আখলাকুন্নবী (ﷺ)
أخلاق النبي وآدابه لأبي الشيخ الأصبهاني
কিতাবের পরিচ্ছেদ সমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮৬৭ টি
হাদীস নং: ৬২৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর গোশ্ত খাওয়ার বর্ণনা
৬২৬। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বক্রীর কাঁধের গোশ্তই সর্বাধিক পছন্দ করতেন।
أبواب الكتاب
مَا رُوِيَ فِي أَكْلِهِ اللَّحْمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
626 - حَدَّثَنَا عَبْدَانُ، نَا طَالُوتُ بْنُ عَبَّادٍ، نَا سَعِيدُ بْنُ رَاشِدٍ، نَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يُعْجِبُهُ فِي الشَّاةِ إِلَّا الْكَتِفِ
তাহকীক:
হাদীস নং: ৬২৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর গোশ্ত খাওয়ার বর্ণনা
৬২৭। হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট কাঁধের গোশ্তই অধিক পছন্দনীয় ছিলো।
أبواب الكتاب
مَا رُوِيَ فِي أَكْلِهِ اللَّحْمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
627 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ مَعْدَانَ، قَالَا: نَا حَمَّادُ بْنُ الْحَسَنِ الْوَرَّاقُ، نَا عَوْنُ بْنُ عَمَّارٍ، نَا حَفْصُ بْنُ جُمَيْعٍ، عَنْ يَاسِينَ الزَّيَّاتِ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ أَحَبُّ اللَّحْمِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَتِفَ
তাহকীক:
হাদীস নং: ৬২৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর গোশ্ত খাওয়ার বর্ণনা
৬২৮। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট হাতার গোশ্তই অধিক প্রিয় ছিলো।
أبواب الكتاب
مَا رُوِيَ فِي أَكْلِهِ اللَّحْمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
628 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ جَعْفَرِ بْنِ نَصْرٍ الْجَمَّالُ، نَا يَحْيَى بْنُ مُعَلَّى بْنِ مَنْصُورٍ، نَا أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ الْمَلِكِ بْنِ مُحَمَّدِ بْنِ شَيْبَةَ، نَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ أَحَبُّ اللَّحْمِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الذِّرَاعَ
তাহকীক:
হাদীস নং: ৬২৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর গোশ্ত খাওয়ার বর্ণনা
৬২৯। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট খাবারের খাঞ্চা উপস্থিত করা হলো। তাঁকে হাতার গোশ্ত এগিয়ে দেওয়া হলো যা ছিলো তাঁর অতি প্রিয়। অতএব তিনি সামনের দাঁত দ্বারা তা একবার কি দুইবার ছিঁড়ে তা আহার করলেন।
أبواب الكتاب
مَا رُوِيَ فِي أَكْلِهِ اللَّحْمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
629 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى الشَّحَّامُ الرَّازِيُّ، نَا أَبُو هَارُونَ الْحَرَّارُ، نَا عَبْدُ اللَّهِ بْنُ الْجَهْمِ، نَا عَمْرُو بْنُ أَبِي قَيْسٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَبِي حَيَّانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عُمَروَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَائِدَةٍ، فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ، وَكَانَ أَحَبَّ اللَّحْمِ إِلَيْهِ، فَانْتَهَسَ مِنْهُ نَهْسَةً، أَوْ اثْنَتَيْنِ
তাহকীক:
হাদীস নং: ৬৩০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর গোশ্ত খাওয়ার বর্ণনা
৬৩০। মুহাম্মাদ ইব্ন সাম্আন (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমাদের আলেমগণকে বলতে শুনেছিঃ খাদ্যের মধ্যে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট গোশ্তই এবং বক্রীর গোশতের মধ্যে তাঁর হাতাই ছিলো অধিক প্রিয়।
أبواب الكتاب
مَا رُوِيَ فِي أَكْلِهِ اللَّحْمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
630 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ، نَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْفَارِسِيُّ، نَا عِصْمَةُ بْنُ الْفَضْلِ، نَا ابْنُ سَمْعَانَ، قَالَ: سَمِعْتُ رِجَالًا مِنْ عُلَمَائِنَا يَقُولُونَ: كَانَ أَحَبُّ الطَّعَامِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّحْمَ، وَأَحَبُّ الشَّاةِ إِلَيْهِ الذِّرَاعَ
তাহকীক:
হাদীস নং: ৬৩১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর গোশ্ত খাওয়ার বর্ণনা
৬৩১। হযরত আব্দুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর নিকট হাড়যুক্ত গোশতের মধ্যে বক্রীর সামনের হাতার গোশ্তই ছিলো অতি প্রিয়। তাই আমরা দেখেছি যে, বক্রীর সামনের হাতার উপরাংশে বিষ মিশ্রিত করা হয়েছিল। আমরা দেখেছি যে, ইয়াহূদীরাই তাঁকে বিষ খাইয়েছিলো।
أبواب الكتاب
مَا رُوِيَ فِي أَكْلِهِ اللَّحْمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
631 - حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ عَبْدُ الْكَرِيمِ، نَا أَبْو زُرْعَةَ، نَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، نَا زُهَيْرٌ، نَا أَبُو إِسْحَاقَ، عَنْ سَعِيدٍ أَوْ سَعْدِ بْنِ عِيَاضٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: كَانَ أَحَبُّ الْعُرَاقِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذِرَاعَ الشَّاةِ، وَكُنَّا نَرَاهُ سُمَّ فِيٍ ذِرَاعِ الشَّاةِ، وَكُنَّا نَرَى الْيَهُودَ هُمُ الَّذِينَ سَمُّوهُ
হাদীস নং: ৬৩২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) মিষ্টি দ্রব্য পছন্দ করতেন
৬৩২। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মধু ও মিষ্টি দ্রব্য খেতে পছন্দ করতেন।
أبواب الكتاب
صِفَةُ مَحَبَّتِهِ لِلْحَلْوَاءِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
632 - حَدَّثَنَا أَبُو الْفَضْلِ السَّقَانِيُّ لَفْظًا مِنْهُ، أنا الشَّيْخُ الْإِمَامُ أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَارِثِ التَّمِيمِيُّ الْحَافِظُ رَحِمَهُ اللَّهُ، قَالَ: أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ بْنُ حَيَّانَ الْحَافِظُ الْأَصْبَهَانِيُّ، نَا أَبُو بَكْرٍ جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ الْفِرْيَابِيُّ، نَا مِنْجَابُ بْنُ الْحَارِثِ، نَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ الْعَسَلَ وَالْحَلْوَاءَ.
তাহকীক:
হাদীস নং: ৬৩৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) মিষ্টি দ্রব্য পছন্দ করতেন
৬৩৩। হিশাম রাহঃ তার অনুরূপ বর্ণনা করেছেন।
أبواب الكتاب
صِفَةُ مَحَبَّتِهِ لِلْحَلْوَاءِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
633 - حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْفِرْيَابِيُّ، نَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، نَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৬৩৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) খোরমা ও তাজা খেজুর খেতে পছন্দ করতেন
৬৩৪। আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মুহাম্মাদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে যখনই দুবেলা খানা খেয়েছেন একবেলা শুধু খুরমা খেয়েছেন।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ التَّمْرَ وَالرُّطَبَ وَمَحَبَّتِهِ لَهُمَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
634 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ بْنِ أَيُّوبَ، نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مَيْمُونٍ، نَا ابْنُ عُيَيْنَةَ، نَا مَوْلَانَا مِنْ فَوْقِ مِسْعَرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: مَا أَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْلَتَيْنِ فِي يَوْمٍ إِلَّا وَإِحْدَاهُمَا تَمْرٌ
তাহকীক:
হাদীস নং: ৬৩৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) খোরমা ও তাজা খেজুর খেতে পছন্দ করতেন
৬৩৫। হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট তাজা খেজুর পেশ করা হতো তখন তিনি তা খেতেন, এবং ঐ খেজুর খেতেন না, যা একদিক থেকে পাকতে শুরু করেছে।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ التَّمْرَ وَالرُّطَبَ وَمَحَبَّتِهِ لَهُمَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
635 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ الْعَسْكَرِيُّ، نَا عَلِيُّ بْنُ سَهْلِ بْنِ الْمُغِيرَةِ، نَا أَبُو غَسَّانَ، نَا إِسْرَائِيلُ، عَنْ مُسْلِمٍ الْأَعْوَرِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كُنْتُ إِذَا قَدَّمْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رُطَبًا أَكَلَ الرُّطَبَ وَتَرَكَ الْمُذَنَّبَ
তাহকীক:
হাদীস নং: ৬৩৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) খোরমা ও তাজা খেজুর খেতে পছন্দ করতেন
৬৩৬। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট অধিক প্রিয় খেজুর ছিলো আজওয়া।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ التَّمْرَ وَالرُّطَبَ وَمَحَبَّتِهِ لَهُمَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
636 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ مَعْدَانَ، قَالَا: نَا حَمَّادُ بْنُ الْحَسَنِ بْنُ عَنْبَسَةَ الْوَرَّاقُ، نَا عَوْنُ بْنُ عُمَارَةَ، نَا حَفْصُ بْنُ جُمَيْعٍ، عَنْ يَاسِينَ الزَّيَّاتِ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ أَحَبُّ التَّمْرِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَجْوَةَ
তাহকীক:
হাদীস নং: ৬৩৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) খোরমা ও তাজা খেজুর খেতে পছন্দ করতেন
৬৩৭। হযরত ইব্ন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে খেজুর গাছের মাথি খেতে দেখেছি।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ التَّمْرَ وَالرُّطَبَ وَمَحَبَّتِهِ لَهُمَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
637 - حَدَّثَنَا أَبُو خَلِيفَةَ، نَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، نَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ مِنْ جَذَبِ النَّخْلِ
তাহকীক:
হাদীস নং: ৬৩৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) খোরমা ও তাজা খেজুর খেতে পছন্দ করতেন
৬৩৮। হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) খেজুর গাছের রস খেয়েছেন।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ التَّمْرَ وَالرُّطَبَ وَمَحَبَّتِهِ لَهُمَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
638 - حَدَّثَنَا أَبُو هَمَّامٍ الْبَكْرَاوِيُّ، نَا ابْنُ أَبِي الشَّوَارِبِ، نَا أَبُوعَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ جُمَّارَ النَّخْلِ
তাহকীক:
হাদীস নং: ৬৩৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) খোরমা ও তাজা খেজুর খেতে পছন্দ করতেন
৬৩৯। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর সামনে পুরাতন খেজুর উপস্থিত করা হলে আমি দেখলাম তিনি তার মধ্য থেকে পোকামুক্ত পরিষ্কার খেজুর বেছে নিচ্ছেন।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ التَّمْرَ وَالرُّطَبَ وَمَحَبَّتِهِ لَهُمَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
639 - حَدَّثَنَا ابْنُ رُسْتَةَ، نَا بَكْرُ بْنُ خَلَفٍ، نَا سَلْمُ بْنُ قُتَيْبَةَ، عَنْ هَمَّامٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى بِتَمْرٍ عَتِيقٍ فَجَعَلَ يُفَتِّشُهُ
তাহকীক:
হাদীস নং: ৬৪০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর খেজুর ভক্ষণ এবং তার আঁটি নিক্ষেপণ
৬৪০। হযরত আব্দুল্লাহ্ ইব্ন বুসর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের বাড়ি এলেন। আমার পিতা তাঁর খেদমতে খেজুর ও ছাতু পেশ করলেন। তিনি খেজুর খেতে থাকলেন এবং আঁটিগুলো তাঁর তর্জনি ও মধ্যমা আঙ্গুলদ্বয়ের পিঠের উপর রেখে নিক্ষেপ করলেন।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِهِ التَّمْرَ وِإِلْقَائِهِ النَّوَى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
640 - حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ فَضَالَةَ، نَا ابْنُ مُصَفَّى، نَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ، نَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ بُسْرٍ، يَقُولُ: دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَاهُ أَبِي بِتَمْرٍ وَسَوِيقٍ، فَجَعَلَ يَأْكُلُ التَّمْرَ، وَيُلْقِي النَّوَى عَلَى ظَهْرِ أُصْبُعَيْهِ، ثُمَّ يُلْقِيهِ - يَعْنِي السَّبَّابَةَ وَالْوُسْطَى
তাহকীক:
হাদীস নং: ৬৪১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর খেজুর ভক্ষণ এবং তার আঁটি নিক্ষেপণ
৬৪১। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী (ﷺ) -এর সংগে ছিলাম। তিনি আমাদের দিকে আজওয়া খেজুর নিক্ষেপ করেন এবং আমরা তখন অভুক্ত ছিলাম। তিনি যখন দুই দু'টি খেজুর একত্রে খেতেন তখন আমাদেরও বলে দিতেন দেখো! আমি দু'টো করে খেজুর একত্রে খেয়েছি, তোমরাও দু'টো করে খাও।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِهِ التَّمْرَ وِإِلْقَائِهِ النَّوَى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
641 [ص:286] عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الرَّازِيُّ، نَا أَبُو زُرْعَةَ نا يَحْيَى بْنُ عَبْدِ الْحَمِيدِ، نَا عَبْدُ السَّلَامِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِي جُبَيْرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَقَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ يُنْبَذُ إِلَيْنَا بِالتَّمْرِ - تَمْرِ الْعَجْوَةِ - وَكُنَّا غِرَاثًا، وَكَانَ إِذَا قَرَنَ، قَالَ: إِنَّى قَدْ قَرَنْتُ فَأَقْرِنُوا
হাদীস নং: ৬৪২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর খেজুর ভক্ষণ এবং তার আঁটি নিক্ষেপণ
৬৪২। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর সামনে খেজুর পেশ করা হলে তিনি তা থেকে বেছে বেছে খেতেন।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِهِ التَّمْرَ وِإِلْقَائِهِ النَّوَى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
642 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ، نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُمَرَ، نَا أَبُو قُتَيْبَةَ، نَا رَجُلٌ، مِنْ بَنِي ثَوْرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُتِي بِالتَّمْرِ أجَالَ يَدَهُ فِيهِ
তাহকীক:
হাদীস নং: ৬৪৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর খেজুর ভক্ষণ এবং তার আঁটি নিক্ষেপণ
৬৪৩। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর নিকটের খাদ্য থেকে গ্রহণ করতেন। কিন্তু তাঁর সামনে খেজুর আসলে তাঁর হাত এদিক সেদিক ঘুরত (বিভিন্ন স্থান থেকে বেছে বেছে খেতেন)।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِهِ التَّمْرَ وِإِلْقَائِهِ النَّوَى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
643 - حَدَّثَنَا بَنَانُ بْنُ أَحْمَدَ الْقَطَّانُ، نَا دَاودُ بْنُ رُشَيْدٍ، نَا عُبَيْدُ بْنُ الْقَاسِمِ، نَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ الطَّعَامَ مِمَّا يَلِيهِ، حَتَّى إِذَا جَاءَ التَّمْرُ جَالَتْ يَدُهُ
হাদীস নং: ৬৪৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) ঘি খেয়েছেন
৬৪৪। হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে তাঁর মায়ের সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাদের একটি বক্রী ছিল। তার দুধ থেকে ঘি তৈরী করে আমি একটি পাত্রে জমালাম এবং পাত্রটি ভরে গেল। অতপর আমি ‘ঘি’র পাত্রসহ আমার সেবিকাকে পাঠিয়ে বললাম, হে সেবিকা! এই পাত্রটি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট পৌছিয়ে দাও। তিনি তা তাঁর খাদ্যের সাথে খাবেন। সে ঘিসহ রওনা হয়ে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে উপস্থিত হয়ে বললো, ইয়া রাসূলাল্লাহ্! উম্মে সুলাইম (রা) এই ঘি আপনার জন্য পাঠিয়েছেন। তিনি (পরিবারের লোকদের) বললেন, ঘির পাত্র খালি করে পাত্রটি তাকে দিয়ে দাও। অতএব পাত্রটি খালি করে তাকে দেওয়া হলো। সে তা নিয়ে চলে এলো। তখন উম্মে সুলাইম (রা) ঘরে ছিলেন না। সে পাত্রটি একটি কিলকের সাথে ঝুলিয়ে রাখল। উম্মে সুলাইম (রা) ফিরে এসে দেখতে পেলেন যে, পাত্রটি ঘি দ্বারা পরিপূর্ণ হয়ে আছে। তিনি বললেন, হে সেবিকা! আমি কি তোমাকে নির্দেশ দেইনি যে, তুমি এটা নিয়ে রাসূলুল্লাহ্ (ﷺ) কে দিয়ে আসবে? এরপর রাবী পূর্ণ হাদীস বর্ণনা করেছেন।
أبواب الكتاب
أَكْلِهِ السَّمْنَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
644 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ رُسْتَةَ، نَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، نَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا الظِّلَالِ، يُخْبِرُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أُمِّهِ، قَالَتْ: كَانَتْ لَنَا شَاةٌ، فَجَمَعْتُ مِنْ سَمْنِهَا فِي عُكَّةٍ فَمَلَأْتُ الْعُكَّةَ، ثُمَّ بَعَثْتُ بِهَا مَعَ رَبِيبَةٍ، فَقُلْتُ: يَا رَبِيبَةُ أَبْلِغِي هَذِهِ الْعُكَّةَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَأَدَّمَ بِهَا، فَانْطَلَقَتْ حَتَّى أَتَتْ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ هَذَا سَمْنٌ بَعَثَتْ بِهِ إِلَيْكَ أُمُّ سُلَيْمٍ، قَالَ: فَرِّغُوا لَهَا عُكَّتَهَا، فَفُرِّغَتِ الْعُكَّةُ، ثُمَّ دُفِعَتْ إِلَيْهَا، فَانْطَلَقَتْ بِهَا، فَجَاءَتْ وَأُمُّ سُلَيْمٍ لَيْسَتْ فِي الْبَيْتِ فَعَلَّقَتِ الْعُكَّةَ عَلَى وَتَدٍ، فَجَاءَتْ أُمُّ سُلَيْمٍ فَرَأَتِ الْعُكَّةَ مُمْتَلِئَةً سَمْنًا، فَقَالَتْ أُمُّ سُلَيْمٍ: يَا رَبِيبَةُ أَلَيْسَ أَمَرْتُكَ أَنْ تَنْطَلِقِي بِهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ - فَذَكَرَ الْحَدِيثَ
হাদীস নং: ৬৪৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) ঘি খেয়েছেন
৬৪৫। হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-কে ঘি, পনির ও গুঁইসাপের গোশ্ত উপহার দেওয়া হলো। তিনি ঘি ও পনির থেকে আহার করলেন। তারপর গুঁইসাপ সম্পর্কে বললেন, এটা এমন জিনিস যা আমি কখনও আহার করিনি। অতএব তা কেউ আহার করতে চাইলে করতে পারো। সুতরাং তাঁর সামনেই তা খাওয়া হলো।
أبواب الكتاب
أَكْلِهِ السَّمْنَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
645 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا بَسَّامٌ النَّقَّالُ، نَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، نَا وَاقِدٌ أَبُو عَبْدِ اللَّهِ الْخَيَّاطُ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: أُهْدِيَ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمْنٌ وَأَقِطٌ وَضَبٌّ، فَأَكَلَ مِنَ السَّمْنِ وَالْأَقِطِ، ثُمَّ قَالَ - لِلضَّبِّ -: إِنَّ هَذَا لَشَيْءٌ مَا أَكَلْتُهُ قَطُّ، فَمَنْ شَاءَ أَنْ يَأْكُلَهُ فَلْيَأْكُلْهُ. فَأُكِلَ عَلَى خِوَانِهِ
তাহকীক: