আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৬৫৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর ছাতু আহার করা সম্পর্কে
৬৫৮। হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এই পাত্রে নবী (ﷺ)-কে দুধ, মধু, ছাতু, নবীয ও ঠাণ্ডা পানি পান করিয়েছি।
أبواب الكتاب
شُرْبُهُ السَّوِيقَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
658 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ الْعَسْكَرِيُّ، نَا هِلَالُ بْنُ الْعَلَاءِ، نَا مُحَمَّدُ بْنُ مُصْعَبٍ، نَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كُنْتُ أَسْقِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْقَدَحِ اللَّبَنَ، وَالْعَسَلَ، وَالسَّوِيقَ، وَالنَّبِيذَ وَالْمَاءَ الْبَارِدَ
হাদীসের ব্যাখ্যা:
চাউল, আটা ও যবের গুঁড়া দিয়ে ছাতু প্রস্তুত করা হয়। আরব দেশে সফরে সাথে ছাতু রাখা হতো এবং তা পানিতে গুলিয়ে খাওয়া হতো। একটি হাদীস থেকে জানা যায়, সুওয়ায়দ ইব্ন নুমান (রা) বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ‘সাহ্বা’ নামক স্থানে ছিলাম, যা খায়বার থেকে খানিক দূরে অবস্থিত। সালাতের ওয়াক্ত হয়ে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহার পরিবেশন করতে বললেন। কিন্তু ছাতু ছাড়া অন্য কোন খাদ্য ছিলো না। তিনি পানি ছাড়াই ছাতু খেয়ে নিলেন এবং তাঁর সাথে আমরাও ছাতু খেলাম। তারপর তিনি পানি চাইলেন, তা দিয়ে কুলকুচা করে সালাতে দাঁড়িয়ে গেলেন এবং আমরাও তাঁর সাথে সালাত পড়লাম। কিন্তু পুনর্বার ওযূ করলেন না। (বুখারী, বাবুস্ সাবীক)।