সফর অবস্থায় মহিলাদের নামাজ
প্রশ্নঃ ১৬৪২৮৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ কোন সফরে যদি মা বোন বা স্ত্রি যদি সাথে থাকে তখন কি তাদের রেখে মসজিদে জামাতে নামাজ আদায় করা যাবে নাকি সময় থাকলে গন্তব্যে গিয়ে পড়তে হবে।আর যদি তা জুমার নামাজ হয় তাহলে করনিয় কি।জাযাকাল্লাহু খইর
১১ আগস্ট, ২০২৬
৮০ Tuas S Blvd
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যাতায়াতের ক্ষেত্রে প্রথমেই আমাদের যে বিষয়টি লক্ষ রাখা জরুরী সেটা হলো, এমনভাবে আমাদের যাতায়াত প্লান তৈরী করা উচিত যেন কোনোক্রমেই নামাজ নষ্ট না হয়।
দ্বিতীয়ত যদি নিজস্ব বা প্রাইভেট পরিবহন ব্যবহারকারী হয় তাহলে সেক্ষেত্রে যেকোনো স্থানেই নামাজ আদায় করা সম্ভব। সেটা নারী হোক বা পুরুষ। অনেকের ধারণা নারীদের জন্য কিছুতেই মসজিদে গমন করা জায়েজ নাই। এই ধারনাটা ঠিক নয়। বরং অন্য কোনো ব্যবস্থা না থাকলে প্রয়োজনে নারীরা মসজিদে গিয়ে পর্দা এবং নামাজ আদায়ের সঠিক পদ্ধতি রক্ষা করে নামাজ আদায় করতে পারবে।
সুতরাং যদি কোনো মহিলা এমন অবস্থায় থাকেন যে, তিনি ঘর থেকে অনেক দূরে আছেন এবং ঘরে পৌঁছাতে পৌঁছাতে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তার জন্য নিকটবর্তী কোনো নিরাপদ স্থানে নামাজ আদায় করা জায়েয; বরং ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আগে নামাজ আদায় করা জরুরি। এ ক্ষেত্রে মসজিদ, ইবাদতখানা, নামাজের নির্ধারিত কক্ষ বা পর্দাসম্পন্ন কোনো নিরাপদ স্থান হলে সেখানে নামাজ পড়বেন।
যদি উক্ত মসজিদ বা ইবাদতখানায় পুরুষ উপস্থিত থাকে, অথবা স্থানটি জনসমাগমপূর্ণ এলাকার পাশে হয়, তাহলেও প্রয়োজনের কারণে নামাজ পড়া জায়েয হবে—তবে শর্ত হলো, এমনভাবে নামাজ আদায় করবে যাতে অপ্রয়োজনীয় মেলামেশা, দৃষ্টি আকর্ষণ বা অনিরাপদ পরিস্থিতির সৃষ্টি না হয়।
সুতরাং, ওয়াক্ত চলে যাওয়ার আশঙ্কা থাকলে কোনো মহিলা নিকটবর্তী মসজিদ বা ইবাদতখানায় নামাজ পড়তে পারবেন, যদিও সেখানে পুরুষ থাকে বা স্থানটি জনসমাগমপূর্ণ হয়; তবে যথাসম্ভব পর্দা ও নিরাপত্তা বজায় রাখতে হবে।
আর মহিলাদের উপর যেহেতু জুমার নামাজ ফরজ নয়, তাই জুমার নামাজ পুরুষগণ আদায় করলেও মহিলারা নিরাপদ স্থানে যোহরের চার রাকাত নামাজ আদায় করে নিবে।
প্রয়োজন দেখা দিলে মসজিদে নামাজ পড়া বৈধ। নবী ﷺ বলেছেন
لَا تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ
তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। [সহীহ বুখারী : ৯০০]
وَجُمَّاعُ مَا يُفَارِقُ الْمَرْأَةَ فِيهِ الرَّجُلُ مِنْ أَحْكَامِ الصَّلَاةِ رَاجِعٌ إِلَى السِّتْرِ، وَهُوَ أَنَّهَا مَأْمُورَةٌ بِكُلِّ مَا كَانَ أَسْتَرَ لَهَا (السنن الكبرى للبيهقى-2/314، رقم-3196)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১