শর্তযুক্ত তালাকের বাক্য একাধিকবার বললে কয় তালাক কার্যকর হবে?
প্রশ্নঃ ১৭০৬২৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন : কেউ যদি তার স্ত্রীকে মেসেজে বলে যে " যেদিন তোমার মহর আদায় করা শেষ হয়ে যাবে সেদিন তুমি তালাক " আর এটা বলার সময় মনে মনে নিয়ত করে এক তালাকের,কিন্তু এটা তিন বার বলে "যেদিন তোমার মহর আদায় করা শেষ হয়ে যাবে সেদিন তুমি তালাক " তাহলে এর হুকুম কি? দয়া করে জানাবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মূলনীতি: কোনো ব্যক্তি স্ত্রীকে শর্তযুক্ত তালাকের বাক্য পৃথক পৃথকভাবে তিনবার বা তার অধিকবার বললে, শর্ত পূরণ হওয়ার পর তিন তালাক কার্যকর হয়। আর তিনবারের কম বললে, শর্ত পূরণ হওয়ার পর যতবার বলেছে, তত তালাক কার্যকর হয়।
প্রশ্নোক্ত সুরতে, স্বামী যদি স্ত্রীকে পৃথক পৃথকভাবে তিনবার বলে থাকে, “যেদিন তোমার মহর আদায় করা শেষ হয়ে যাবে, সেদিন তুমি তালাক”, তাহলে শর্ত পূরণ হওয়ার পর তিন তালাক কার্যকর হবে। এ ক্ষেত্রে মনে মনে এক তালাকের নিয়ত করলেও তিনবার পৃথকভাবে তালাকের বাক্য বলার কারণে তিন তালাকই কার্যকর হওয়ার হুকুম দেওয়া হবে।
আপনাদের জন্য এখন আর স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে সংসার করা জায়েয হবে না।
পুনরায় সংসার করতে চাইলে
পুনরায় সংসার করার জন্য শরীয়তের নির্ধারিত বিধান প্রযোজ্য হবে। অর্থাৎ, আপনার স্ত্রী ইদ্দত পূর্ণ করার পর অন্য কোনো পুরুষের সঙ্গে স্বাভাবিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এবং তাঁদের দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার (সহবাস হওয়ার) পর কোনো কারণে সেই বিবাহ বিচ্ছেদ বা স্বামীর মৃত্যু ঘটলে, পরবর্তী ইদ্দত পূর্ণ করার পর আপনাদের নতুন করে বিবাহ করতে পারবে।
فَاِنۡ طَلَّقَہَا فَلَا تَحِلُّ لَہٗ مِنۡۢ بَعۡدُ حَتّٰی تَنۡکِحَ زَوۡجًا غَیۡرَہٗ ؕ فَاِنۡ طَلَّقَہَا فَلَا جُنَاحَ عَلَیۡہِمَاۤ اَنۡ یَّتَرَاجَعَاۤ اِنۡ ظَنَّاۤ اَنۡ یُّقِیۡمَا حُدُوۡدَ اللّٰہِ ؕ وَتِلۡکَ حُدُوۡدُ اللّٰہِ یُبَیِّنُہَا لِقَوۡمٍ یَّعۡلَمُوۡنَ
তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা; যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। (সূরা বাকারাহ ২৩০)
উক্ত তালাক থেকে মুক্তির উপায়
এই জটিলতা থেকে উত্তরণের জন্য একটি কার্যকর পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। তা হলো, স্বামী-স্ত্রী উভয়ই দেনমোহর পুরোপুরি আদায়ের ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং তা সম্পূর্ণ পরিশোধ না করে সামান্য কিছু অংশ (যেমন: চার-পাঁচ হাজার টাকা বা অল্প কিছু টাকা) বকেয়া রেখে দেবেন।
এতে করে দেনমোহর পুরোপুরি পরিশোধ হয়েছে বলে গণ্য হবে না এবং শর্তযুক্ত তালাকও পতিত হবে না। ফলে তাদের বৈবাহিক সম্পর্ক বহাল রেখে সংসার করা সম্ভব হবে।
আর পরবর্তীতে স্বামীর মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পদ থেকে সেই সামান্য পরিমাণ বকেয়া মোহর পরিশোধ করে দিতে হবে।
الأدلة الشرعية
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (3/ 376):
"[فروع] في أيمان الفتح ما لفظه، وقد عرف في الطلاق أنه لو قال: إن دخلت الدار فأنت طالق، إن دخلت الدار فأنت طالق، إن دخلت الدار فأنت طالق وقع الثلاث، وأقره المصنف ثمة.
(قوله: في أيمان الفتح) خبر عن ما، وليس نعتاً لفروع؛ لأن الفرع الأول فقط في أيمان الفتح ح (قوله: وقع الثلاث) يعني بدخول واحد، كما تدل عليه عبارة أيمان الفتح، حيث قال: ولو قال لامرأته: والله لا أقربك ثم قال: والله لا أقربك، فقربها مرةً لزمه كفارتان. اهـ. والظاهر أنه إن نوى التأكيد يدين ح.
قلت: وتصوير المسألة بما إذا ذكر لكل شرط جزاءً، فلو اقتصر على جزء واحد. ففي البزازية إن دخلت هذه الدار إن دخلت هذه الدار فعبدي حر، وهما واحد، فالقياس عدم الحنث حتى تدخل دخلتين فيها، والاستحسان يحنث بدخول واحد، ويجعل الباقي تكراراً وإعادةً اهـ ثم ذكر إشكالاً وجوابه، وذكر عبارته بتمامها في البحر عند قوله: والملك يشترط لآخر الشرطين، وقوله: وهما واحد: أي الداران في الموضعين واحد، بخلاف ما لو أشار إلى دارين فلا بد من دخولين كما هو ظاهر".
(ہندیہ: کتاب الطلاق، فصل فيما تحل به المطلقة وما يتصل به، ج: 1، ص: 473، ط: دار الفكر)
"وان کان الطلاق ثلاثا فی الحرۃ وثنتین فی الامة، لم تحل له حتی تنکح زوجا غیرہ نکاحا صحیحا، ویدخل بها، ثم یطلقها او یموت عنها."
والله اعلم بالصواب
উত্তর দাতা:
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন