আখলাকুন্নবী (ﷺ)

أخلاق النبي وآدابه لأبي الشيخ الأصبهاني

কিতাবের পরিচ্ছেদ সমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৮৬৭ টি

হাদীস নং: ৬৪৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর দুধপান এবং এ সম্পর্কে তাঁর বাণী
৬৪৬। হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ যাকে আহার করান সে যেন বলে, “হে আল্লাহ্! আমাদেরকে এই খাদ্যে বরকত দান করুন এবং এর চেয়ে উত্তম রিযিক দান করুন।” আল্লাহ্ যাকে দুধ পান করান সে যেন বলে, “হে আল্লাহ্! আমাদেরকে এই দুধে বরকত দান করুন এবং এটি আরো বৃদ্ধি করে দিন।” কারণ আমার জানামতে দুধ ব্যতীত এমন কোন জিনিস নেই যা পানাহার উভয়টির প্রয়োজন একসাথে মিটায়।
أبواب الكتاب
شُرْبِهِ اللَّبَنَ وَقَوْلِهِ فِيهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
646 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الرَّازِيُّ، نَا أَبُو زُرْعَةَ، نَا الْحُمَيْدِيُّ، نَا سُفْيَانُ، نَا عَلِيُّ بْنُ زَيْدِ بْنِ جُدْعَانَ، عَنْ عُمَرَ بْنِ حَرْمَلَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ أَطْعَمَهُ اللَّهُ طَعَامًا، فَلْيَقُلِ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَأَبْدِلْنَا بِهِ مَا هُوَ خَيْرٌ مِنْهُ، وَمَنْ سَقَاهُ اللَّهُ لَبَنًا، فَلْيَقُلِ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ، فِإِنِّي لَا أَعْلَمُ شَيْئًا يُجْزِي مِنَ الطَّعَامِ وَالشَّرَابِ غَيْرَهُ
হাদীস নং: ৬৪৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর দুধপান এবং এ সম্পর্কে তাঁর বাণী
৬৪৭। হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) দুধপান করলেন। এরপর পানি নিয়ে আসতে বললেন, তারপর তা দিয়ে কুলকুচা করলেন। অতঃপর বললেনঃ দুধে তৈলাক্ততা রয়েছে।
أبواب الكتاب
شُرْبِهِ اللَّبَنَ وَقَوْلِهِ فِيهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
647 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ السَّلَامِ بْنِ بُنْدَارٍ، نَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، نَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ لَبَنًا، ثُمَّ دَعَا بِمَاءٍ فَتَمَضْمَضَ مِنْهُ، ثُمَّ قَالَ: إِنَّ لَهُ دَسَمًا
হাদীস নং: ৬৪৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর দুধপান এবং এ সম্পর্কে তাঁর বাণী
৬৪৮। হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, দুধ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সর্বাধিক প্রিয় পানীয় ছিলো।
أبواب الكتاب
شُرْبِهِ اللَّبَنَ وَقَوْلِهِ فِيهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
648 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ مَعْدَانَ، قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ الْحَسَنِ بْنِ عَنْبَسَةَ الْوَرَّاقُ، نَا عَوْنُ بْنُ عُمَارَةَ، نَا حَفْصُ بْنُ جُمَيْعٍ، عَنْ يَاسِينَ الزَّيَّاتِ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ أَحَبُّ الشَّرَابِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّبَنَ
হাদীস নং: ৬৪৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবীয (শরবত) পান করা এবং তার পন্থা
৬৪৯। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য এক মশকে ভোরবেলা নবীয তৈরী করতাম, তিনি তা সন্ধ্যাবেলা পান করতেন। আবার সন্ধ্যাবেলা নবীয তৈরী করতাম, তিনি তা ভোরবেলা পান করতেন।
أبواب الكتاب
شُرْبُ النَّبِيذِ وَصِفَتُهُ
649 - حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَاقِدٍ، نَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، نَا الثَّقَفِيُّ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كُنْتُ أَنْبِذُ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سِقَاءٍ لَهُ، نَنْبِذُهُ غُدْوَةً فَيَشْرَبُهُ عِشَاءً، وَنَنْبِذُهُ عِشَاءً فَيَشْرَبُهُ غُدْوَةً
হাদীস নং: ৬৫০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবীয (শরবত) পান করা এবং তার পন্থা
৬৫০। হযরত সুমামা ইব্‌ন হাযান কুশায়রী (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা (রা)-এর নিকট নবীয সম্পর্কে জানতে চাইলাম। তিনি একটি হাবশী দাসীকে ডেকে এনে বললেন, এর নিকট জিজ্ঞেস করো, কারণ সে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য নবীয তৈরী করতো। আমি তাকে জিজ্ঞেস করলে সে বললো, আমি রাতের বেলা একটি মশকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য নবীয তৈরী করতাম এবং মশকের মুখ ঢেকে রাখতাম। ভোর হলে তিনি তা পান করতেন।
أبواب الكتاب
شُرْبُ النَّبِيذِ وَصِفَتُهُ
650 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْبَغَوِيُّ، نَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنِي الْقَاسِمُ بْنُ الْفَضْلِ، عَنْ ثُمَامَةَ بْنِ حَزْنٍ الْقُشَيْرِيِّ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنِ النَّبِيذِ؟ فَدَعَتْ جَارِيَةً حَبَشِيَّةً، فَقَالَتْ: سَلْ هَذِهِ، فَإِنَّهَا كَانَتْ تَنْبِذُ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلْتُهَا، فَقَالَتْ: كُنْتُ أَنْبِذُ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سِقَاءٍ مِنَ اللَّيْلِ وَأُوكِيهِ، فَإِذَا أَصْبَحَ شَرِبَ مِنْهُ
হাদীস নং: ৬৫১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানকৃত নবীযের বিবরণ
৬৫১। হযরত জাবির (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) পাথরের নির্মিত একটি পাত্রে নবীয তৈরী করতেন। তিনি তা থেকে তৈরীর দিন, তার পরের দিন এবং তার পরের দিন দুপুর পর্যন্ত পান করতেন। এরপর তিনি অবশিষ্ট অংশ ফেলে দেওয়ার নির্দেশ দিতেন অথবা ( খারাপ না হলে) খাদেমদের তা পান করতে দিতেন।
أبواب الكتاب
صِفَةُ النَّبِيذِ الَّذِي شَرِبَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
651 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ نَاجِيَةَ، نَا مُحَمَّدُ بْنُ مَرْزُوقٍ، نَا عُبَيْدُ بْنُ عَقِيلٍ، نَا أَبُو عَمْرِو بْنُ الْعَلَاءِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْبِذُ فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ، فَيَشْرَبُهُ مِنْ يَوْمِهِ، وَمِنَ الْغَدِ، وَبَعْدَ الْغَدِ إِلَى نِصْفِ النَّهَارِ، ثُمَّ يَأْمُرُ أَنْ يُهَرَاقَ، وَإِمَّا أَنْ يَشْرَبَهُ بَعْدَهُ الْخَدَمُ
হাদীস নং: ৬৫২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানকৃত নবীযের বিবরণ
৬৫২। হযরত জাবির (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ)-এর জন্য নবীয তৈরী করা হতো …..হাদীসের বাকি অংশ পূর্বোক্ত হাদীসের অনুরূপ।
أبواب الكتاب
صِفَةُ النَّبِيذِ الَّذِي شَرِبَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
652 [ص:305] حَدَّثَنَا ابْنُ نَاجِيَةَ، نَا عَلِيُّ بْنُ الْحَسَنِ اللَّانِيُّ، نَا الْمُعَافَى بْنُ عِمْرَانَ، عَنِ الرَّبِيعِ بْنِ صُبَيْحٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُنْبَذُ لَهُ، فَذَكَرَ مِثْلَهُ
হাদীস নং: ৬৫৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানকৃত নবীযের বিবরণ
৬৫৩। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সকাল বেলা একটি মশকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য নবীয বানাতাম, তিনি তা রাতের আহারের পর পান করতেন। যদি কিছু অবশিষ্ট থাকতো আমি ফেলে দিতাম। তারপর পাত্রটি ধুয়ে আবার তাতে নবীয বানাতাম। ভোরবেলা তিনি নাস্তার পরে তা পান করতেন। কিছু অবশিষ্ট থাকলে আমি তা ফেলে দিতাম। তারপর পাত্র ধুয়ে পরিষ্কার করে পুনর্বার তাতে নবীয বানাতাম।
أبواب الكتاب
صِفَةُ النَّبِيذِ الَّذِي شَرِبَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
653 - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ حَمَّادٍ، نَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ الزِّيَادِيُّ، نَا مُعْتَمِرٌ، عَنْ شَبِيبٍ، عَنْ مُقَاتِلِ بْنِ حَيَّانَ، عَنْ عَمَّتِهِ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كُنْتُ أَنْبِذُ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سِقْفَاءَ غُدْوَةً، فَإِذَا أَمْسَى شَرِبَ عَلَى عَشَائِهِ، فَإِنْ فَضْلَ شَيْءٌ صَبَبْتُهُ أَوْ فَرَّغْتُهُ، ثُمَّ نَغْسِلُ السِّقَاءَ فَنَنْبِذُ فِيهِ فَإِذَا أَصْبَحَ شَرِبَ عَلَى غَدَائِهِ، فَإِنْ فَضَلَ شَيْءٌ صَبَبْتُهُ أَوْ فَرَّغْتُهُ، ثُمَّ نَغْسِلُ السِّقَاءَ فَنَنْبِذُ فِيهِ مَرَّتَيْنِ
হাদীস নং: ৬৫৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানকৃত নবীযের বিবরণ
৬৫৪। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) এর নবীযের মধ্যে এক মুষ্টি কিশমিশ ঢেলে দিতাম, যাতে তার অম্লস্বাদ কিছুটা কমে যায়।
أبواب الكتاب
صِفَةُ النَّبِيذِ الَّذِي شَرِبَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
654 - حَدَّثَنَا أَبُو الْحَرِيشِ أَحْمَدُ بْنُ عِيسَى الْكِلَابِيُّ، نَا مَسْرُوقُ بْنُ الْمَرْزُبَانِ، نَا شَرِيكٌ، عَنْ مِسْعَرٍ، عَنْ يَزِيدَ الْفَقِيرِ، عَنْ عَائِشَةَ، أَوْ مُوسَى بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كُنْتُ أَطْرَحُ فِي نَبِيذِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقَبْضَةَ مِنَ الزَّبِيبِ، يَلْتَقِطُ حُمُوضَتَهُ
হাদীস নং: ৬৫৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানকৃত নবীযের বিবরণ
৬৫৫। হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য আজ, আগামী কাল ও আগামী পরশুর জন্য একটি পাত্রে নবীয বানানো হতো। (তৃতীয় দিন) সন্ধ্যা হয়ে গেলে তিনি নির্দেশ দিলে ফেলে দেওয়া হতো অথবা পান করা হতো।
أبواب الكتاب
صِفَةُ النَّبِيذِ الَّذِي شَرِبَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
655 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ عَلِيِّ بْنِ بَحْرٍ، نَا عَمْرُو بْنُ عَلِيٍّ، نَا يَحْيَى الْقَطَّانُ، نَا مُطِيعٌ، حَدَّثَنِي شَيْخٌ مِنَ النَّخَعِ - قَالَ أَبُو حَفْصٍ: هُوَ أَبُو عُمَرِ الْبَهْرَانِيُّ، حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُنْبَذُ لَهُ فِي سِقَاءٍ الْيَوْمَ وَالْغَدَ، وَالْيَوْمَ الثَّالِثَ، فَإِذَا كَانَ عِنْدَ اللَّيْلِ أَمَرَ بِهِ فَأُهْرِيقَ أَوْ سُقِيَ
হাদীস নং: ৬৫৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানকৃত নবীযের বিবরণ
৬৫৬। হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য সন্ধ্যাবেলা নবীয বানানো হতো এবং তা এক দিন-রাত রাখা হতো। অতপর সন্ধ্যাবেলা তা খাদেমগণ পান করতো অথবা (খারাপ হয়ে গেলে) ফেলে দিতো।
أبواب الكتاب
صِفَةُ النَّبِيذِ الَّذِي شَرِبَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
656 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا مُحَمَّدُ بْنُ أَبِي رَجَاءٍ، نَا يَزِيدُ بْنُ عَطَاءٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ يَحْيَى بْنِ وَثَّابٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ يُنْبَذُ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشِيَّةً، وَكَانَ يَكُونُ لَهُ لَيْلَتَهُ وَيَوْمَهُ، فَإِذَا أَمْسَى سَقَاهُ الْخَدَمَ أَوْ يُهْرِيقُوهُ
হাদীস নং: ৬৫৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানকৃত নবীযের বিবরণ
৬৫৭। হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য নবীয তৈরী করা হতো। তা তিনি ঐ দিন ও ঐ রাত, পরের দিন ও রাত এবং তৃতীয় দিন পর্যন্ত পান করতেন। কিন্তু তৃতীয় দিন সন্ধ্যায় কিছু অবশিষ্ট থাকলে তিনি তা বর্জন করতেন অথবা ফেলে দেওয়ার নির্দেশ দিলে ফেলে দেওয়া হতো।
أبواب الكتاب
صِفَةُ النَّبِيذِ الَّذِي شَرِبَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
657 - حَدَّثَنَا ابْنُ مَعْدَانَ، نَا أَبُو بَكْرِ بْنُ زَنْجُوَيْهِ، نَا أَبُو مَعْمَرٍ، نَا عَبْدُ الْوَارِثِ، نَا أَبُو عَمْرِو بْنُ الْعَلَاءِ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ يَحْيَى بْنِ عُبَيْدٍ الْبَهْرَانِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنْبَذُ لَهُ نَبِيذٌ فَيَشْرَبُهُ الْيَوْمَ وَاللَّيْلَةَ وَالْغَدَ، وَلَيْلَتَهُ وَالْيَوْمَ الثَّالِثَ، فَإِذَا أَمْسَى عِنْدَهُ مِنْهُ شَيْءٌ، تَرَكَهُ، أَوْ أَمَرَ بِهِ فَصُبَّ
হাদীস নং: ৬৫৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর ছাতু আহার করা সম্পর্কে
৬৫৮। হযরত আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এই পাত্রে নবী (ﷺ)-কে দুধ, মধু, ছাতু, নবীয ও ঠাণ্ডা পানি পান করিয়েছি।
أبواب الكتاب
شُرْبُهُ السَّوِيقَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
658 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ الْعَسْكَرِيُّ، نَا هِلَالُ بْنُ الْعَلَاءِ، نَا مُحَمَّدُ بْنُ مُصْعَبٍ، نَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كُنْتُ أَسْقِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْقَدَحِ اللَّبَنَ، وَالْعَسَلَ، وَالسَّوِيقَ، وَالنَّبِيذَ وَالْمَاءَ الْبَارِدَ
হাদীস নং: ৬৫৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর হায়স (সুস্বাদু খাদ্য) আহার করা সম্পর্কে
৬৫৯। হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট খেজুরের তৈরী সারীদ অর্থাৎ হায়স ছিল অত্যন্ত প্রিয় খাদ্য।
أبواب الكتاب
ذكْرُ الْحَيْسِ وَأَكْلِهِ مِنْهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
659 - حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، نَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ، نَا الْمُبَارَكُ بْنُ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ الثَّوْرِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ أَحَبُّ الطَّعَامِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الثَّرِيدَ مِنَ التَّمْرِ وَهُوَ الْحَيْسُ
হাদীস নং: ৬৬০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) সিরকা এবং যায়তুনের তেল আহার করেছেন
৬৬০। হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট সমস্ত ঝোলের মধ্যে সিরকা অধিক পছন্দনীয় ছিলো।
أبواب الكتاب
أَكْلِهِ الْخَلَّ وَالزَّيْتَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
660 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ مَعْدَانَ، قَالَا: نَا حَمَّادُ بْنُ الْحَسَنِ، نَا عَوْنُ بْنُ عَمَّارٍ، نَا حَفْصُ بْنُ جُمَيْعٍ، عَنْ يَاسِينَ بْنِ مُعَاذٍ الزَّيَّاتِ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ أَحَبُّ الصِّبَاغِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْخَلُّ
হাদীস নং: ৬৬১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৬১। হযরত আনাস (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খুবই পছন্দনীয় তরকারি ছিলো কদু।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
661 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا سَعِيدُ بْنُ أَبِي الرَّبِيعِ السَّمَّانُ، قَالَ: أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ شُعَيْبِ بْنِ الْحَبْحَابِ، أَخْبَرَنِي أَبِي، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعْجِبُهُ الْقَرْعُ
হাদীস নং: ৬৬২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৬২। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কদু খুবই পছন্দ করতেন। অতএব আমাদের নিকট কদু তরকারি থাকলে আমরা তা অগ্রাধিকারের ভিত্তিতে তাঁকে দিতাম।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
662 - حَدَّثَنَا هَيْثَمُ بْنُ خَلَفٍ الدُّورِيُّ، وَحَامِدُ بْنُ شُعَيْبٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكَّارٍ، نَا أَبُو مَعْشَرٍ، نَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ الدُّبَّاءَ، فَإِذَا كَانَ عِنْدَنَا مِنْهُ شَيْءٌ آثَرْنَاهُ بِهِ
হাদীস নং: ৬৬৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৬৩। হযরত আনাস (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) এক দরজীর বাড়িতে দাওয়াত খেতে এলেন। তাঁর সামনে সারীদের একটি পাত্র রাখা হলো, যার মধ্যে কদুও ছিলো। তিনি তা থেকে বেছে বেছে কদু তরকারি তুলে আহার করলেন। রাবী বলেন, সেদিন থেকে আমিও কদু তরকারি পছন্দ করে আসছি।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
663 - حَدَّثَنَا عَبَّاسُ بْنُ أَحْمَدَ الْوَشَّاءُ الْبَغْدَادِيُّ، نَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، نَا أَزْهَرُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى مَنْزِلَ خَيَّاطٍ، فَقَرَّبَ إِلَيْهِ قَصْعَةً فِيهَا ثَرِيدٌ، وَعَلَيْهِ الدُّبَّاءُ فَجَعَلَ يَتَتَبَّعُ الدُّبَّاءَ فَمَازِلْتُ أُحِبُّ الدُّبَّاءَ مِنْ يَوْمِئِذٍ
হাদীস নং: ৬৬৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৬৪। হযরত আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত, কদু তরকারি ছিলো নবী (ﷺ)-এর খুবই প্রিয়। অতএব আমি তাঁর নিকট কখনও কদু তরকারি নিয়ে আসলে তিনি তা আঙুল দিয়ে তালাশ করে খেতেন।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
664 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ بْنِ شَبِيبٍ، نَا أَبُو مَعْمَرٍ صَالِحُ بْنُ حَرْبٍ، نَا سَلَّامٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعْجِبُهُ الْقَرْعُ، قَالَ: فَرُبَّمَا أَتَيْتُهُ بِالْمَرَقَةِ فِيهَا الْقَرْعُ، فَيَلْتَمِسُ بِأُصْبُعِهِ
হাদীস নং: ৬৬৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৬৫। হযরত আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) কদু তরকারি পছন্দ করতেন। তাঁর সামনে সারীদের পাত্র রাখা হলে এবং তাতে কদু তরকারি থাকলে তিনি তা তুলে নিতেন । আনাস (রা) বলেন, কদুর প্রতি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বিশেষ আকর্ষণের কারণে আমিও তা পছন্দ করি।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
665 - حَدَّثَنَا مَحْمُودُ بْنُ مُحَمَّدٍ الْوَاسِطِيُّ، نَا زَكَرِيَّا بْنُ يَحْيَى بْنِ رَحْمَوَيْهِ، نَا عُثْمَانُ بْنُ مُسْلِمٍ، نَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُحِبُّ الْقَرْعَ، وَكَانَ إِذَا وُضِعَ بَيْنَ يَدَيْهِ ثَرِيدٌ عَلَيْهِ قَرْعٌ، يَلْتَقِطُ الْقَرْعَ. قَالَ أَنَسٌ: فَأَنَا أُحِبُّ الْقَرْعَ لِحُبِّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِيَّاهُ