বাসাবাড়ীতে জাদু টোনা থেকে রক্ষা পাওয়ার আমল
প্রশ্নঃ ১৪৯৩১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমন কোনো আমল বা দোয়া আছে কি যেইটা বলে পানিতে ফু দিয়ে সেই পানি আমি আমার বাসা সহ আমার রুমে সিটিয়ে দেই যা দ্বারা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে পারে এবং কোনো ধরনের জাদু টোনা থেকে রক্ষা পাওয়া যায়।
৯ মে, ২০২৬
বগুড়া
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
আপনি নিম্নের আমলগুলো করতে পারেন:
০১. একটি পাত্রে পবিত্র পানি নিন। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি (সূরা বাকারা: ২৫৫), সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে পানিতে ফুঁ দিন। এই পানি বাসার প্রতিটি রুমে (বাথরুম ছাড়া) , কর্নারে এবং দরজার আশেপাশে ছিটিয়ে দিন। ইমাম বুখারী (র.) বর্ণনা করেছেন যে, অসুস্থ ব্যক্তিরা উম্মুল মুমিনীন উম্মে সালামাহ (রা.)-এর কাছে পানির পাত্র নিয়ে আসতেন এবং তিনি তাতে রাসূলুল্লাহ (সা.)-এর বরকতময় চুল ভিজিয়ে দিতেন, যা পান করে তারা আরোগ্য লাভ করতেন।
সহিহ বুখারী: https://muslimbangla.com/hadith/5476
০২. রোগ মুক্তির বিশেষ দোয়া: এই দোয়াটি পড়েও পানিতে ফুঁ দিয়ে তা পান করা বা গোসল করা যেতে পারে:
"اللَّهُمَّ رَبَّ النَّاسِ، مُذْهِبَ الْبَأْسِ اشْفِ أَنْتَ الشَّافِي، لَا شَافِي إِلَّا أَنْتَ، شَفَاءُ لَا يُغَادِرُ سَقَمًا"
অর্থ: হে আল্লাহ, মানুষের প্রতিপালক! কষ্ট দূর করে দিন, আরোগ্য দান করুন, আপনিই আরোগ্যদানকারী। আপনি ছাড়া কোনো আরোগ্যদানকারী নেই। এমন আরোগ্য দান করুন, যা কোনো রোগ অবশিষ্ট রাখে না। আয়েশা (রা.) থেকে বর্ণিত যে, নবী করীম (সা.) অসুস্থ ব্যক্তিদের জন্য এই দোয়াটি পড়ে ঝাড়ফুঁক করতেন
(সহিহুল বুখারী, হাদিস নং: ৫৭৪৩; সহিহ মুসলিম, হাদিস নং: ২১৯১)
০৩. ঘর সুরক্ষার আমল:বাসায় নিয়মিত সূরা বাকারা তিলাওয়াত করুন, কারণ এটি শয়তান দূর করে। সকাল-সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করুন। রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, "তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না (অর্থাৎ নামাজ ও কুরআন তেলাওয়াতহীন রেখো না)। নিশ্চয়ই শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়" সহিহ মুসলিম, হাদিস নং: ৭৮০
https://muslimbangla.com/hadith/8746
০৪. অশুভ নজর থেকে সুরক্ষার দোয়াপ্রতিদিন সকাল-সন্ধ্যায় ৩ বার করে এই দোয়াটি পড়ার মাধ্যমে সব ধরণের ক্ষতি থেকে সুরক্ষা পাওয়া যায়:"بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ"(বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদূররু মা’আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি, ওয়া হুয়াস সামিউল আলিম)[সুনানে আবু দাউদ, হাদিস নং: ৫০৮৮; রিয়াদুস সালিহীন]
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১