স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণের বিধান
প্রশ্নঃ ১৭২১৬৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্ল প্রশ্ন হচ্ছে; ১) স্বামী স্ত্রী কি তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারন করে পরে দেখতে পারবে,সিকিউরিটি মেইনটেইন করে, এবং পরে সেটা দেখতে পারবে? বলে রাখা ভালো এইক্ষেত্রে অন্য কেউ দেখার কোনো সুযোগ নেই, মাস'আলা টি দিলে উপকৃত হবো।
২১ অক্টোবর, ২০২৬
নবাবগঞ্জ
৭২১ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী! স্বামী-স্ত্রীর পারস্পরিক শারীরিক সম্পর্ক বৈধ হলেও তাঁদের যৌন মিলনের মুহূর্ত ভিডিওতে ধারণ করে সংরক্ষণ করা এবং পরবর্তীতে তা দেখা নাজায়েজ। অন্য কেউ দেখবে না কিংবা ভিডিওটি নিরাপদে রাখা হবে, এমন শর্ত থাকলেও এ কাজ থেকে বিরত থাকা জরুরি।
১. প্রাণীর ছবি তৈরি ও সংরক্ষণ সম্পর্কে শরিয়তে কঠোর নিষেধাজ্ঞা এসেছে। রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,

إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ الْمُصَوِّرُونَ
কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে ছবি নির্মাতারা। (সহিহ বুখারি, হাদিস: ৫৯৫০; সহিহ মুসলিম, হাদিস: ২১১০)
সমকালীন যেসব আলেম বিশেষ প্রয়োজনে ডিজিটাল ছবি ও ভিডিও ধারণের অনুমতি দিয়েছেন, তাঁদের সে অনুমতিকে সাধারণ ও অবাধ অনুমতি হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। বরং স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের মতো অহেতুক ও অপ্রয়োজনীয় বিষয়ের ছবি বা ভিডিও ধারণ কোনোভাবেই সেই অনুমতির আওতাভুক্ত নয়। বিশেষত, তাঁদের উলঙ্গ অবস্থার ছবি বা ভিডিও ধারণের বৈধতা প্রমাণে এ মতকে দলিল হিসেবে পেশ করা গ্রহণযোগ্য নয়।
২. স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্ক বৈধ হলেও তাঁদের অন্তরঙ্গ বিষয় গোপন রাখা এবং অন্যের সামনে তা প্রকাশ না করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,

إِنَّ مِنْ أَشَرِّ النَّاسِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ الرَّجُلَ يُفْضِي إِلَى امْرَأَتِهِ وَتُفْضِي إِلَيْهِ ثُمَّ يَنْشُرُ سِرَّهَا
কিয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের মধ্যে সে ব্যক্তি থাকবে, যে তার স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ হয়, এরপর তার গোপন বিষয় প্রকাশ করে। (সহিহ মুসলিম, হাদিস: ১৪৩৭)
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/10460
এই হাদিসের মূল বিষয় হলো দাম্পত্যের গোপনীয়তা রক্ষা করা। যদিও এটি সরাসরি ভিডিও ধারণের বিধান বর্ণনা করে না, তবু স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ বিষয়ের গোপনীয়তা রক্ষার গুরুত্ব স্পষ্ট করে।
৩. ভিডিওটি অন্য কেউ দেখবে না, এমন নিশ্চয়তা থাকলেও ভিডিও ধারণ ও সংরক্ষণকে বৈধ বলা যায় না। উপরন্তু, মোবাইল হারিয়ে যাওয়া, যন্ত্র মেরামতের সময় তথ্য অন্যের হাতে চলে যাওয়া কিংবা প্রযুক্তিগত ত্রুটিতে ভিডিও প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এসব ঝুঁকি এড়াতে এমন ভিডিও ধারণ না করাই অধিক নিরাপদ। ক্লাউড স্টোরেজ হ্যাক হওয়া বা অসাবধানতাবশত ফাইল অন্য কোথাও শেয়ার হয়ে যাওয়ার মতো বহু ঘটনা অহরহ ঘটছে।
এর ফলে বহু সাজানো সংসার ধ্বংস হয়েছে, স্বামী-স্ত্রীর সামাজিক ইজ্জত ধুলোয় মিশেছে এবং আত্মহত্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। শরিয়ত কোনো মুসলমানের সম্ভ্রমকে এমন অনর্থক বিপদের মুখে ঠেলে দেওয়ার সুযোগ দেয় না।

فتاوى شامي:
(قوله والأولى تركه) قال في الهداية: الأولى أن لا ينظر كل واحد منهما إلى عورة صاحبه لقوله - عليه الصلاة والسلام - «إذا أتى أحدكم أهله فليستتر ما استطاع ولا يتجردان تجرد العير» ولأن ذلك يورث النسيان لورود الأثر، وكان ابن عمر رضي الله تعالى عنهما يقول: الأولى أن ينظر ليكون أبلغ في تحصيل معنى اللذة اهـ لكن في شرحها للعيني أن هذا لم يثبت عن ابن عمر لا بسند صحيح ولا بسند ضعيف، وعن أبي يوسف سألت أبا حنيفة عن الرجل يمس فرج امرأته، وهي تمس فرجه ليتحرك عليها هل ترى بذلك بأسا قال: لا وأرجو أن يعظم الأجر ذخيرة.
(كتاب الحظر والإباحة، فصل في النظر واللمس، جلد 6، ص: 366، 367، ط: دار الفكر)

والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন