বর্ণিত, সাবিত ইব্ন কায়েস-এর স্ত্রী রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গমন করে আরয করল, না আমি সাবিতের সাথে অবস্থান করতে পারছি এবং না সাবিত আমার সাথে জীবন অতিবাহিত করতে পারছে (বরং এটা আমাদের মধ্যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে)। তিনি বললেন: তুমি কি তোমার স্বামী থেকে খুলার (তালাক) কামনা করছ। তাহলে (মাহর হিসেবে প্রাপ্ত) বাগান তাকে ফিরিয়ে দিতে সম্মত আছ? তখন ঐ মহিলা বলল, হ্যাঁ! আমি আরো বেশী দেব। নবী করীম (ﷺ) বললেন: না, অতিরিক্ত দেবার প্রয়োজন নেই।
كتاب الطلاق
عَنْ أَيُّوبَ السِّخْتِيَانِيِّ، أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: لَا أَنَا وَلَا ثَابِتٌ، فَقَالَ: " أَتَخْتَلِعِينَ مِنْهُ بِحَدِيقَتِهِ؟ فَقَالَتْ: نَعَمْ، وَأَزِيدُ.
قَالَ: أَمَّا الزِّيَادَةُ فَلَا "