রাসূল ﷺ-কে অস্বীকারকারীর জানাজার বিধান
প্রশ্নঃ ১৭১৬৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একজন ব্যক্তি আহলে কোরআন দাবি করে এবং রাসূলকে অস্বীকার করে তার মৃত্যুর পর জানাজা করা যাবে কি এবং কেউ জানাজা করলে তাদের ব্যাপারে শরীয়তের হুকুম কি
১৮ অক্টোবর, ২০২৬
Bara Raghunathpur
৬৯৬ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোনো ব্যক্তি যদি সত্যিই রাসূলুল্লাহ ﷺ-এর রিসালাত অস্বীকার করেন এবং সেই আকিদার ওপর মৃত্যুবরণ করেন, তাহলে ইসলামের মৌলিক আকিদা অনুযায়ী তিনি মুসলিম থাকেন না। এমন ব্যক্তির জন্য মুসলিমদের জানাজা পড়া, তাঁর জন্য মুসলিম হিসেবে মাগফিরাতের দোয়া করা এবং তাঁকে মুসলিমদের কবরস্থানে দাফন করার বিধান প্রযোজ্য হবে না।
তবে কোনো নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে এই হুকুম প্রয়োগ করার আগে তাঁর বক্তব্য, বক্তব্যের উদ্দেশ্য এবং প্রকৃত আকিদা নির্ভরযোগ্যভাবে যাচাই করা জরুরি। শুধু আহলে কোরআন পরিচয় দেওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে কাউকে এই হুকুমে অন্তর্ভুক্ত করা যাবে না।
কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ইরশাদ করেছেন,
مَّن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ
যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল, সে মূলত আল্লাহরই আনুগত্য করল। (সূরা আন-নিসা: ৮০)
এবং
এবং
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا
রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। (সূরা আল-হাশর: ৭)
তাই যে ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ-কে অস্বীকার করে কিংবা রাসুলুল্লাহ ﷺ-এর সুন্নাহ ও হাদিসকে শরিয়তের দলিল হিসেবে সামগ্রিকভাবে অস্বীকার করে, উম্মতের ইজমা অনুযায়ী সে ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে সম্পূর্ণ বহিষ্কৃত।
ইমাম জালালুদ্দীন সুয়ূতী (রহ.) তাঁর গ্রন্থ (مفتاح الجنة في الاحتجاج بالسنة)-তে লিখেছেন,
فاعلموا رحمكم الله أَن من أنكر كَون حَدِيث النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قولا كَانَ أَو فعلا بِشَرْطِهِ الْمَعْرُوف فِي الْأُصُول حجَّة، كفر وَخرج عَن دَائِرَة الْإِسْلَام وَحشر مَعَ الْيَهُود
وَالنَّصَارَى، أَو مَعَ من شَاءَ الله من فرق الْكَفَرَة. روى الإِمَام الشَّافِعِي
আল্লাহ তোমাদের প্রতি রহম করুন, জেনে রেখো! যে ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ-এর হাদিসকে দ্বীনের দলিল হওয়া অস্বীকার করে, সে ব্যক্তি কাফের, ইসলামের গণ্ডি থেকে বহিষ্কৃত এবং কিয়ামতের দিন তার হাশর হবে ইহুদি ও নাসারাদের সাথে। (মিফতাহুল জান্নাহ ফিল ইহতিজাজ বিস সুন্নাহ, পৃ: ৫)
ইমাম ইবনে হাযম আন্দালুসী (রহ.) ‘আল-ইহকাম ফি উসূলিল আহকাম’ (২/৮০)-এ লিখেছেন,
"وَلَوْ أَنَّ امْرَأً قَالَ: لَا نَأْخُذُ إِلَّا مَا وَجَدْنَا فِي الْقُرْآنِ لَكَانَ كَافِرًا بِإِجْمَاعِ الْأُمَّةِ"
যদি কোনো ব্যক্তি বলে, কুরআনে যা পেয়েছি তা ছাড়া আর কিছুই মানব না (হাদিস মানব না)’, তবে সে উম্মতের সর্বসম্মত ঐকমত্যে (ইজমা অনুযায়ী) কাফের।
আর এমন ব্যক্তির জানাজা কেউ পড়লে কাজটি শরিয়তবিরোধী এবং না জায়েজ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন