জীন জবাই করা জায়েজ
প্রশ্নঃ ১৭২৮০২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রুকাইয়ার মাধ্যমে জ্বীন জবেহ করা কি জায়েজ ইসলামে? অনেক রাক্বিরা দেখি জ্বীন জবেহ করে থাকেন।
২৬ অক্টোবর, ২০২৬
জগন্নাথপুর
১ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী! শারীরিক ইশারা করে বা কাল্পনিক অস্ত্র দিয়ে জীন জবেহ করা ভিত্তিহীন, এবং একটি মনগড়া পদ্ধতি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিংবা সাহাবায়ে কেরামের যুগে এমন কোনো পদ্ধতির অস্তিত্ব ছিল না।
কোনো জালেম ও অবাধ্য জীন যদি কোনো মানুষের ওপর ভর করে এবং বারবার সতর্ক করা সত্ত্বেও শরীর ছেড়ে বের হতে অস্বীকৃতি জানায়, তবে শাস্তিমূলক ও তাওহিদের আয়াতসমূহের তিলাওয়াত সহ্য করতে না পেরে জীনটি দুর্বল হয়ে, জ্বলে গিয়ে বা আল্লাহর হুকুমে মারা যেতে পারে।
জীনকে আল্লাহর আদেশের মাধ্যমে সরাসরি শরীর থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া; যেমন হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
اخْرُجْ عَدُوَّ اللَّهِ ، أَنَا رَسُولُ اللَّهِ
বের হয়ে যা, ওহে আল্লাহর শত্রু! আমি আল্লাহর রাসুল। (সুনানে ইবনে মাজাহ, হাদীস : ৩৫৪৮)
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/28839
এখানে কোনো কাল্পনিক অস্ত্র দিয়ে জবেহ করা, হাত দিয়ে জবাইয়ের করার কোনো কথা নেই।
সুতরাং রুকইয়ার মাধ্যমে জিনকে জবেহ করার কোনো নির্দিষ্ট আমল বা পদ্ধতি সহিহ হাদিসে প্রমাণিত, এমন দলিল আমার অনুসন্ধানে পাওয়া যায়নি। তাই কোনো রাকি যদি দাবি করেন যে তিনি জিনকে জবেহ করছেন, শুধু তাঁর দাবির ভিত্তিতে সেটিকে শরিয়তসম্মত আমল বলা যাবে না।
তবে যদি কোনো রাকি বলেন, জিনকে জবেহ দিতে হবে, জিনকে খুশি করতে মুরগি বা ছাগল কাটতে হবে অথবা জিনের উদ্দেশ্যে পশু উৎসর্গ করতে বলেন, তাহলে তা সম্পূর্ণ ভিন্ন বিষয়। জিনকে সন্তুষ্ট করা, তার অনুগ্রহ পাওয়া বা তার ক্ষতি থেকে বাঁচার উদ্দেশ্যে তার নামে পশু জবেহ করা নাজায়েজ; এটি শিরকি কাজের অন্তর্ভুক্ত।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
لَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ
যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারও উদ্দেশ্যে জবেহ করে, আল্লাহ তার ওপর অভিশাপ দিয়েছেন। (সহিহ মুসলিম, হাদিস ১৯৭৮)
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/12011
روح المعاني:
وَمِنَ الْجِنِّ مَنْ يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ... بِإِذْنِ رَبِّهِ بأمره عزّ وجلّ وَمَنْ يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنا أي ومن يعدل منهم عما أمرناه به من طاعة سليمان عليه السّلام. وقرىء «يَزِغْ» بضم الياء من أزاغ مبنيا للفاعل ومفعوله محذوف أي من يمل ويصرف نفسه أو غيره، وقيل مبنيا للمفعول فلا يحتاج إلى تقدير مفعول نُذِقْهُ مِنْ عَذابِ السَّعِيرِ أي عذاب النار في الآخرة كما قال أكثر المفسرين وروي ذلك عن ابن عباس، وقال بعضهم: المراد تعذيبه في الدنيا.
روي عن السدي أنه عليه السّلام كان معه ملك بيده سوط من نار كل ما استعصى عليه جني ضربه من حيث لا يراه الجني.
وفي بعض الروايات أنه كان يحرق من يخالفه، واحتراق الجني مع أنه مخلوق من النار غير منكر فإنه عندنا ليس نارا محضة وإنما النار أغلب العناصر فيه.
(سورة سبأ، ج: 11، ص: 292)

والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন