আরতুগরুল সিরিজ দেখা জায়েজ
প্রশ্নঃ ১৭২২৭১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরতুগরুল সিরিজে শিরকি ও কুফরি কথা থাকলেও আমি সেগুলোতে বিশ্বাস বা সমর্থন করি না; শুধু যুদ্ধ ও কাহিনি দেখি। ১. এ সিরিজ দেখা কি জায়েজ? ২. আমার ভিউয়ের কারণে এসব কথা ছড়ায় এ কারণে কি গুনাহ হবে, শিরক-কুফরকে সমর্থন করা হবে বা আমি কাফির হয়ে যাব? বা কি ফাসিক হব? ইসলামের আলোকে উত্তর দিন
২০ অক্টোবর, ২০২৬
সিংগাইর
০ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শুধু যুদ্ধ ও কাহিনি দেখার নিয়তে দেখলেও আরতুগ্রুল সিরিজ দেখা শরিয়তের দৃষ্টিতে নাজায়েজ। কারণ এতে বেপর্দা নারী, গান-বাজনা ইত্যাদি রয়েছে। তাই সিরিজটির উদ্দেশ্য ভালো মনে হলেও এতে ছবি নির্মাণ, নারী-পুরুষের মেলামেশা, পরনারীর দিকে দৃষ্টিপাত এবং বাদ্য ইত্যাদির মতো নিষিদ্ধ বিষয় রয়েছে। এ কারণে আরতুগরুল সিরিজ দেখা ও এর প্রচার করা নাজায়েজ।
আল্লাহ তাআলা বলেন,
وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ
আর মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে এবং আল্লাহর পথকে উপহাসের বিষয় বানায়। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। (সূরা লুকমান, আয়াত :৬)
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (6/ 395)
(و) كره (كل لهو) لقوله - عليه الصلاة والسلام - «كل لهو المسلم حرام إلا ثلاثة ملاعبته أهله وتأديبه لفرسه ومناضلته بقوسه .
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন