আমল করে অন্যকে জানানো
প্রশ্নঃ ১৭২৩৬১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাড়ের মসজিদের হুজুর বলেছে একমাসে কে কতটুকু আমল করবে(ইস্তেগফার, দুরুদ,ইখলাস) তা লিখে রেখে মাস শেষে ওনাকে বললে ওনি দোয়া পড়াবেন মসজিদে। এখন আমল করে কাউকে বললে কি ঠিক হবে? এর কি কোনো মাসালা আছে?
২৬ অক্টোবর, ২০২৬
মেহারী
২ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনি যদি নিজের আমলের হিসাব রাখার জন্য ইস্তিগফার, দরুদ শরিফ ও সূরা ইখলাস কতবার পড়েছেন তা লিখে রাখেন, তাহলে এতে কোনো অসুবিধা নেই। নিজের আমলের প্রতি যত্নবান হওয়া এবং নিয়মিত আমল করার জন্য হিসাব রাখা ভালো অভ্যাস।
তবে নফল আমল, দরূদ ও ইস্তিগফারের হিসাব অন্যকে না বলে নিজের ও আল্লাহর মাঝে গোপন রাখাই সর্বোত্তম ও সুন্নাহসম্মত।
ইমাম সাহেবদের এমন আনুষ্ঠানিক হিসাব সংগ্রহের পদ্ধতিকে অভ্যাসে পরিণত করা আকাবিরদের মতে অনুচিত ও পরিহারযোগ্য।
ইমাম সাহেবদের এমন আনুষ্ঠানিক হিসাব সংগ্রহের পদ্ধতিকে অভ্যাসে পরিণত করা আকাবিরদের মতে অনুচিত ও পরিহারযোগ্য।
তবে হুজুরকে নিজের আমলের পরিমাণ জানানোর উদ্দেশ্য যদি হয়, তিনি যেন আপনাদের জন্য দোয়া করেন, উৎসাহ দেন অথবা আমলের ব্যাপারে দিকনির্দেশনা দেন, তাহলে শুধু এ কারণে তা নাজায়েজ হবে না।
আপনার জন্য পরামর্শ হলো, আপনি ইমাম সাহেবকে আপনার আমলের সংখ্যা জানানোর প্রয়োজন নেই। আমল গোপন রাখুন এবং মাস শেষে যখন মসজিদে দোয়া হবে, তখন আপনি মনে মনে নিজের আমল কবুলের নিয়ত করে সাধারণ দোয়ায় শরিক থাকুন।
রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
إِنَّ اللَّهَ يُحِبُّ الْعَبْدَ التَّقِيَّ الْغَنِيَّ الْخَفِيَّ
নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন এমন বান্দাকে, যে মুত্তাকি, অমুখাপেক্ষী এবং যে নিজের আমলকে মানুষের দৃষ্টি থেকে আড়াল (গোপন) করে রাখে। (সহিহ মুসলিম: ২৯৬৫)
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/14212
فيض الباري (3/421):
جعل الله تعالى صدقة التطوع في السرِّ تفضل علانيتها بسبعين ضعفًا، وجعل صدقة الفرض علانيتها أفضل من سرها بخمسة وعشرين ضعفًا، وكذلك جميع الفرائض، والنوافل في الأشياء كلها.
جعل الله تعالى صدقة التطوع في السرِّ تفضل علانيتها بسبعين ضعفًا، وجعل صدقة الفرض علانيتها أفضل من سرها بخمسة وعشرين ضعفًا، وكذلك جميع الفرائض، والنوافل في الأشياء كلها.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন