যদি বোতামে এরকম (*×) বা তারার মত চিহ্ন থাকলে কি নামাজের সমস্যা হবে ?
প্রশ্নঃ ১৭২০৯০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পাঞ্জাবির টিপ বোতাম বিভিন্ন রকম ডিজাইন থাকে।এগুলো বিদেশ থেকে আমদানি করা। শুনেছি যে এগুলোতে বিধর্মীদের ধর্মীয়(ক্রস) চিহ্ন ইউস করে থাকে । যদি বোতামে এরকম (*×) বা তারার মত চিহ্ন থাকলে কি নামাজের সমস্যা হবে ? সন্দেহের ভিতরে আছি। তবে স্পষ্ট ক্রসের মত নয় ডিজাইন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পোশাকের কোনো নকশা প্রকৃতপক্ষে খ্রিষ্টানদের ধর্মীয় ক্রস হিসেবে পরিচিত ও স্পষ্ট হলে তা পরিধান করা থেকে বিরত থাকা আবশ্যক। এমন পোশাক পরিধান করে নামাজ আদায় করাও পরিহার করতে হবে।
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত:
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَتْرُكُ فِي بَيْتِهِ شَيْئًا فِيهِ تَصَالِيبُ إِلَّا نَقَضَهُ»
অর্থ: “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর ঘরে ক্রসের চিহ্নযুক্ত কোনো বস্তু রাখতেন না; বরং তা মুছে বা নষ্ট করে দিতেন।”
সহিহ আল-বুখারি, হাদিস নং ৫৬০৮;
আরেকটি হাদিসে আছে
عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُ
হযরত আব্দুল্লাহ বিন ওমর রা. থেকে বর্ণিত। রাসূল সা. ইরশাদ করেছেন-যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে (আবু দাউদ শরীফ, হাদিস নং-৪০৩৩,)
তবে কোনো নকশা শুধু ক্রস বা তারকার মতো হলেই সেটিকে ধর্মীয় ক্রস বলে গণ্য করা যাবে না এবং নিশ্চিতভাবে ধর্মীয় চিহ্ন না হলে তা পরিধান করে নামাজ আদায় করতেও কোন সমস্যা নেই।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন