ডাক্তারের চিকিৎসায় রুগি মারা গেলে দায় কার?
প্রশ্নঃ ১৪৯৩৩০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো ডাক্তারের অনিচ্ছাকৃত ভুল চিকিৎসায় যদি কোনো রোগীর মৃত্যু হয় তাহলে তার বিধান কি? কিভাবে তার কাফফারা আদায় করতে হবে?
১৭ মে, ২০২৬
নেত্রকোনা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই!
প্রশ্নোক্ত ক্ষেত্রে ডাক্তারের বিধান নির্ভর করবে তিনি দক্ষ ও অভিজ্ঞ কিনা, নাকি অদক্ষ ও অনভিজ্ঞ—এর উপর।
যদি ডাক্তার দক্ষ ও অভিজ্ঞ হন, তাহলে তার জন্য চিকিৎসা করা জায়েজ। এ অবস্থায় তিনি রোগীর অভিভাবকের অনুমতি নিয়ে এবং চিকিৎসাবিজ্ঞানের স্বীকৃত নীতিমালা অনুযায়ী চিকিৎসা করার পরও যদি রোগীর মৃত্যু হয়ে যায়, তাহলে তার উপর কোনো দায় বর্তাবে না।
তবে যদি তিনি অনুমতি ছাড়া চিকিৎসা করেন অথবা চিকিৎসাবিজ্ঞানের স্বীকৃত নীতিমালার বিরোধীভাবে চিকিৎসা করেন, তাহলে তার উপর দায় বর্তাবে। এ ক্ষেত্রে যদি পুরো চিকিৎসাই ভুল পদ্ধতিতে হয়ে থাকে, তাহলে পূর্ণ দিয়ত (রক্তপণ) আদায় করতে হবে। আর যদি কিছু চিকিৎসা সঠিক পদ্ধতিতে এবং কিছু ভুল পদ্ধতিতে হয়ে থাকে, তাহলে অর্ধেক দিয়ত ওয়াজিব হবে।
আর যদি ডাক্তার দক্ষ না হন, তাহলে তার জন্য চিকিৎসা করাই জায়েজ নয়। এরপর তার চিকিৎসার কারণে রোগীর মৃত্যু হলে পূর্ণ দিয়ত ওয়াজিব হবে—চাই রোগীর অভিভাবকের অনুমতি থাকুক বা না থাকুক, এবং চিকিৎসা নীতিমালা অনুযায়ী চিকিৎসা করা হোক বা না হোক।
তবে এ বিধান তখনই প্রযোজ্য হবে, যখন চিকিৎসায় ডাক্তারের নিজ হাত সরাসরি ব্যবহৃত হয়েছে; যেমন—অপারেশন করা, ইনজেকশন দেওয়া বা নিজ হাতে রোগীকে ওষুধ খাওয়ানো। কিন্তু যদি ডাক্তার শুধু প্রেসক্রিপশন লিখে দেন, পরে রোগী নিজে ওষুধ সেবন করে অথবা অভিভাবক খাওয়ায়, তাহলে এ ক্ষেত্রে ডাক্তারের উপর যামান (ক্ষতিপূরণের দায়) বর্তাবে না।
শরঈ দলীলঃ
لما في سنن أبي داود:
’’عمرو بن شعیب عن أبیہ، عن جدہ ،أن رسول اللہ صلی اللہ علیہ وسلم قال: من تطیب ولا یعلم منہ طب فھو ضامن‘‘.(کتاب الدیات، باب في من تطیب بغیر علم: ٤/ ٢٥، دار إحیاء التراث)
وفي بذل المجہود:
’’قولہ: (فھو ضامن) قال الخطابي: ولا أعلم خلافا في أن المعالج إذا تعدی فتلف المریض کان ضامنا، والمتعاطي علما أو عملا لا یعرفہ متعد، فإذا تولد من فعلہ التلف ضمن الدیۃ وسقط عنہ القود؛ لأنہ لا یستبد بذلک بدون إذن المریض، وجنایۃ الطبیب في قول عامۃ الفقہاء علی عاقلتہ‘‘.(کتاب الدیات، باب في من تطیب بغیر: ١٢/ ٦٩١:دار البشائر)
وفي التنویر مع الدر:
’’(ولا ضمان علی حجام وبزاغ) أي بیطار (وفصاد لم یجاوز الموضع المعتاد فإن جاوز) المعتاد (ضمن الزیادۃ کلھا إذا لم یھلک) المجني علیہ (وإن ھلک ضمن نصف دیۃ النفس) لتلفھا بمأذون فیہ وغیر مأذون فیہ فیتنصف ثم فرغ علیہ بقولہ: (فلو قطع الختان الحشفۃ وبرئ المقطوع تجب علیہ دیۃ کاملۃ) لأنہ لما برئ کان علیہ ضمان الحشفۃ وھي عضو کامل کاللسان (وإن مات فالواجب علیہ نصفھا) لحصول تلف النفس بفعلین أحدھما مأذون فیہ وھو قطع الجلدۃ والآخر غیر مأذون فیہ وھو قطع الحشفۃ فیضمن النصف ولو شرط علی الحجام ونحوہ العمل علی وجہ لا یسري لا یصح لأنہ لیس في وسعہ إلا إذا فعل غیر المعتاد فیضمن، وفیھا: سئل صاحب المحیط عن فصاد قال لہ غلام أو عبد أفصدني ففصد فصدا معتادا فمات بسببہ قال تجب دیۃ الحر وقیمۃ العبد علی عاقلۃ الفصاد لأنہ خطأ وسئل عن من فصد نائما وترکہ حتی مات من السلان قال یجب القصاص‘‘.(کتاب الإجارۃ، باب ضمان الأجیر: ٩/ ١١٦:رشیدیۃ)
وفیہ أیضا:
’’(بل) یمنع (مفت ماجن) یعلم الحیل الباطلۃ کتعلیم الردۃ لتبین من زوجھا أو لتسقط عنھا الزکاۃ (وطبیب جاھل)‘‘.
وتحتہ في الرد:
’’(قولہ:وطبیب جاھل) بأن یسقیہم دواء مھلکا وإذا قوي علیھم لا یقدر علی إزالۃ ضررہ‘‘.(کتاب الحجر: ٩/ ٢٤٨:رشیدیۃ).فقط.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাহাদাত হুসাইন ফরায়েজী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১