আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

১৮২০০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
শায়েখ আমার প্রশ্নটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমি বিয়ে করতে চাইনা । বিয়ের ব্যাপারে আমার এক প্রকার অনীহা কাজ করে । আমি জানি বিয়ে করা খুবই জরুরি, আর ইসলাম ও বিয়ের ব্যাপারে অনেক তাগিদ দিয়েছে, কিন্তু আমি চাই একা একাই আমার জীবন কাটিয়ে দিতে । আমি কি ইসলামের অন্যসব বিধান মেনে বিয়ে ছাড়াই জীবন অতিবাহিত করতে পারবো ? এ ব্যাপারে ইসলাম কি বলে ? বিয়ে না করলে কি আমার কোনো প্রকার গোনাহ হবে ? বা বিয়ে না করলে কি জাহান্নামী হতে হবে ?

কেউ যদি জানে যে, তিনি সন্তান জন্মদানে অক্ষম, কখনোই বাবা হতে পারবে না । - এ কারণে বিয়ে না করার সিদ্ধান্ত নিলে কি সিদ্ধান্তটা যথার্থ ?

দুঃখিত জনাব আমি অনেক প্রশ্ন করে ফেলেছি । কিন্তু আমার বিষয়টা বিস্তরভাবে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। দয়াকরে বিস্তারিতভাবে উত্তর দিলে আপনার নিকট চির কৃতজ্ঞ থাকবো । জাযাকাল্লাহ
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
৯ মে, ২০২২
الرياض, Riyadh, Riyadh Region, Saudi Arabia
১৪৫৬০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আমার স্বামী আমাকে অনেক সন্দেহ করে আমার মা বাবাকে অনেক গালাগাল করে আমি যদি বলি যখন আমার ফেমেলী খারাপ তখন আপনি আমাকে ছেড়ে দিন কিন্তু সে আমাকে না ছারছে না আমাকে একটু সম্মান করে সব সময় অসম্মান টা বেশি পেয়েছি আগে এসব নিয়ে অনেক যামেলা করছি কিন্তু কোন ফল পাইনি এখন সব নিজের মধ্যে রাখি আমার একটা ছেলে আছে যার মুখের দিকে তাকিয়ে সব মেনে নেওয়ার চেষ্টা করি কিন্তু ও কখনো আমাকে বুঝতে চায় নি সব সময় খারাপ ভাবে তুই করে আমাকে বলে যেটা সবচেয়ে বেশি কষ্ট হয় ওকে বলি আমার এই তুই ভাষা পছন্দ না কিন্তু সে এক ই রকম রয়ে গেল আমি হাদীস অনুযায়ী কি করব।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৯ মার্চ, ২০২২
লাকসাম
১৩৪৫৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি একটা গার্মেন্টসে চাকরি করি। আমি সন্ধায় বাসায় আসি এবং বাসায় আসার পরে আমি আমার সন্তানকে নিয়ে বাসার নিচে হাঁটতে যাই। আমার স্ত্রীর উপর মাঝে একটু সন্দেহ বসত আমি আমার মোবাইল সাউন্ড রেকর্ডিং অন করে মোবাইল বাসায় লুকায় রেখে যাই পর পর তিন দিন। আমি টিন দিনের রেকর্ডিং এ যেটা সুনতে পাই যে আমার বাসায় আমার অবর্তমানে কেও আসে এবং অনৈতিক কিছু হচ্ছে। যেটা আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করি এবং তাতে সে অস্বীকার করে এবং আমার সাথে নানা ভাবে ঝগড়া বিবাদ করে অতঃপর আমার গায়েও হাত তোলে। পরবর্তিতে আমিও তার গায়ে হাত তুলি। পরের দিন আমার স্ত্রী সকালে তার মাকে ডেকে আনে এবং আমার মা কেও আমার বাসায় ডেকে আনে। তার পর আমার স্ত্রী এবং তার মা আমাকে ও আমার মা কে অনেক অপমান করে এবং আমার স্ত্রী তার মায়ের সাথে তাদের বাসায় চলে যায়। পরে আমি সাউন্ড রেকর্ডিং এর মাঝে এই কোথাও সুনতে পারি যে আমার স্ত্রী টাকার বিনিময়ে ওই লোকের সাথে সম্পর্ক করেছে এবং তাকে বলে আমাকে ঠিক মত টাকা দিবা। কিন্তু সে কোনো ভাবেই শিকার করে না। নামাজ পড়ানোর পরেও জায়নামাজে বসেও সে মিথ্যা কথা বলে যে বাসায় কেও আসে নাই।
আমাদের একটা ছেলে সন্তান আছে যার বয়স দুই বছর তিন মাস। এমত অবস্থায় আমি শরীয়তের দিক দিয়ে কি সিদ্ধান্ত নিতে পারি?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৮ ফেব্রুয়ারী, ২০২২
Dhaka