এলইডি স্ক্রিন ব্যবসা ও যৌথ বিনিয়োগের মাসআলা
প্রশ্নঃ ১৭৪৩৩৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার এক বন্ধুর সাউন্ড সিস্টেম (মিউজিক) এবং এলইডি টিভি স্ক্রিন ভাড়ার ব্যবসা রয়েছে। আমি মূলত একজন দ্বীনদার মানুষ। নামাজ, কালাম ও কুরআন তিলাওয়াতের সাথে সম্পৃক্ত এবং ব্যক্তিগতভাবে কোনো ধরনের গান-বাজনা বা মিউজিকের সাথে জড়িত নই।
হালালভাবে কিছু বাড়তি আয়ের উদ্দেশ্যে আমি আমার বন্ধুর সাথে অংশীদারিত্বের (শেয়ার) ভিত্তিতে কেবল এলইডি টিভি স্ক্রিন সেক্টরে বিনিয়োগ করতে চাচ্ছি। এখানে শর্ত থাকবে যে, আমার বিনিয়োগকৃত টাকা শুধু এলইডি স্ক্রিনেই খাটানো হবে, সাউন্ড সিস্টেমের সাথে এর কোনো সম্পর্ক থাকবে না।
এমতাবস্থায় আমার জানার বিষয় হলো: যেহেতু মূল ব্যবসাটি সাউন্ড ও এলইডি স্ক্রিনের সমন্বয়ে গঠিত, তাই এই এলইডি স্ক্রিনের ব্যবসা থেকে প্রাপ্ত লভ্যাংশ আমার জন্য হালাল হবে নাকি হারাম?
দয়া করে কুরআন ও সুন্নাহর আলোকে বিষয়টির সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন। জাযাকাল্লাহু খাইরান।
২৩ নভেম্বর, ২০২৬
ঢাকা
০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এলইডি স্ক্রিন মূলতঃ দ্বিমুখী ব্যবহারের পণ্য। এটি হালাল ও হারাম উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। আপনি যদি বন্ধুর সাথে কেবলমাত্র এলইডি স্ক্রিন ক্রয় ও ভাড়া দেওয়ার জন্য পৃথক চুক্তি ও স্বতন্ত্র হিসাবের ভিত্তিতে বিনিয়োগ করেন, এবং এই এলইডি স্ক্রিনটি বৈধ উদ্দেশ্যে ব্যবহার বা ভাড়া দেওয়া হয়, তবে উক্ত যৌথ ব্যবসা এবং তা থেকে প্রাপ্ত লভ্যাংশ জায়েজ হবে। ভাড়াগ্রহীতা যদি পরবর্তীতে নিজের ইচ্ছায় এতে নাজায়েজ কিছু চালায়, তবে সেই গোনাহ তার নিজের ওপর বর্তাবে; আপনার মূল উপার্জন হারাম হবে না। কিন্তু যদি আপনার এই এলইডি স্ক্রিনটি সুনির্দিষ্টভাবে গান-বাজনার জলসা, ডিজে পার্টি বা নাইট মিউজিক প্রোগ্রামের জন্য ভাড়া দেওয়া হয়, কিংবা আপনার বিনিয়োগকৃত টাকা ও এর লাভ যদি বন্ধুর গান-বাজনার সাউন্ড সিস্টেমের আয়ের সাথে মিলিয়ে ফেলা হয়, তবে তা থেকে প্রাপ্ত লভ্যাংশ গ্রহণ করা হারাম হবে। তাই বন্ধুর সাথে ব্যবসায় নামার আগে স্পষ্টভাবে চুক্তি করুন যে, আপনার টাকা কেবল এলইডি স্ক্রিন ক্রয় ও প্রসেসিংয়ে ব্যবহার হবে এবং এই স্ক্রিন যেন কোনো নাইট মিউজিক প্রোগ্রাম, ডিজে পার্টি বা গান-বাজনার কনসার্টে ভাড়া দেওয়া না হয়; বরং সাধারণ কনফারেন্স, ইভেন্ট বা প্রমোশনাল কাজে ব্যবহার করা হয়। বন্ধুর মিউজিক ও সাউন্ড লাইনের আয়ের সাথে আপনার এলইডি স্ক্রিনের আয় যেন কোনোভাবেই মিশ্রিত না হয়। যদি আপনার বন্ধু এই শর্ত মানতে রাজি না হয় এবং গান-বাজনার প্যাকেজের সাথেই এলইডি স্ক্রিন যুক্ত করে ভাড়া দেয়, তবে একজন নামাজী ও দ্বীনদার মুসলিম হিসেবে আপনার জন্য এই ব্যবসায় যুক্ত না হওয়া এবং অন্য কোনো শতভাগ খাঁটি হালাল ব্যবসায় ইনভেস্ট করাই নিরাপদ হবে।
المبسوط للسرخسي (16/ 39)
فلو استأجر رجلا ليقتل له رجلا أو يشجه، أو يضربه ظالما لم يجز ولا أجر له لما بينا أن العقد إقامة الطاعة، ثم يحق على كل؛ لأنه استئجار على المعصية، ولو جاز العقد لصار إقامة العمل مستحقا عليه وفعل ما هو ظلم لا يكون مستحقا على أحد شرعا، ولو أعطاه سلاحا لذلك فضاع أو انكسر لم يضمن؛ لأنه قبضه بإذن صاحبه
الهداية في شرح بداية المبتدي (3/ 238)
قال: "ولا يجوز الاستئجار على الغناء والنوح، وكذا سائر الملاهي"؛ لأنه استئجار على المعصية والمعصية لا تستحق بالعقد
البناية شرح الهداية (10/ 283)
(لأنه استئجار على المعصية والمعصية لا تستحق بالعقد) ش: إذ لا يستحق على أخذ شيء يكون به عاصيا شرعا. وقال شيخ الإسلام الأسبيجابي في شرح " الكافي ": ولا تجوز الإجارة على شيء من الغناء والنوح والمزامير والطبل أو شيء من اللهو ولا على الحداء وقراءة الشعر ولا غيره ولا أجر في ذلك، وهذا كله قول أبي حنيفة وأبي يوسف ومحمد، لأنه معصية ولهو ولعب
کتاب کا نام: فتاوی محمودیہ - یونیکوڈ - غیر موافق للمطبوع جلد 25
صفحہ نمبر: 253
ریڈیو نہ نجس ہے، نہ حرام ،نہ حرام کام کے لئے اصالۃً بنایا گیاہے ،جولوگ اس کو ناجائز کام کے لئے استعمال کرتے ہیں وہ اپنے فعل کے خود ذمہ دار ہیں، اس لئے اس کابنانا اوربناکر آمدنی حاصل کرنا حرام نہیں، نہ ایسی آمدنی حرام ہے ،۱ اس سے بہتر حلال روزی کی کوئی دوسری صورت ہوتو وہ مقدم ہے، اس لئے کہ بکثرت لوگ اس کو لہو ولعب کے لئے استعمال کرتے ہیں،لہٰذا اگرکوئی اس کی آمدنی سے احتیاط کرے تو بہتر ہے ۔
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন