আখলাকুন্নবী (ﷺ)
أخلاق النبي وآدابه لأبي الشيخ الأصبهاني
কিতাবের পরিচ্ছেদ সমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮৬৭ টি
হাদীস নং: ৬০৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৬০৫। হযরত কা’ব ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তিন আঙুলের সাহায্যে আহার করতেন।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
605 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْكَرِيمِ، نَا أَبُو زُرْعَةَ، نَا ابْنُ الْأَصْبَهَانِيُّ، نَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَأَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ، مَوْلَى الْأَنْصَارِ، عَنْ ابْنٍ لِكَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ بِثَلَاثِ أَصَابِعَ
হাদীস নং: ৬০৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৬০৬। হযরত আনাস (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তিন নিঃশ্বাসে পানি পান করতেন।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
606 - حَدَّثَنَا عَبْدَانُ، نَا عُثْمَانُ، وَأَبُو بَكْرٍ ابْنَا أَبِي شَيْبَةَ، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَزْرَةَ بْنِ ثَابِتٍ، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَنَفَّسُ فِي الْإِنَاءِ ثَلَاثًا
হাদীস নং: ৬০৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহারে বিনয়ীভাব প্রকাশ করার বর্ণনা
৬০৭। হযরত আবূ জুহায়ফা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমি কখনো হেলান দিয়ে পানাহার করি না।
أبواب الكتاب
ذِكْرُ تَوَاضُعِهِ فِي أَكْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
607 - حَدَّثَنَا الْمَرْوَزِيُّ، نَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، نَا أَبُو عَوَانَةَ، عَنْ رُقْبَةَ، عَنْ عَلِيِّ بْنِ الْأَقْمَرِ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَمَّا أَنَا فَلَا آكُلُ مُتَّكِئًا
হাদীস নং: ৬০৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহারে বিনয়ীভাব প্রকাশ করার বর্ণনা
৬০৮। হযরত আবূ জুহায়ফা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমি কখনো হেলান দিয়ে পানাহার করি না।
أبواب الكتاب
ذِكْرُ تَوَاضُعِهِ فِي أَكْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
608 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مَنْدَهْ، نَا عَبَّادُ بْنُ يَعْقُوبَ، نَا شَرِيكٌ، عَنْ عَلِيِّ بْنِ الْأَقْمَرِ، عَنْ أَبِي جُحَيْفَةَ، رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَمَّا أَنَا فَلَا آكُلُ مُتَّكِئًا
হাদীস নং: ৬০৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহারে বিনয়ীভাব প্রকাশ করার বর্ণনা
৬০৯। শারীক (র.) তার অনুরূপ বর্ণনা করেছেন।
أبواب الكتاب
ذِكْرُ تَوَاضُعِهِ فِي أَكْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
609 [ص:235] حَدَّثَنَا عَبْدَانُ، نَا عُثْمَانُ، وَأَبُو بَكْرٍ، ابْنَا أَبِي شَيْبَةَ، قَالَا: نَا شَرِيكٌ، مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৬১০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহারে বিনয়ীভাব প্রকাশ করার বর্ণনা
৬১০। হযরত আবূ জুহায়ফা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমি কখনো হেলান দিয়ে পানাহার করি না।
أبواب الكتاب
ذِكْرُ تَوَاضُعِهِ فِي أَكْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
610 - حَدَّثَنَا ابْنُ نَاجِيَةَ، نَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ لُؤْلُؤٌ، نَا دَاوُدُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، نَا زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ عَلِيِّ بْنِ الْأَقْمَرِ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَمَّا أَنَا فَلَا آكُلُ مُتَّكِئًا
হাদীস নং: ৬১১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহারে বিনয়ীভাব প্রকাশ করার বর্ণনা
৬১১। হযরত আবূ জুহায়ফা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমি কখনো হেলান দিয়ে পানাহার করি না।
أبواب الكتاب
ذِكْرُ تَوَاضُعِهِ فِي أَكْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
611 - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي حَاتِمٍ، نَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْحَدَّادُ، نَا يَعْقُوبُ الْحَضْرَمِيُّ، نَا شُعْبَةُ، حَدَّثَنِي سُفْيَانُ الثَّوْرِيُّ، أَخْبَرَنِي عَلِيُّ بْنُ الْأَقْمَرِ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَمَّا أَنَا فَلَا آكُلُ مُتَّكِئًا قَالَ يَعْقُوبُ: كَبِيرٌ عَنْ كَبِيرٍ حَدَّثَنِي الضَّخْمُ عَنِ الضَّخْمِ، شُعْبَةُ الْحَبْرُ أَبُو بِسْطَامٍ،
