বিধর্মীদের বিভিন্ন উৎসব(যেমন পূজা, ক্রিসমাস) উপলক্ষে ডিসকাউন্ট গ্রহণের হুকুম
প্রশ্নঃ ১৪৯৫১৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিধর্মীদের বিভিন্ন উৎসব(যেমন পূজা, ক্রিসমাস) উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে যেসব ডিসকাউন্ট বা ক্যাশব্যাক অফার দেওয়া হয়, সেসব অফারের কোনো কোনো প্রডাক্ট ক্রয় করা বৈধ বা উচিত হবে কিনা?
১৯ এপ্রিল, ২০২৬
সিলেট ৩১০০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পূজা ইত্যাদি বিধর্মীদের উৎসব। এ উৎসবের সাথে মুসলমানদের দূরতম সম্পর্ক নেই। তাই এই অনুষ্ঠানে যোগ দেয়া, অনুষ্ঠান প্রত্যক্ষ করা, সমর্থন যোগাযোগানো, অথবা পছন্দ করা কোনোটিই মুসলমানদের জন্য জায়েজ নয়। অবশ্য বিধর্মীরা এ উপলক্ষে বিশেষ কোনো পণ্যের ওপর অফার দিয়ে রাখলে মুসলমানরা তা গ্রহণ করতে নিষেধ হবে না।
সুতরাং বিধর্মীদের উৎসব উপলক্ষে বাজারের আয়োজন করা হয়ে থাকে তা থেকে পোশাক-পরিচ্ছদ এবং নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র শর্ত সাপেক্ষে ক্রয় করতে পারে। এই জিনিস ক্রয়ের মাধ্যমে যেন তাদের উৎসবের সহযোগিতা এবং তাদের স্বাদৃশ্যের কারণ যেন না হয় (ইক্বতিযাউ ছিরাতিল মুস্তাক্বীম, ২/৫২৬; আল-ফাতাওয়া আল-কুবরা, ২/৪৮৯ পৃ.)। আল্লাহ তা‘আলা বলেন وَ تَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَ التَّقۡوٰی ۪ وَ لَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَ الۡعُدۡوَانِ ۪ ‘সৎকাজ ও তাক্বওয়ার ব্যাপারে তোমরা পরস্পরকে সহযোগিতা কর, পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (সূরা আল-মায়েদাহ: ২)। ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ‘যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে’ (আবূ দাঊদ, হা/৪০৩১)।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১