পরিবহনে ননমাহরাম নারীর সাথে বসা কি জায়েজ?
প্রশ্নঃ ১৫৯১৮৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গণপরিবহনে অনেক সময় বেগানা মহিলা বা মেয়েদের পাশের সীটে বসে যেতে হয়। এই সম্পর্কে মাসায়েল যদি জানাতেন!
২৮ জুন, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
গণপরিবহণে বসলে সাধারণত পাশের যাত্রীর শরীরের সাথে ছোঁয়া বা স্পর্শ লাগেই। হাদিস শরীফে নন মাহরামের স্পর্শ গ্রহন করতে নিষেধ করা হয়েছে। হযরত মাআকাল ইবনে ইয়াসার রা. বলেন, নবী সা. ইরশাদ করেন,
কোন ব্যক্তির মাথায় লোহার সুঁই দিয়ে খুঁচিয়ে দেওয়া ভালো, তবুও যে নারী তার জন্য অবৈধ তাকে স্পর্শ করা ভালো নয়।
عن مَعْقِلِ بن يَسَارٍ، قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ لأَنْ يُطْعَنَ فِي رَأْسِ رَجُلٍ بِمِخْيَطٍ مِنْ حَدِيدٍ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمَسَّ امْرَأَةً لا تَحِلُّ لَهُ
তাবরানি কাবির: ১৬৮৮০-১৬৮৮১।
قَالَ أَبُو هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنَ الزِّنَى أَدْرَكَ ذَلِكَ لاَ مَحَالَةَ فَزِنَى الْعَيْنَيْنِ النَّظَرُ وَزِنَى اللِّسَانِ النُّطْقُ وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي وَالْفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ أَوْ يُكَذِّبُهُ " .
আবু হুরায়রা (রাযিঃ) যা বলেছেন, ’লামাম’ (জাতীয় গোনাহ) সম্পর্কে তার চাইতে অধিক সামঞ্জস্যপূর্ণ কোন কিছু আমি দেখিনি। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ আদম সন্তানের যিনার যে অংশ নির্ধারিত করেছেন, তা সে অবশ্যই পাবে (করবে)। আর দু’চোখের যিনা দৃষ্টিপাত করা, কানের যিনা শ্রবণ করা, জিহ্বার যিনা কথোপকথন করা, অন্তরে বাসনা করে। আর লজ্জাস্থান তা বাস্তবায়িত করে কিংবা মিথ্যা প্রতিপন্ন করে।
https://muslimbangla.com/hadith/13561
মুসনাদে আহমাদে আরো অতিরিক্ত আছে। তাহলো,
«فالعين زناها النظر، واليد زناها اللمس». وأصل الحديث متفق عليه.
চোখের যিনা হলো, দেখা আর হাতের যিনা হলো, দেখা।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বস রা বর্ণনা করে বলেন,
قال المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان
অর্থ: রাসূলুল্লাহ সা.-এর এরশাদ করেন, মহিলারা হচ্ছে অরক্ষিত সম্পদ। তারা যখন বাইরে বের হয় তখন শয়তান তার দিকে উঁকিঝুঁকি দিতে থাকে। (সুনান আত তিরমিজি: হাদিস নং ১১৭৩)
উপরোক্ত হাদিসসহ অন্যান্য বহু হাদিসের আলোকে বুঝা যায়, নন মাহরাম নারীর পাশে বসে ভ্রমন করা জয়েজ নাই।
তাহলে প্রশ্ন হলো-
গণপরিবহণে আমরা কি করবো?
এর উত্তর হলো, যদি সাধ্য থাকে তাহলে যথাসম্ভব গণপরিবহন এড়িয়ে সাধ্যমতো ব্যক্তিগত বাহনে চলাচল করা। এটা যেহেতু সকলে জন্য সম্ভব নয় তাই নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুরণ করতে হবে।
বাস, ট্রেন, লেগুনা, অটো ইত্যাদি যানবাহনে নারীর গা ঘেঁষে বা শরীরের সাথে নিজের শরীর লাগিয়ে বসবে না। বরং দুই সীটের মাঝে কোনো কিছু, হাতব্যাগ বা অন্য কিছু যদি সাথে সাথে সেটা দিয়ে শারীরিক স্পর্শ এড়িয়ে বসবে। রাখার মতো কিছু না থাকলে কিছুটা দুরত্ব বজায় রেখে বসবে। প্রয়োজনে দাঁড়িয়ে যাবে; তবুও চাপাচাপি করে পাশাপাশি বসবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
বোনের সাথে যিনা
ইসলামী ব্যাংক হাসপাতালে মেডিকেল অফিসার পদে চাকরি করার হুকুম
আমলের সূরাগুলো মুখে না পড়ে শুনলে সওয়াব পাওয়া যাবে কি না?
স্ত্রী ও সন্তানদের নিয়ে শুধুমাত্র হালাল বিনোদন, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি এবং কিছুটা আনন্দময় সময় কাটানোর উদ্দেশ্যে ঘরে দাবা বা ক্যারাম খেলা কি শরীয়তসম্মত?
দুনিয়াতে বেশি উদরপূর্তি করলে আখেরাতে বেশি ক্ষুধার্ত থাকবে- এর ব্যাখ্যা
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১