তাহকীক:
হাদীস নং: ৬১২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহারে বিনয়ীভাব প্রকাশ করার বর্ণনা
৬১২। হযরত আবূ জুহায়ফা (রা) রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
أبواب الكتاب
ذِكْرُ تَوَاضُعِهِ فِي أَكْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
612 - نَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، نَا أَبُو كُرَيْبٍ، نَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، وَابْنِ أَبِي زَائِدَةَ، عَنْ عَلِيٍّ، عَنْ أَبِي جُحَيْفَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ. نَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، نَا أَبُو كُرَيْبٍ، نَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، وَابْنِ أَبِي زَائِدَةَ، عَنْ عَلِيٍّ، عَنْ أَبِي جُحَيْفَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَهُ. حَدَّثَنَا عَبْدَانُ، نَا عَبَّاسٌ النَّرْسِيُّ، نَا جَرِيرٌ. ح. وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، نَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ عَلِيِّ بْنِ الْأَقْمَرِ، عَنْ أَبِي جُحَيْفَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৬১৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহারে বিনয়ীভাব প্রকাশ করার বর্ণনা
৬১৪। হযরত জাবির ইব্ন আব্দুল্লাহ্ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমি তো (আল্লাহ্র) দাস। তাই আমি দাসের অনুরূপ আহার করি এবং দাসের মত বসি।
أبواب الكتاب
ذِكْرُ تَوَاضُعِهِ فِي أَكْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
614 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ رُسْتَةَ، نَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ حِسَابٍ، نَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي صَدَقَةَ، عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّمَا أَنَا عَبْدٌ آكُلُ كَمَا يَأْكُلُ الْعَبْدُ وَأَجْلِسُ كَمَا يَجْلِسُ الْعَبْدُ
হাদীস নং: ৬১৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহারে বিনয়ীভাব প্রকাশ করার বর্ণনা
৬১৫। হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মাটির উপর বসতেন এবং যমীনের উপর বসেই আহার করতেন।
أبواب الكتاب
ذِكْرُ تَوَاضُعِهِ فِي أَكْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
615 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْبَغَوِيُّ، نَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، نَا أَبُو إِسْمَاعِيلَ الْمُؤَدِّبُ، عَنْ مُسْلِمٍ الْأَعْوَرِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْلِسُ عَلَى الْأَرْضِ، وَيَأْكُلُ عَلَى الْأَرْضِ
হাদীস নং: ৬১৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহারে বিনয়ীভাব প্রকাশ করার বর্ণনা
৬১৬। হযরত আব্দুল্লাহ্ ইব্ন আমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) -কে কখনো হেলান দিয়ে পানাহার করতে দেখা যায়নি এবং তাঁর পেছনে কারো পদক্ষেপ পড়েনি।
أبواب الكتاب
ذِكْرُ تَوَاضُعِهِ فِي أَكْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
616 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ، نَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، نَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ شُعَيْبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِيهِ، قَالَ: مَا رُئِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ مُتَّكِئًا قَطُّ، وَلَا يَطَأُ عَقِبَيْهِ رَجُلَانِ
হাদীস নং: ৬১৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহারে বিনয়ীভাব প্রকাশ করার বর্ণনা
৬১৭। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ হে আয়েশা! আমি (আল্লাহ্র নিকট ধন-সম্পদ) চাইলে আমার সাথে সাথে স্বর্ণের পাহাড় চলতো। আমার নিকট একজন ফেরেশ্তা এসেছেন যাঁর কোমর কা’বা ঘরের সমতুল্য। ফেরেশ্তা বললেন, আপনার প্রতিপালক আপনাকে সালাম পাঠিয়েছেন এবং বলেছেনঃ আপনি চাইলে দাস ও নবী হতে পারেন এবং চাইলে রাজা ও নবীও হতে পারেন। আমি জিব্রীল (আ)-এর প্রতি তাকালে তিনি আমাকে ইশারায় বললেন, আপনি নিজেকে নীচু রাখুন (দাস ও নবী হন)। আমি (ফেরেশ্তাকে) বললাম, আমি দাস ও নবী হতে চাই। আয়েশা (রা) বললেন, এরপর থেকে রাসূলুল্লাহ্ (ﷺ) কখনও হেলান দিয়ে আহার করেননি। তিনি বলেন, আমি দাসের মতো আহার করবো এবং দাসের মতো বসবো।
أبواب الكتاب
ذِكْرُ تَوَاضُعِهِ فِي أَكْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
617 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا مُحَمَّدُ بْنُ بَكَّارٍ، نَا أَبُو مَعْشَرٍ، عَنْ سَعِيدٍ يَعْنِي الْمَقْبُرِيَّ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا عَائِشَةُ، لَوْ شِئْتِ لَسَارَتْ مِعِي جِبَالُ الذَّهَبِ، جَاءَنِي مَلَكٌ إِنَّ حُجْزَتَهُ لَتُسَاوِي الْكَعْبَةَ، فَقَالَ: إِنَّ رَبَّكَ يَقْرَأُ عَلَيْكَ السَّلَامَ، وَيَقُولُ: إِنْ شِئْتَ نَبِيًّا عَبْدًا؟ وَإِنْ شِئْتَ نَبِيًّا مَلِكًا؟ فَنَظَرْتُ إِلَى جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ، فَأَشَارَ إِلَيَّ أَنْ ضَعْ نَفْسَكَ، فَقُلْتُ: نَبِيًّا عَبْدًا. قَالَتْ: وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ ذَلِكَ لَا يَأْكُلُ مُتَّكِئًا، يَقُولُ: آكُلُ كَمَا يَأْكُلُ الْعَبْدُ، وَأَجْلِسُ كَمَا يَجْلِسُ الْعَبْدُ
তাহকীক:
হাদীস নং: ৬১৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহারে বিনয়ীভাব প্রকাশ করার বর্ণনা
৬১৮। হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, মহামহিম আল্লাহ্ কোন এক ফেরেশ্তাকে জিব্রীল (আ) সহকারে মহানবী (ﷺ) এর নিকট প্রেরণ করেন। ফেরেশ্তা রাসূলুল্লাহ্ (ﷺ) কে বললেন, মহান আল্লাহ্ আপনাকে দু’টি বিষয়ের যে কোন একটি বেছে নেওয়ার ইখ্তিয়ার দান করেছেন। আপনি দাস নবীহতে চান না রাজা নবী? রাসূলুল্লাহ্ (ﷺ) পরামর্শের জন্য জিব্রীল (আ)-এর দিকে দৃষ্টিপাত করলেন। জিব্রীল (আ) তাঁর হাতের ইশারায় বলেন, আপনি নিজেকে নীচু রাখুন। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, বরং আমি দাস নবী হতে চাই। (রাবী বলেন) এরপর থেকে নবী (ﷺ) তাঁর মহান প্রভুর সাথে সাক্ষাতের (ইনতিকালের) পূর্ব পর্যন্ত কখনো হেলান দিয়ে আহার করেননি।
أبواب الكتاب
ذِكْرُ تَوَاضُعِهِ فِي أَكْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
618 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، نَا سَلَمَةُ بْنُ الْخَلِيلِ الْكَلَاعِيُّ، نَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ ابْنُ عَبَّاسٍ يُحَدِّثُ: أَنَّ اللَّهَ، عَزَّ وَجَلَّ أَرْسَلَ إِلَى نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَلَكًا مِنَ الْمَلَائِكَةِ، مَعَهُ جِبْرِيلُ، فَقَالَ الْمَلَكُ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُخَيِّرُكَ بَيْنَ أَنْ تَكُونَ عَبْدًا نَبِيًّا، وَبَيْنَ أَنْ تَكُونَ مَلَكًا نَبِيًّا، فَالْتَفَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جِبْرِيلَ كَالْمُسْتَشِيرِ لَهُ، فَأَشَارَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ بِيَدِهِ: أَنْ تَوَاضَعْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: بَلْ عَبْدًا نَبِيًّا، فَمَا أَكَلَ بَعْدَ تِلْكَ الْكَلِمَةِ طَعَامًا مُتَّكِئًا حَتَّى لَحِقَ بِرَبِّهِ عَزَّ وَجَلَّ
হাদীস নং: ৬১৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর দস্তরখানের বর্ণনা
৬১৯। হাসান ইব্ন মিহ্রান আল-কিরমানী (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) -এর সাহাবী ফারকাদ (রা)-কে বলতে শুনেছি, আমি নবী (ﷺ)-এর সাথে সাক্ষাত করেছি এবং তাঁর দস্তরখানে একত্রে বসে আহার করেছি।
أبواب الكتاب
ذِكْرُ مَائِدَتِهِ وَسُفْرَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
619 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ الْفَارِسِيُّ، نَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ، نَا مُحَمَّدُ بْنُ سَلَّامٍ، نَا الْحَسَنُ بْنُ مِهْرَانَ الْكَرْمَانِيُّ، قَالَ: سَمِعْتُ فَرْقَدًا، صَاحِبَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَكَلْتُ عَلَى مَائِدَتِهِ
তাহকীক:
হাদীস নং: ৬২০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর দস্তরখানের বর্ণনা
৬২০। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কখনও টেবিলের উপর আহার করেননি, ছোট পেয়ালায়ও আহার করেননি, তাঁর জন্য কখনও চাপাতি বা রুটি বানানো হয়নি। রাবী উইনুস বলেন, আমি কাতাদা (রা)-কে বললাম, তারা কিসের উপর রেখে আহার করতেন। তিনি বলেন, ঐ চামড়ার দস্তরখানের উপর বসে আহার করতেন।
أبواب الكتاب
ذِكْرُ مَائِدَتِهِ وَسُفْرَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
620 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، نَا بُنْدَارٌ، نَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ يُونُسَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، يَقُولُ: مَا أَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خِوَانٍ وَلَا فِي سُكُرُّجَةٍ، وَلَا خُبِزَ لَهُ مُرَقَقٌ. قُلْتُ لِقَتَادَةَ: عَلَى مَا يَأْكُلُونَ؟ قَالَ: عَلَى هَذِهِ - لَسُفْرَةٌ
হাদীস নং: ৬২১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানপাত্রের বর্ণনা
৬২১। হযরত আব্দুল্লাহ্ ইন বুস্র (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর একটি খাদ্যের বড় পাত্র ছিলো। তাকে ‘গারবা’ (সাদা পেয়ালা) বলা হতো তা বহন করতে চারজন লোকের প্রয়োজন হতো।
أبواب الكتاب
ذِكْرُ صَحْفَتِهِ وَقَصْعَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
621 - أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، نَا الْحَوْطِيُّ، نَا أَبُو عُمَرَ، وَعُثْمَانُ بْنُ سَعِيدٍ، نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عِرْقٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ بُسْرٍ، يَقُولُ: كَانَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَصْعَةٌ يُقَالُ لَهَا: الْغَرَّاءُ، يَحْمِلُهَا أَرْبَعَةُ رِجَالٍ
তাহকীক:
হাদীস নং: ৬২২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানপাত্রের বর্ণনা
৬২২। হযরত আব্দুল্লাহ্ ইব্ন বুস্র (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর একটি বড় বরতন ছিলো যা চারটি আংটা যুক্ত ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ صَحْفَتِهِ وَقَصْعَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
622 - أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، وَعِمْرَانُ بْنُ مُوسَى بْنِ فَضَالَةَ، وَالْعَبَّاسُ بْنُ أَحْمَدَ الشَّامِيُّ، قَالُوا: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مُضَفَّى، نَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الرَّحْبِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، قَالَ: كَانَ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَفْنَةٌ لَهَا أَرْبَعُ حِلَقٍ
তাহকীক:
হাদীস নং: ৬২৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর গোশ্ত খাওয়ার বর্ণনা
৬২৩। যাহ্দাম (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আবূ মুসা (রা)-এর নিকট ছিলাম। তখন মুরগীর গোশ্ত হাযির করা হলো। আবূ মুসা (রা) বললেন, এগিয়ে আস এবং খাও। আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে মুরগীর গোশ্ত খেতে দেখেছি।
أبواب الكتاب
مَا رُوِيَ فِي أَكْلِهِ اللَّحْمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
623 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، أنا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ، نَا وهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ زَهْدَمٍ، قَالَ: كُنَّا عِنْدَ أَبِي مُوسَى، فَأَتَى بِلَحْمِ دَجَاجٍ، فَقَالَ أَبُو مُوسَى: هَلُمَّ وَكُلْ، فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُهُ
তাহকীক:
হাদীস নং: ৬২৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর গোশ্ত খাওয়ার বর্ণনা
৬২৪। যাহ্দাম (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবূ মুসা আল আশআরী (রা)-এর নিকট উপস্থিত হলাম। তখন তিনি মুরগীর গোশ্ত খাচ্ছিলেন। তিনি বললেন, এগিয়ে এসো এবং খাও। কেননা আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে মুরগীর গোশ্ত খেতে দেখেছি।
أبواب الكتاب
مَا رُوِيَ فِي أَكْلِهِ اللَّحْمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
624 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ فَرَجٍ، نَا يَحْيَى بْنُ حَكِيمٍ، نَا أَبُو قُتَيْبَةَ، نَا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ زَهْدَمٍ، قَالَ: دَخَلْتُ عَلَى أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، وَهُوَ يَأْكُلُ الدَّجَاجَ، فَقَالَ: ادْنُ، فَكُلْ، فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ لَحْمَ الدَّجَاجِ
তাহকীক:
হাদীস নং: ৬২৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর গোশ্ত খাওয়ার বর্ণনা
৬২৫। হযরত আব্দুল্লাহ্ ইব্ন জাফর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর খেদমতে গোশ্ত হাযির করা হলে লোকেরা তা লোক্মা ধরে খেতে লাগলো। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, পিঠের গোশ্ত সর্বোত্তম।
أبواب الكتاب
مَا رُوِيَ فِي أَكْلِهِ اللَّحْمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
625 - حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْبَزَّارُ، نَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ، نَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، عَنْ شَيْخٍ، مِنْ فَهْمٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ جَعْفَرٍ، يَقُولُ: أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَحْمٍ، وَجَعَلَ الْقَوْمُ يُلَقِّمُونَهُ اللَّحْمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَطْيَبُ اللَّحْمِ، لَحْمُ الظَّهْرِ
তাহকীক: