পূর্বের বিয়ের বিচ্ছেদ ছাড়া দ্বিতীয় নিকাহর বিধান
প্রশ্নঃ ১৭২৮৯৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার একটি গুরুত্বপূর্ণ নিকাহ ও পারিবারিক বিষয়ে শরিয়াহ অনুযায়ী সঠিক পরামর্শ প্রয়োজন। আমার স্ত্রী আগে একজন পুরুষের সঙ্গে UK-তে একটি legally registered marriage করেছিলেন। আমি নিশ্চিত যে তাঁদের মধ্যে কোনো ইসলামী নিকাহ হয়নি। অর্থাৎ ইসলামী নিয়ম অনুযায়ী নিকাহ, মহর, ইসলামী সাক্ষী ইত্যাদি দিয়ে কোনো বিয়ে হয়নি। সেই marriage-টি মূলত UK-তে আসার উদ্দেশ্যে বা ইমিগ্রেশনের সুবিধার জন্য করা হয়েছিল। বর্তমানে সেই আগের UK registered marriage-এর স্বামী তাঁকে এখনও divorce বা talaq দেননি। অর্থাৎ UK আইনের দিক থেকে তাঁদের marriage এখনও শেষ হয়নি। এরপর আমি আমার স্ত্রীর সঙ্গে ইসলামী নিয়ম অনুযায়ী নিকাহ করেছি। আমাদের নিকাহর সময় মহর, সাক্ষী এবং প্রয়োজনীয় ইসলামী নিয়মগুলো পালন করা হয়েছিল। এখন আমার মূল প্রশ্নগুলো হলো: ১. যেহেতু তাঁর আগের marriage-টি শুধুমাত্র UK-তে registered ছিল এবং সেখানে কোনো ইসলামী নিকাহ হয়নি, তাহলে শরিয়াহর দৃষ্টিতে সেই আগের marriage-এর কী অবস্থান? ২. আগের UK registered marriage আইনগতভাবে এখনও শেষ না হলেও, তার কারণে আমার সঙ্গে করা ইসলামী নিকাহর কোনো সমস্যা হয়েছে কি? ৩. আমাদের বর্তমান নিকাহ শরিয়াহ অনুযায়ী বৈধ হয়েছে কি না? ৪. আমার স্ত্রী যদি আগের UK registered marriage-এর divorce না করেই সেটি আইনগতভাবে বহাল রাখেন এবং একই সময়ে আমার সঙ্গে স্বামী-স্ত্রী হিসেবে সংসার করেন, তাহলে শরিয়াহর দৃষ্টিতে এটি কি জায়েজ হবে? নাকি আগের marriage-এর আইনগতভাবে বিচ্ছেদ হওয়া জরুরি? ৫. আগের marriage-টি যদি ইসলামীভাবে বৈধ নিকাহ না হয়ে থাকে, তাহলে সেটির UK আইনি সম্পর্ক বজায় রেখে আমার সঙ্গে সংসার করার কোনো শরিয়াহগত সমস্যা আছে কি? ৬. এখন আমাদের কী করা উচিত, যাতে আমরা আল্লাহর বিধান অনুযায়ী সঠিকভাবে স্বামী-স্ত্রী হিসেবে জীবনযাপন করতে পারি? ৭. আগের marriage যদি ভুল উদ্দেশ্যে করা হয়ে থাকে, তাহলে আমার স্ত্রীকে এ বিষয়ে কীভাবে তওবা করতে হবে এবং বর্তমান পরিস্থিতিতে শরিয়াহ কী নির্দেশ দেয়? দয়া করে আমাদের পরিস্থিতি অনুযায়ী শরিয়াহসম্মত করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দিলে উপকৃত হব। দলীল প্রমাণ সহ জাযাকাল্লাহু খাইরান।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তাআলা বিবাহিত নারীদের অন্য পুরুষের জন্য বিবাহ নিষিদ্ধ করেছেন,
সুতরাং আগের বৈধ বিবাহ বহাল থাকা অবস্থায় দ্বিতীয় পুরুষের সঙ্গে নিকাহের মাধ্যমে নতুন বৈধ দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠিত হয় না। শুধু নতুন নিকাহনামা, মহর বা সাক্ষী থাকার কারণে আগের বৈধ বিবাহের বাধা দূর হবে না।
আপনাদের বর্তমান নিকাহ সহিহ হয়েছে কি না?
এই কারণে আপনাদের বর্তমান নিকাহের চূড়ান্ত হুকুম নির্ভর করছে আগের বিয়ের প্রকৃত বিবরণ ও প্রমাণের ওপর।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন