অন্যের ক্ষতি করে নিজের ফসল রক্ষা করার শরয়ী বিধান
প্রশ্নঃ ১৬৮৯০৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম..... আনসিজনে টমেটো চাষ করে মানুষের ঘরবাড়ি,হাঁটার রাস্তা পানিতে ডুবিয়ে রেখে ছাষ করা কি জায়েজ নাকি হারাম? চাষিরা তাদের ক্ষেতের ফসল বাঁচানোর জন্য মানুষের ঘরবাড়ি পানিতে ডুবিয়ে রেখেছে। আমাদের মাটির ঘরগুলো পড়ে যাওয়ার উপক্রম।নিজের ক্ষেতের ফসল বাঁচাতে গিয়ে মানুষের ঘরবাড়ির ক্ষতি করা কি জায়েজ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অন্যের ঘরবাড়ি, চলাচলের রাস্তা বা সম্পদের ক্ষতি করে নিজের ক্ষেতের ফসল বাঁচানো বা চাষাবাদ করা শরিয়তের দৃষ্টিতে জায়েজ নয়।
ফিকহের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হলো—
الضَّرَرُ يُزَالُ
অর্থ : ক্ষতি দূর করতে হয়।
আর হাদিসে এসেছে—
لَا ضَرَرَ وَلَا ضِرَارَ
অর্থ : কোনো ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হবে না এবং অন্যকেও ক্ষতিগ্রস্ত করবে না।
—ইবন মাজাহ, হাদিস: ২৩৪০
(হাদীসের লিংক : https://muslimbangla.com/hadith/27631)
তাই কোনো চাষির জমিতে পানি জমে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হলে, তার দায়িত্ব হলো এমন ব্যবস্থা করা যাতে নিজের ফসলও রক্ষা হয় এবং অন্য মানুষের ক্ষতিও না হয়। যেমন, প্রয়োজন হলে ড্রেন, পাইপ বা অন্য কোনো উপায়ে পানি নিরাপদ স্থানে বা নদীর দিকে নিষ্কাশনের ব্যবস্থা করা।
কিন্তু নিজের ক্ষেতের ফসল বাঁচাতে গিয়ে অন্যের মাটির ঘরবাড়ি পানিতে ডুবিয়ে রাখা, ঘরবাড়ি ভেঙে পড়ার ঝুঁকি তৈরি করা কিংবা মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া জায়েজ নয়। এটি অন্যের প্রতি জুলুম এবং মানুষের ক্ষতি সাধনের অন্তর্ভুক্ত।
সুতরাং, নিজের ফসল রক্ষার পাশাপাশি অন্যের ঘরবাড়ি, রাস্তা ও সম্পদের নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করা জরুরি। অন্যের ক্ষতি করে এভাবে চাষাবাদ করা জায়েয হবে না।
প্রয়োজনে এলাকার দায়িত্বশীল ব্যক্তি বা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার চেষ্টা করা যেতে পারে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন