শিশুকে দুধ পান করানোর আদব
প্রশ্নঃ ১৬৪৭৯৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, bassader dudh pan korar niom ki
১৫ আগস্ট, ২০২৬
Bagerhat
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জন্মের পর শিশুর জন্য সর্বোত্তম খাবার হলো মায়ের বুকের দুধ। আল্লাহ তাআলা প্রত্যেক নবজাতক শিশুর জন্য মায়ের বুকে দুধ সৃষ্টি করে রাখেন। যা হালকা মিষ্টি ও উষ্ণ; যা নবজাতক শিশুর নাজুক অবস্থার জন্য বিশেষ উপযোগী।নবজাতক শিশুকে মায়ের বুকের দুধ পান করানোর প্রতি উদ্বুদ্ধ করতে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘স্তন্যদানকারী ও গর্ভবর্তী মহিলা থেকে রমজানের রোজা রাখার বাধ্যবাধকতা উঠিয়ে নেয়া হয়েছে। (আবু দাউদ, তিরমিজি, নাসাঈ ও মিশকাত)
সুতরাং মাতৃদুগ্ধ পান করানোর সময় ইসলামের সাধারণ আদব হিসেবে বলা যায়:
বিসমিল্লাহ বলা: দুধ পান করানোর কাজ শুরু করার আগে আল্লাহর নাম (বিসমিল্লাহ) স্মরণ করা।
ডান দিক থেকে শুরু: দুধ খাওয়ানোর সময় ডান পাশকে প্রাধান্য দেওয়া এবং ডান হাতে ধরে খাওয়ানো।
সময়ের পরিধি: শিশুকে পূর্ণ দুই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ানো মায়ের দায়িত্ব ও সুন্নাতসম্মত আদর্শ।
পরম যত্ন ও মায়া: তাড়াহুড়ো না করে সন্তানকে শান্ত ও আরামদায়ক পরিবেশে দুধ পান করানো, যাতে মা ও শিশুর সেতুবন্ধন দৃঢ় হয়।
আর চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী যে নিয়মগুলো মেনে চলা উচিত :
১) মা আরামদায়ক অবস্থানে, দেয়ালে বা বালিশে হেলান দিয়ে অথবা বসে বুকের দুধ খাওয়াবেন।
২) শিশুর বুক ও পেট মায়ের ত্বকের সঙ্গে লাগানো থাকবে। মাথা, কাধ ও পিঠ একই সমতলে রাখতে হবে।
৩) শিশুটিকে ভালোভাবে ধরে ঠোঁটের কোনায় স্তনের বোঁটা দিয়ে আলতো স্পর্শ করিয়ে মুখ বড় করে হা করাবেন। স্তনের বোঁটা সহ কালো অংশ মুখের ভিতরে দিবেন। নিচের ঠোঁট বাহিরের দিকে উল্টানো থাকবে। চিবুক মায়ের স্তন স্পর্শ করবে।
৪) সঠিক অবস্থান ও সংযুক্তি নিশ্চিত করে বুকের দুধ দিলে নবজাতকের বুকের দুধপানে এক ধরেনের শব্দ শোনা যাবে এবং দুধ পান শেষে নিজেই মায়ের স্তন ছেড়ে দেবে বা ঘুমিয়ে পরবে।
৫) কম ওজনের নবজাতক বা অপরিণত নবজাতককে দুধ চেপে বের করে কাপের সাহায্যে খাওয়ানো যেতে পারে।
৬) শিশু বেশি ঘুমালে সময় মতো আলতোভাবে ঘুম থেকে তুলে দুধ খাওয়ানো নিশ্চিত করবেন।
সর্বোপরি মনে রাখতে হবে, ইসলামী শরীয়তে শিশুকে চান্দ্রমাসের হিসাবে সর্বোচ্চ দুই বছর (২৪ মাস) পর্যন্ত দুধ পান করানো যাবে। দুই বছরের অধিক দুধ পান করানো যাবে না।
আল্লাহ তাআলা বলেন,
وَ الْوَالِدٰتُ یُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَیْنِ كَامِلَیْنِ لِمَنْ اَرَادَ اَنْ یُّتِمَّ الرَّضَاعَةَ
মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দু বছর দুধ পান করাবে। এ সময়কাল তাদের জন্য, যারা দুধ পান করানোর মেয়াদ পূর্ণ করতে চায়। (সূরা বাকারা ২৩৩)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১