দান লাভের অধিক হকদার
প্রশ্নঃ ১৬৬৯৯৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নিজের রক্তের গরীবদের কে রেখে মাদ্রাসা বা মসজিদে দান করলে কতটুকু কবুল হবে?
৩০ আগস্ট, ২০২৬
Kushiyara River Rd
৫০১ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
ইসলামি শরিয়ত অনুযায়ী, নিজের অভাবী ও রক্তসম্পর্কিত আত্মীয়-স্বজনকে দান করা অন্যদের দান করার চেয়ে ফজিলত অনেক বেশি। কাজেই যদি নিকটাত্মীয়গণ অধিক মুখাপেক্ষী থাকেন তাহলে দানের ক্ষেত্রে তাদেরেই অগ্রাধিকার দিতে হবে। সেক্ষেত্রে দ্বিগুন সাওয়াব পাওয়া যাবে। একে তো দানের ফজিলত দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ফজিলত।
সূরাঃ আল বাকারা - আয়াত নং 215
یَسۡـَٔلُوۡنَکَ مَاذَا یُنۡفِقُوۡنَ ۬ؕ قُلۡ مَاۤ اَنۡفَقۡتُمۡ مِّنۡ خَیۡرٍ فَلِلۡوَالِدَیۡنِ وَالۡاَقۡرَبِیۡنَ وَالۡیَتٰمٰی وَالۡمَسٰکِیۡنِ وَابۡنِ السَّبِیۡلِ ؕ وَمَا تَفۡعَلُوۡا مِنۡ خَیۡرٍ فَاِنَّ اللّٰہَ بِہٖ عَلِیۡمٌ
অর্থঃ লোকে আপনাকে জিজ্ঞেস করে, (আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য) তারা কী ব্যয় করবে? আপনি বলে দিন, তোমরা যে সম্পদই ব্যয় কর তা পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম, মিসকীন ও মুসাফিরদের জন্য হওয়া চাই। আর তোমরা কল্যাণকর যে কাজই কর না কেন, আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ অবগত।
আয়াতের লিংকঃ https://muslimbangla.com/sura/2/tafsir/215
অ্যাপসের লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.tos.namajtime
সালমান ইবনে আমির (রাযিঃ) থেকেও বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন,
إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ فَإِنَّهُ بَرَكَةٌ فَإِنْ لَمْ يَجِدْ تَمْرًا فَالْمَاءُ فَإِنَّهُ طَهُورٌ " . وَقَالَ " الصَّدَقَةُ عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ وَهِيَ عَلَى ذِي الرَّحِمِ ثِنْتَانِ صَدَقَةٌ وَصِلَةٌ "
তোমাদের কেউ যখন ইফতার করে তখন সে যেন খেজুর দিয়ে ইফতার করে, কারণ এতে রয়েছে বরকত। খেজুর না পেলে পানি দিয়ে যেন ইফতার করো। কারণ তা পবিত্র।
তিনি আরা বলেনঃ মিসকীনকে সাদ্কা দিলে তা কেবল সাদ্কাই, আর আত্মীয়কে দিলে তাতে রয়েছে দু‘টি সাওয়াব। একটি সাদ্কা এবং আরেকটি আত্মীয়তা রক্ষা। - ইবনে মাজাহ ১৮৪৪
এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) এর স্ত্রী যায়নাব, জাবির এবং আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত রয়েছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, সালমান ইবনে আমির (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হাসান। রাবী রাবাব (রাহঃ) হলেন, সুলাইর কন্যা উম্মুর রায়েহ। এমনিভাবে সুফিয়ান সাওরী (রাহঃ) ও সালমান ইবনে আমির (রাযিঃ) সূত্রে ও নবী (ﷺ) থেকে উক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। আর শু’বা (রাহঃ) সালমান ইবনে আমির (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন। কিন্তু সনদে তিনি রাবী রাবাব-এর নাম উল্লেখ করেননি। সুফিয়ান সাওরী এবং ইবনে উআয়না (রাহঃ) এর রিওয়ায়াতটি অধিকত সহীহ। ইবনে আওন এবং হিসাম ইবনে হাসসান (রাহঃ) ও অনুরূপভাবে হাফসা বিনতে সিরীন, রাবাব (রাহঃ) সালমান ইবনে আমির (রাযিঃ) সূত্রে এটির বর্ণনা করেছেন।
জামে' তিরমিযী, হাদীস নংঃ ৬৫৮
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/30290
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন