আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৬৪৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর দুধপান এবং এ সম্পর্কে তাঁর বাণী
৬৪৬। হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ যাকে আহার করান সে যেন বলে, “হে আল্লাহ্! আমাদেরকে এই খাদ্যে বরকত দান করুন এবং এর চেয়ে উত্তম রিযিক দান করুন।” আল্লাহ্ যাকে দুধ পান করান সে যেন বলে, “হে আল্লাহ্! আমাদেরকে এই দুধে বরকত দান করুন এবং এটি আরো বৃদ্ধি করে দিন।” কারণ আমার জানামতে দুধ ব্যতীত এমন কোন জিনিস নেই যা পানাহার উভয়টির প্রয়োজন একসাথে মিটায়।
أبواب الكتاب
شُرْبِهِ اللَّبَنَ وَقَوْلِهِ فِيهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
646 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الرَّازِيُّ، نَا أَبُو زُرْعَةَ، نَا الْحُمَيْدِيُّ، نَا سُفْيَانُ، نَا عَلِيُّ بْنُ زَيْدِ بْنِ جُدْعَانَ، عَنْ عُمَرَ بْنِ حَرْمَلَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ أَطْعَمَهُ اللَّهُ طَعَامًا، فَلْيَقُلِ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَأَبْدِلْنَا بِهِ مَا هُوَ خَيْرٌ مِنْهُ، وَمَنْ سَقَاهُ اللَّهُ لَبَنًا، فَلْيَقُلِ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ، فِإِنِّي لَا أَعْلَمُ شَيْئًا يُجْزِي مِنَ الطَّعَامِ وَالشَّرَابِ غَيْرَهُ
হাদীসের ব্যাখ্যা:
উপরোক্ত হাদীস থেকে জানা যায় যে, দুধের কোন বিকল্প নেই। দুধ সর্বোত্তম ও সুস্বাদু খাদ্য ও পানীয়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন খাদ্য গ্রহণের পর তার চেয়েও উত্তম খাদ্যের জন্য প্রার্থনা করেছেন। কিন্তু দুধের বেলায় তার পরিমাণ বৃদ্ধির দু’আ করেছেন। কারণ দুধ একই সাথে খাদ্য ও পানীয়ের প্রয়োজন পূরণ করে।