শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণের আমল
প্রশ্নঃ ১৬৪৪৯১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ji amar 2 bocor 4 maser akta bacca ace tar onak jit rag deka jay se amar gaye hat tole abong ki onnoder or mair mone hoy boroder thekeoo besi jore lage rag control korar jonno regular sorir bondo and quraner ayat pore fu dei kintu kaj hocce na
১৩ আগস্ট, ২০২৬
৪F৪৮+৮QM
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বাচ্চার রাগ কমানোর জন্য আপনি নিচের আমলগুলো নিয়মিত করতে পারেন,
আল্লাহর দুটি নাম, ইয়া লতীফু (يا لطيف - হে দয়ালু) এবং ইয়া হালীমু (يا حليم - হে সহনশীল)। বাচ্চার মাথায় হাত রেখে বা ঘুমানোর সময় ১০০ বার পড়ুন। এতে বাচ্চার মেজাজ নরম হয়।
সূরা আল-ইমরানের ১৩৪ নম্বর আয়াতের এই অংশটুকু,
وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ
(অর্থ: যারা নিজেদের রাগকে সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে)—বেশি বেশি পড়ে বাচ্চার বুকে ও পানিতে ফুঁ দিয়ে তা পান করান।
ইবরাহিম (আ.)-কে যখন আগুনে ফেলা হয়েছিল, তখন আল্লাহ বলেছিলেন, يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ (হে আগুন! তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও। (সূরা আম্বিয়া, আয়াত: ৬৯) বাচ্চার অতিরিক্ত রাগের সময় এই আয়াতটি পড়ে ফুঁ দিলে মেজাজ ঠান্ডা হয়।
এছাড়া আপনি তিনবার দরুদ শরীফ এবং তিনবার (وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ) পড়ে পানির ওপর দম করে (ফুঁ দিয়ে) তাকে পান করিয়ে দিন। ইনশাআল্লাহ রাগ এবং জেদ কমে যাবে।
আপনি বলেছেন বাচ্চা অস্বাভাবিক জোরে মারে। এটি অনেক সময় বদনজর এর কারণে হতে পারে। প্রতিদিন সকাল-সন্ধ্যায় সূরা ইখলাস, ফালাক ও নাস ৩ বার করে পড়ে বাচ্চার সারা শরীরে ফুঁ দিন।
আর আপনার বাচ্চা কি মোবাইল বা টিভিতে কার্টুন দেখে? অনেক সময় কার্টুনের হিংস্রতা বা দ্রুত পরিবর্তনশীল দৃশ্য বাচ্চার মস্তিষ্ককে উত্তেজিত করে তোলে। এটি পুরোপুরি বন্ধ করার চেষ্টা করুন।
এবং বাচ্চার সামনে স্বামী-স্ত্রী ঝগড়া বা চিৎকার করবেন না। ঘরের পরিবেশ অশান্ত থাকলে বাচ্চার মনে জেদ তৈরি হয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১