বিবাহ ভাঙার সম্মতিতে তালাক পতিত হয়
প্রশ্নঃ ১৭১৮৪৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটি নতুন বিবাহ হয়েছে। তারপর স্ত্রী তার স্বামী কে বললো আপনাকে পছন্দ হয়নি তাই বিয়ে টা ভেঙে দিন। আমাকে মুক্ত করুন, স্বামী স্ত্রী কে বললো তুমি কি সত্যি ডিভোর্স চাও, উত্তরে স্ত্রী বললো হুম। তাহলে কি তালাক পতিত হয়ে যাবে?? বা কত তালাক হবে স্ত্রী, হুম বলার দারা। জানান।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী! নতুন বিবাহে একে অপরকে বুঝতে ও খাপ খাওয়াতে কিছুটা সময় লাগে। সামান্য অপছন্দ হলেই কথায় কথায়, আমাকে ডিভোর্স দিন বলা মারাত্মক গুনাহের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন সতর্কবার্তা দিয়ে বলেছেন,
أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا فِي غَيْرِ مَا بَأْسٍ، فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ
যে কোনো নারী কোনো সংগত বা চরম শরঈ কারণ ছাড়া তার স্বামীর কাছে তালাক প্রার্থনা করবে, তার জন্য জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত হারাম হয়ে যাবে।”
(জামে তিরমিজি, হাদিস নং: ১১৮৭; সুনানে আবু দাউদ: ২২২৬)
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/30826
তাই উভয়ের উচিত আবেগ বা রাগ পরিহার করে ঠাণ্ডা মাথায় নিজেদের ভেতর বোঝাপড়া করা। যদি সত্যিই বনিবনা না হওয়ার মতো কোনো গুরুতর বিষয় থাকে, তবে উভয় পরিবারের মুরব্বিদের নিয়ে বসে শান্তভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত।
إِنَّمَا الطَّلَاقُ لِمَنْ أَخَذَ بِالسَّاقِ
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন