সকাল-সন্ধ্যার যিকিরের উত্তম সময়
প্রশ্নঃ ১৭২৪৯৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোরআন হাদিসে সকাল সন্ধ্যার যে আমল বর্ণিত হয়েছে যেমন সকালে ইয়াসিন রাত্রে মুলক ১সকালের সময় শুরু হয় কি ফজরের শুরু সময় থেকে? ২নাকি ফজরের নামাজের পরে? ৫সন্ধ্যার সময় কি আসরের শুরু সময় হতে শুরু হয়? ৬নাকি আসরের নামাজের পরে? ৭নাকি মাগরিবের পরে? ৮সকাল সন্ধ্যায় সবচেয়ে উত্তম সময়টা কখন থেকে কখন পর্যন্ত?
২২ অক্টোবর, ২০২৬
খুলনা
০ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সকালের আজকারের সময়সীমা নির্ধারণে ফজরের ওয়াক্ত শুরু হওয়া এবং ফজরের নামাজ আদায় করার মধ্যে পার্থক্য রয়েছে। সুবহে সাদিক থেকে ফজরের ওয়াক্ত শুরু হয় এবং এ সময় থেকেই সাধারণ দোয়া-জিকির করা যায়। তবে সকালের মাসনুন আজকার পড়ার উত্তম সময় হলো ফজরের নামাজের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত।
আল্লাহ তাআলা বলেন,
وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ
সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে আপনার প্রতিপালকের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করুন। (সূরা কাফ, আয়াত: ৩৯)অন্য আয়াতে বলেন,
وَاذْكُرِ اسْمَ رَبِّكَ بُكْرَةً وَأَصِيلًا
আর আপনি সকাল-সন্ধ্যায় আপনার প্রতিপালকের নাম স্মরণ করুন। (সূরা আল-ইনসান, আয়াত: ২৫)আয়াতগুলোতে সকাল-সন্ধ্যায় আল্লাহর জিকিরের নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং, ফজরের নামাজের পর সকালের মাসনুন আজকার পড়া উত্তম। এ সময়ে পড়তে না পারলে পরেও দোয়া-জিকির করা যাবে।
একইভাবে, সন্ধ্যার মাসনুন আজকার পড়ার উত্তম সময় হলো আসরের নামাজের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন,
فَاصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا
তারা যা বলে, তাতে আপনি ধৈর্য ধারণ করুন এবং সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে আপনার প্রতিপালকের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করুন। (সূরা ত্বহা, আয়াত: ১৩০)
তবে আসরের পর পড়তে না পারলে মাগরিবের পরও আজকার ও দোয়া করা যাবে।
আর সূরা মুলকের মতো রাতের আমল রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়া উত্তম। বিশেষত এশার নামাজের পর শোয়ার আগে তা পড়া যেতে পারে। তবে রাতের অন্য সময়েও সূরা মুলক পড়া যায়।
قال السفاريني في غذاء الألباب شرح منظومة الآداب: مطلب أذكار الصباح والمساء. اعلم أن أذكار طرفي النهار كثيرة جداً، والحكمة فيه افتتاح النهار واختتامه بالأذكار التي عليها المدار، وهي مخ العبادة وبها تحصل العافية والسعادة ونعني بطرفي النهار: ما بين الصبح وطلوع الشمس، وما بين العصر والغروب، قال الله تعالى: وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا. والأصيل هو: الوقت بين العصر إلى المغرب، قال الله تعالى: وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِيِّ وَالْإِبْكَارِ. والإبكار: أول النهار، والعشي: آخره.
وقال: وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ. وهذا يفسر ما جاء في الأحاديث من قال كذا وكذا حين يصبح وحين يمسي، أن المراد به قبل طلوع الشمس وقبل غروبها، وأن محل هذه الأذكار بعد الصبح وبعد العصر قاله الإمام المحقق ابن القيم في الكلم الطيب والعمل الصالح... فمن ذلك ما أخرجه مسلم في صحيحه عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من قال حين يصبح وحين يمسي سبحان الله وبحمده مائة مرة لم يأت أحد يوم القيامة بأفضل مما جاء به إلا رجل قال مثل ما قال أو زاد عليه.
وقال: وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ. وهذا يفسر ما جاء في الأحاديث من قال كذا وكذا حين يصبح وحين يمسي، أن المراد به قبل طلوع الشمس وقبل غروبها، وأن محل هذه الأذكار بعد الصبح وبعد العصر قاله الإمام المحقق ابن القيم في الكلم الطيب والعمل الصالح... فمن ذلك ما أخرجه مسلم في صحيحه عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من قال حين يصبح وحين يمسي سبحان الله وبحمده مائة مرة لم يأت أحد يوم القيامة بأفضل مما جاء به إلا رجل قال مثل ما قال أو زاد عليه.
(غذاء الألباب في شرح منظومة الآداب:2/369)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন