মসজিদে তালিমের ইলান দেওয়ার বিধান
প্রশ্নঃ ১৭১৬৬৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন সিঙ্গাপুরপ্রবাসী। আমরা প্রতি এশার নামাজের পর তালিম করি। তাই এশার নামাজে ইমাম সাহেব সালাম ফেরানোর পর তালিমের জন্য অ্যালার্ম দেওয়া হয়। এ বিষয়টি নিয়ে একজন মুসল্লি অসন্তুষ্ট। তিনি চান না যে এভাবে অ্যালার্ম দেওয়া হোক। প্রশ্ন হলো, ইমাম সাহেব সালাম ফেরানোর পর তালিম শুরু করার জন্য অ্যালার্ম দেওয়া কি শরিয়তসম্মত?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
তালিমের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য স্বাভাবিক ও সংক্ষিপ্ত অ্যালার্ম দেওয়া হলে, এবং এতে নামাজরত বা জিকিরে মশগুল মুসল্লিদের বিরক্তি সৃষ্টি না হলে, তা সাধারণভাবে জায়েজ। তবে অ্যালার্মের শব্দ অতিরিক্ত জোরে হলে, মসজিদে অপ্রয়োজনীয় শব্দ সৃষ্টি করলে বা মাসবুক মুসল্লিদের নামাজে বিঘ্ন ঘটালে তা পরিহার করা উচিত।
কেননা হাদিস শরীফে আছে لَا ضَرَرَ وَلَا ضِرَارَ নিজের ক্ষতি করা যাবে না এবং (ক্ষতির বিপরিতেও) অন্যের ক্ষতি করা যাবে না। —সুনানুদ দারাকুতনি, ৪/৫১, হাদিস ৩০৭৯।
ইবনে আবেদীন শামী (রহ.) রদ্দুল মুহতার-এ উল্লেখ করেন—
وَفِي حَاشِيَةِ الْحَمَوِيِّ عَنْ الْإِمَامِ الشَّعْرَانِيِّ: أَجْمَعَ الْعُلَمَاءُ سَلَفًا وَخَلَفًا عَلَى اسْتِحْبَابِ ذِكْرِ الْجَمَاعَةِ فِي الْمَسَاجِدِ وَغَيْرِهَا إلَّا أَنْ يُشَوِّشَ جَهْرُهُمْ عَلَى نَائِمٍ أَوْ مُصَلٍّ أَوْ قَارِئٍ . 1/600 (المكتبة الشاملة)
পূর্ববর্তী ও পরবর্তী আলেমগণ মসজিদসহ অন্যান্য স্থানে সম্মিলিতভাবে জিকির করাকে মুস্তাহাব বলেছেন; তবে তাদের উচ্চস্বরে জিকিরের কারণে কোনো ঘুমন্ত ব্যক্তি, নামাজ আদায়কারী বা কুরআন তিলাওয়াতকারীর অসুবিধা হলে তা ব্যতিক্রম।
যদি এসব না হয় তাহলে একজন মুসল্লি কেন অসন্তুষ্ট হন সেটা জানা থাকলে আরো সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া যেত।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন