স্বামী তালাকনামায় স্বাক্ষর না করলে তালাকের বিধান
প্রশ্নঃ ১৭৪০৭৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিয়ের পর যদি ছেলে ডিভোর্সে সাইন না করে আর মেয়ে সাইন দিয়ে দেয় তাহলে কি এটা ডিভোর্স হবে
৬ নভেম্বর, ২০২৬
মির্জাপুর
৮
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীআতের মূলনীতি হলো,
তালাক দেওয়ার অধিকার মূলত স্বামীর। তবে স্বামী যদি স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা অর্পণ করেন, তাহলে স্ত্রীও সেই ক্ষমতা প্রয়োগ করে নিজের ওপর তালাক কার্যকর করতে পারবেন।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে, তালাক যদি স্বামী কর্তৃক দেওয়া হয় অথবা খোলার মাধ্যমে বিবাহবিচ্ছেদ করতে চাওয়া হয়, তাহলে কাগজে স্বামীর স্বাক্ষর প্রদান বা খোলায় সম্মতি থাকা জরুরি। আর বিবাহের কাবিননামার ১৮ নম্বর ধারায় স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা দেওয়া না থাকলে শুধু স্ত্রীর স্বাক্ষরের মাধ্যমে তালাক কার্যকর হবে না।
পক্ষান্তরে, বিবাহের কাবিননামার ১৮ নম্বর ধারায় স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা দেওয়া থাকলে, স্ত্রী সেই ক্ষমতা যথাযথভাবে প্রয়োগ করে নিজের ওপর তালাক কার্যকর করতে পারবেন। আর যদি শর্তসাপেক্ষে এ ক্ষমতা দেওয়া হয়ে থাকে, তাহলে নির্ধারিত শর্ত পূরণ হওয়ার পর স্ত্রী শরঈ পদ্ধতিতে নিজের ওপর তালাক কার্যকর করলে শুধু তাঁর স্বাক্ষরই যথেষ্ট হবে। এ ক্ষেত্রে স্বামীর স্বাক্ষর বা সম্মতির প্রয়োজন হবে না।
উল্লেখ্য, স্বামী মৌখিকভাবে তালাক দিয়ে থাকলে তা কার্যকর হওয়ার জন্য তালাকের কাগজে তাঁর স্বাক্ষর থাকা আবশ্যক নয়।
الأدلة الشرعية
(فتاوی شامی: باب الخلع، ج:3، ص:440، ط:دار الفكر - بيروت)
"فقالت: خلعت نفسي بكذا، ففي ظاهر الرواية: لايتم الخلع ما لم يقبل بعده."
(بدائع الصنائع: کتاب الطلاق، فصل في قوله طلقي نفسك، ج:3، ص:145، ط:دار الكتب العلمية)
"وأما ركنه فهو الإيجاب والقبول، لأنه عقد على الطلاق بعوض فلاتقع الفرقة، ولايستحق العوض بدون القبول."
رد المحتار: (250/3، ط: سعید)
لكن لا بد في وقوعه قضاءً وديانةً من قصد إضافة لفظ الطلاق إليها.
تبیین الحقائق: (208/2، ط: المطبعة الكبرى الأميرية)
الزَّوْجُ إذَا طَلَّقَ نَفْسَهُ أَوْ طَلَّقَتْهُ هِيَ لَا تَطْلُقُ الْمَرْأَةُ لِعَدَمِ إضَافَتِهِ إلَى الْمَحَلِّ وَلِأَنَّهُ يَسْتَحِيلُ أَنْ يُطَلِّقَ الْإِنْسَانُ وَيَقَعَ الطَّلَاقُ عَلَى غَيْرِ الْمُطَلَّقِ۔
والله اعلم بالصواب
উত্তর দাতা:
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
সন্তান হয় না এজন্য স্ত্রীকে তালাক দেওয়া এবং মাসনা করা বিধান
ব্যাংকের সঙ্গে যৌথ বিনিয়োগে বাড়ি নির্মাণ
ব্যাংকের চাকরির টাকা দিয়ে সন্তানের দ্বীনি ইলম শিক্ষার বিধান
প্রচলিত টুকটাক গুনাহে বৈধ মনে করে জড়িয়ে যাওয়ার কারণে ঈমান হারা হবে?
তালাকের পর সন্তানদের লালনপালনের জন্য স্ত্রী কি স্বামীর বাসায় থাকতে পারবে?
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন