ব্যাংকের সঙ্গে যৌথ বিনিয়োগে বাড়ি নির্মাণ
প্রশ্নঃ ১৭৩৯৩৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ঘর করার জন্য ব্যাংক থেকে এই পদ্ধতিতে টাকা নিতে চাচ্ছি যে আমার কাছে কিছু টাকা আছে বাকিটা ব্যাংক থেকে নিব মোট যত টাকা ঘর করার পিছনে ব্যয় হবে এ অনুযায়ী শেয়ার বন্টন হবে এবং আমি তাদের শেয়ার মাসিক কিস্তি অনুসারে ক্রয় করে নিব প্রতিমাসে নির্দিষ্ট অংক পরিশোধ করব
১৮ নভেম্বর, ২০২৬
মোহনগঞ্জ
৪৫৫
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নে বর্ণিত পদ্ধতিটি ইসলামী অর্থায়নের পরিভাষায় (المشاركة المتناقصة) বা হ্রাসমান অংশীদারি নামে পরিচিত। এ পদ্ধতিতে দুই পক্ষ যৌথভাবে কোনো সম্পদে বিনিয়োগ করে। অতঃপর একজন অংশীদার পর্যায়ক্রমে অপর অংশীদারের অংশ ক্রয় করে একপর্যায়ে সম্পদের মালিক হয়ে যায়।
নীতিগতভাবে এ পদ্ধতি জায়েজ। তবে এর জন্য শর্ত হলো,
১. ব্যাংককে বাস্তবে বিনিয়োগ করতে হবে এবং বিনিয়োগের অনুপাতে সম্পত্তির মালিক হতে হবে। শুধু ঋণ দিয়ে অতিরিক্ত টাকা আদায় করাকে অংশীদারি হিসেবে দেখানো যাবে না।
২. ব্যাংকের মালিকানাধীন অংশ আপনি ব্যবহার করলে শরিয়তসম্মত ভাড়া নির্ধারণ করা যাবে। ব্যাংকের অংশ কমার সঙ্গে সঙ্গে ভাড়াও কমাতে হবে।
৩. ব্যাংকের শেয়ার ক্রয়ের সময় পৃথক ক্রয়-বিক্রয়ের চুক্তি করতে হবে। অংশীদারি, ভাড়া ও ক্রয়-বিক্রয়ের চুক্তিগুলো পরস্পরের সঙ্গে শরিয়তবিরোধী শর্তে আবদ্ধ করা যাবে না।
৪. সম্পদের প্রকৃত ক্ষতি হলে প্রত্যেক অংশীদার নিজ নিজ মূলধনের অনুপাতে ক্ষতি বহন করবে। ব্যাংকের মূলধন ও মুনাফা নিশ্চিত করা যাবে না।
সুতরাং, প্রশ্নে বর্ণিত পদ্ধতিটি মূলত জায়েজ হলেও ব্যাংকের বাস্তব চুক্তিতে উল্লিখিত শর্তগুলো পূরণ হওয়া জরুরি। চুক্তিপত্র যাচাই না করে অর্থায়ন গ্রহণ করা উচিত হবে না। যদি তা প্রকৃতপক্ষে সুদভিত্তিক ঋণ হয় অথবা শরয়ি শর্ত লঙ্ঘিত হয়, তাহলে তা গ্রহণ করা নাজায়েজ হবে।
أحكام القرآن للجصاص:
وعلى أن النهي عن أكل مال الغير معقود بصفة وهو أن يأكله بالباطل، وقد تضمن ذلك أكل أبدال العقود الفاسدة كأثمان البياعات الفاسدة۔
(باب التجارات وخيار البيع (٣/١٢٨)
مسلم شريف:
«إن الحلال بين وإن الحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع فى الشبهات وقع فى الحرام كالراعى يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا ! وإن لكل ملك حمى ألا وإن حمى الله محارمه».
أخرجه مسلم في باب أخذ الحلال وترك الشبهات برقم (٤١٧٨)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
সন্তান হয় না এজন্য স্ত্রীকে তালাক দেওয়া এবং মাসনা করা বিধান
স্বামী তালাকনামায় স্বাক্ষর না করলে তালাকের বিধান
ব্যাংকের চাকরির টাকা দিয়ে সন্তানের দ্বীনি ইলম শিক্ষার বিধান
প্রচলিত টুকটাক গুনাহে বৈধ মনে করে জড়িয়ে যাওয়ার কারণে ঈমান হারা হবে?
তালাকের পর সন্তানদের লালনপালনের জন্য স্ত্রী কি স্বামীর বাসায় থাকতে পারবে?
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন