“তোমার বোনকে তালাক দিলাম “১, ২, ৩” বললে স্ত্রীর ওপর কয় তালাক পতিত হবে?
প্রশ্নঃ ১৭১৫৯১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার মুস্ললি সে তার সালিকার কাছে বলছে তুমার বোন কে তালাক দিলাম ১.২.৩ এরকমভাবে এখন কি তালাক হবে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি বাস্তবেই আপনার মুসুল্লি তাঁর শ্যালিকার কাছে এ কথা বলে থাকেন যে, “আমি তোমার বোনকে তালাক দিচ্ছি এক, দুই, তিন, তাহলে তাঁর স্ত্রীর ওপর তিন তালাক পতিত হয়েছে। স্ত্রী তাঁর স্বামীর জন্য হুরমতে মুগাল্লাযার কারণে হারাম হয়ে গেছেন এবং তাঁদের বিবাহবন্ধন শেষ হয়ে গেছে। এখন স্বামীর পক্ষে রুজু করা বৈধ নয় এবং পুনরায় সরাসরি বিবাহ করাও সম্ভব নয়।
তারা পুনরায় সংসার করতে চাইলে
স্ত্রী ইদ্দত শেষ করার পর অন্যত্র বিবাহ হলে এবং এ দ্বিতীয় স্বামীর সঙ্গে সহবাস হওয়ার পর স্বামী মারা গেলে অথবা তালাক দিয়ে দিলে এর ইদ্দত শেষ করে চাইলে পূর্বের স্বামী পুনরায় নতুন মোহরানা দিয়ে বিবাহ করতে পারবে।
فَاِنۡ طَلَّقَہَا فَلَا تَحِلُّ لَہٗ مِنۡۢ بَعۡدُ حَتّٰی تَنۡکِحَ زَوۡجًا غَیۡرَہٗ ؕ فَاِنۡ طَلَّقَہَا فَلَا جُنَاحَ عَلَیۡہِمَاۤ اَنۡ یَّتَرَاجَعَاۤ اِنۡ ظَنَّاۤ اَنۡ یُّقِیۡمَا حُدُوۡدَ اللّٰہِ ؕ وَتِلۡکَ حُدُوۡدُ اللّٰہِ یُبَیِّنُہَا لِقَوۡمٍ یَّعۡلَمُوۡنَ
তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা; যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। (সূরা বাকারা, আয়াত নং: ২৩০)
الأدلة الشرعية
(فتاوی شامی: کتاب الطلاق، مطلب الطلاق يقع بعدد قرن به لا به، ج:3، ص:287، ط:سعيد)
"(قوله: و الطلاق يقع بعدد قرن به لا به) أي متي قرن الطلاق بالعدد كان الوقوع بالعدد بدليل ما أجمعوا عليه من أنه قال لغير المدخول بها: أنت طالق ثلاثاً طلقت ثلاثاً، و لو كان الوقوع بطالق لبانت لا إلى عدة فلغا العدد ... الخ
والله اعلم بالصواب
উত্তর দাতা:
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন