পুত্রবধূর কক্ষে উঁকিঝুঁকি: শরয়ি বিধান ও করণীয়
প্রশ্নঃ ১৭২০৭৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি পদা করতে চাই,বাসায় ও বাহিরে হিজাব পরে থাকি, কিন্তু আমার শশুর শাশুড়ী বাসায় দিনের বেলা আমার রুমে উকি মেরে দেখে আমি কি করি,আমার বাচ্চাকে বেস্ট ফিট করাই তখনোও উনারা উকি মারে আমি লজাবোধ করি, কিন্তু কাউকে বললে খারাপ মনে করে, আমার করনীয় কি?আমার সামী বাহিরে থাকেন তারা একটু বয়স্ক,তারা আমাকে পছন্দ করেন না
১৯ অক্টোবর, ২০২৬
মুন্সিগঞ্জ
১৪২ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অনুমতি ছাড়া বা উঁকি দিয়ে পুত্রবধূর ব্যক্তিগত কক্ষে তাকানো, বিশেষত তার ব্যক্তিগত অবস্থা ও গোপনীয়তা নষ্ট করা, শরিয়তের আদব ও শালীনতার পরিপন্থী। এ ধরনের কাজ থেকে শ্বশুর-শাশুড়িসহ সবার বিরত থাকা উচিত।
আল্লাহ তাআলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّىٰ تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَىٰ أَهْلِهَا
হে মুমিনগণ! তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য ঘরে প্রবেশ করো না, যতক্ষণ না অনুমতি নাও এবং ঘরের অধিবাসীদের সালাম দাও। (সুরা আন-নূর, আয়াত: ২৭)
যদিও শ্বশুর পুত্রবধূর স্থায়ী মাহরাম, তবু মাহরাম হওয়ার অর্থ এই নয় যে, তাঁর ব্যক্তিগত কক্ষে অনুমতি ছাড়া প্রবেশ করা বা তাঁর গোপনীয়তা নষ্ট করা বৈধ। মাহরামের সামনে নারীর সতরের বিধান পরপুরুষের মতো নয়। তবে শালীনতা ও লজ্জাশীলতা বজায় রাখা জরুরি। তাই দুধ পান করানোর সময় স্তন ঢেকে রাখা বা একান্তে গিয়ে শিশুকে দুধ খাওয়াতে চাওয়া অন্যায় নয়। বরং এ বিষয়ে পুত্রবধূর স্বাচ্ছন্দ্য ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানো উচিত।
আপনার করণীয় হলো, দুধ পান করানোর সময় দরজা বন্ধ রাখা এবং সম্ভব হলে ছিটকিনি লাগানো। দরজায় কেউ নক করলে বিনয়ের সঙ্গে জানিয়ে দিন যে, আপনি শিশুকে দুধ পান করাচ্ছেন। প্রয়োজনে বড় চাদর বা নার্সিং কভার ব্যবহার করুন। এতে আপনার কোনো বেয়াদবি হবে না। তবে দরজা লক করাকে সর্বাবস্থায় আবশ্যক বলা ঠিক নয়; বরং আপনার গোপনীয়তা রক্ষার জন্য এটি একটি যুক্তিসংগত ব্যবস্থা।
আপনার স্বামী যেহেতু বাইরে থাকেন, তাই প্রথমে তাঁকে শান্তভাবে বিষয়টি জানান। বলতে পারেন, আমি আপনার বাবা-মাকে অসম্মান করতে চাই না। কিন্তু বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় কেউ ঘরে উঁকি দিলে আমি খুব অস্বস্তি বোধ করি। আমি চাই, তাঁরা যেন নক করে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করেন। স্বামীকে অনুরোধ করুন, তিনি যেন অত্যন্ত সুন্দর ও সম্মানজনক ভাষায় তাঁর বাবা-মাকে বিষয়টি বুঝিয়ে বলেন।
আর আপনার এমন কোনো আচরণ আছে কিনা, যেটার কারণে তারা আপনাকে সন্দেহ করে! তাহলে সেটি পরিবর্তন করার চেষ্টা করুন।
আল্লাহ তাআলা আপনাকে শালীনতা ও দ্বীনের ওপর অটল থাকার তাওফিক দিন এবং আপনার পারিবারিক সম্পর্কগুলোতে শান্তি ও বোঝাপড়া দান করুন।

والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন