ইউটিউবারদের গিভওয়ের উপহার গ্রহণ করার বিধান
প্রশ্নঃ ১৭১৫৫২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিছু ইউটিউবার আছে যারা মোবাইলের রিভিউ করে এবং তারা তাদের ভিডিওতে একটা গিভওয়ের আয়োজন করে এবং একটি নির্দিষ্ট ব্যান্ডের ফোন উপহার হিসেবে রাখে শর্ত লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং এদের ভেতর থেকে একজন লাকি উইনার হবে এই পদ্ধতিতে উইনার হয়ে ওই ফোনটি নেওয়া বৈধ হবে কিনা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটররা যখন কোনো গিভওয়ে ঘোষণা করে এবং এর শর্ত হিসেবে দর্শকদের শুধু ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে বলে, আর এতে অংশগ্রহণের জন্য দর্শকদের কোনো আর্থিক ফি বা টিকিট কিনতে হয় না, তাহলে লটারিতে বিজয়ী হয়ে উক্ত মোবাইল ফোনটি গ্রহণ করা জায়েয আছে।
জুয়া বলা হয় এমন চুক্তিকে, যেখানে উভয় পক্ষের পক্ষ থেকেই আর্থিক ঝুঁকির সম্ভাবনা থাকে অর্থাৎ প্রত্যেকেই লাভবান হওয়ার বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে। গিভওয়ের ক্ষেত্রে দর্শকদের কোনো আর্থিক ক্ষতি বা ঝুঁকির সম্ভাবনা নেই; ব্যয় কেবল দাতার (ইউটিউবার) পক্ষ থেকেই হচ্ছে। ইউটিউবার স্বেচ্ছায় তার নিজস্ব সম্পদ থেকে বিজয়ী ব্যক্তিকে উপহার প্রদান করছে। যদিও হিবার মধ্যে শর্তযুক্ত করা প্রাথমিক পর্যায়ে ওয়াদার পর্যায়ে পড়ে, তবে ইউটিউবার যখন স্বেচ্ছায় উপহারটি বিজয়ীর মালিকানায় হস্তান্তর করে দেয়, তখন তা শরীয়তসম্মতভাবে বৈধ হেবা হিসেবে পূর্ণাঙ্গ মালিকানাভুক্ত হয়ে যায় ।
যদি কোনো গিভওয়েতে অংশগ্রহণের জন্য কোনো ফি দিতে হয়, কোনো পণ্য অপ্রয়োজনে কিনতে বাধ্য করা হয়, কিংবা ভিডিওটিতে সুস্পষ্ট কোনো হারাম উপাদান থাকে বা কোনো প্রতারণামূলক কার্যকলাপের প্রচার হয়, তবে সেক্ষেত্রে তা ভিন্ন হুকুম ধারণ করবে। অন্যথায় সাধারণ নিয়মে দেওয়া গিভওয়ের উপহার গ্রহণ করা বৈধ।
«البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري» (8/ 554):
لما روى ابن عمر رضي الله عنهما «أن النبي صلى الله عليه وسلم سبق بالخيل وراهن» ومعنى شرط الجعل من الجانبين أن يقول إن سبق فرسك فلك علي كذا، وإن سبق فرسي فلي عليك كذا وهو قمار فلا يجوز؛ لأن القمار من القمر الذي يزاد تارة وينقص أخرى وسمي القمار قمارا؛ لأن كل واحد من القمارين ممن يجوز أن يذهب ماله إلى صاحبه ويجوز أن يستفيد مال صاحبه فيجوز الازدياد والنقصان في كل واحدة منهما فصار ذلك قمارا وهو حرام بالنص ولا كذلك إذا شرط من جانب واحد بأن يقول إن سبقتني فلك علي كذا، وإن سبقتك فلا شيء لي عليك؛ لأن النقصان والزيادة لا يمكن فيهما وإنما في أحدهما يمكن الزيادة وفي الأخرى النقصان فلا يكون مقامرة؛ لأن المقامرة مفاعلة منه فيقتضي أن يكون من الجانبين وإذا لم يكن في معناه جاز استحسانا
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন