পোকাখেকো হাঁস মুরগি খাওয়ার বিধান
প্রশ্নঃ ১৭২৩৭৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাঁস-মুরগী প্রাকৃতিকভাবে বিচরণ করা পোকামাকড় খায়। তবে অনেক খামারি মুরগিকে প্রোটিনের চাহিদা যোগান দেওয়ার জন্য পোকামাকড় চাষ করে খাওয়ায় । এমতবস্থায়, এরকম হাঁস-মুরগির মাংস খাওয়া কী জায়েজ? বাজার থেকে কেনার সময় আমরা বাছবিচার করে কিনতে পারি না আর ব্যবসায়ীরাও জানে না এগুলো কী খেয়ে বড় হয়েছে।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাঁস-মুরগি স্বভাবগতভাবেই পোকামাকড়, কেঁচো ও দানাশস্য খেয়ে থাকে। প্রোটিনের চাহিদার জন্য যদি কৃত্রিমভাবেও কোনো ক্ষতিকর উপাদানমুক্ত পোকামাকড় চাষ করে খাওয়ানো হয়, তবে এর দ্বারা হাঁস-মুরগির মাংস নাপাক বা হারাম হয় না।
কোনো প্রাণী যদি অপবিত্র বা নোংরা খাদ্যও গ্রহণ করে কিন্তু তা অন্যান্য খাদ্যের সাথে মিশ্রিত অবস্থায় থাকে এবং প্রাণীর মাংসে দুর্গন্ধ বা সরাসরি কোনো পরিবর্তন সৃষ্টি না করে, তবে তার মাংস খাওয়া হালাল।
কিন্তু যে প্রাণী একচেটিয়াভাবে কেবল নাপাক ও পচা জিনিস খায় এবং যার কারণে গোশতে দুর্গন্ধ সৃষ্টি হয়, শরীয়তে তাকে ‘জাল্লালাহ’ (الجَلاَّلَة) বলে এবং কেবল সেক্ষেত্রেই জবাই করার পূর্বে কিছুদিন (মুরগির ক্ষেত্রে ৩ দিন) পবিত্র খাবার খাইয়ে আটকে রাখতে হয়। কিন্তু চাষ করা পোকা বা সাধারণ খাবার গ্রহণকারী মুরগি এ পর্যায়ের অন্তর্ভুক্ত নয়।
বাজার থেকে কেনার সময় অনুসন্ধান করার প্রয়োজন আছে কি না:
মুসলিম সমাজে প্রাপ্ত জবাইকৃত হালাল প্রাণীর ক্ষেত্রে উৎস নিয়ে অহেতুক বাছবিচার বা অতিরিক্ত খতিয়ে দেখার প্রয়োজন নেই। কোনো প্রাণীর হারাম বা অপবিত্র হওয়ার স্পষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত তার মূল বিধান হলো পবিত্রতা ও হালাল হওয়া।
(الأصل في الأشياء الإباحة والطهارة)
অতএব, বাজার থেকে কেনা হাঁস-মুরগি খাওয়া হালাল।
قال الله تعالى: ﴿ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ ﴾
في جامع الترمذي_١٨٢٤
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَكْلِ الْجَلاَّلَةِ وَأَلْبَانِهَا .
المحيط البرهاني
ويكره لحم الإبل الجلالة، والعمل عليها، وتلك حالها التي تعتاد أكل الجيف ولا يخلط ويكون ميتًا، وإنما كره الاستعمال كيلا يتأذى الناس بروائحها، فأما ما تخلط فيتناول الجيف وغير الجيف على وجه لا يظهر ذلك في لحمه فلا بأس بأكل لحمه والعمل عليها.
ألا ترى إلى ما ذكر محمد (رحمه الله) في «النوادر»: لو أن جديًا غذي بلبن خنزير، فلا بأس بأكله؛ لأن ذلك لا يؤثر في لحمه، ولا يتغير به، وعلى هذا لا بأس بأكل الدجاج، وإن كان يقع على الجيف؛ لأنها تخلط، فلا يتغير لحمه، ولا ينتن، والحكم يدور على هذا المعنى.
وما ذكر في «الكتاب»: أن الدجاج يحبس، فذلك في الذي لا يأكل إلا الجيف، فأما الذي يأكل الجيف وغيره، فالحبس فيه ليس بشرط
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন