আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৬১৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পানাহারে বিনয়ীভাব প্রকাশ করার বর্ণনা
৬১৪। হযরত জাবির ইব্‌ন আব্দুল্লাহ্ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমি তো (আল্লাহ্‌র) দাস। তাই আমি দাসের অনুরূপ আহার করি এবং দাসের মত বসি।
أبواب الكتاب
ذِكْرُ تَوَاضُعِهِ فِي أَكْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
614 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ رُسْتَةَ، نَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ حِسَابٍ، نَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي صَدَقَةَ، عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّمَا أَنَا عَبْدٌ آكُلُ كَمَا يَأْكُلُ الْعَبْدُ وَأَجْلِسُ كَمَا يَجْلِسُ الْعَبْدُ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে একথা শিক্ষা দেওয়া হয়েছে যে, পানাহারের সময়ও বান্দা তাঁর মহাপ্রভু আল্লাহ্‌র স্মরণ থেকে গাফিল হবে না। সে তাঁরই দাসানুদাস, তাঁর দেওয়া রিযিক আহার করছে। অতএব তার বসার মধ্যেও যেন বিনয় ও নম্রতার প্রকাশ ঘটে এবং অহংকার প্রকাশ না পায়। দাসের পক্ষে অহংকার শোভা পায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পানাহারে অনুসৃত নীতি আমরাও পানাহারের সময় অনুসরণ করলে আমাদের এই পানাহার ইবাদতের মধ্যে গণ্য হবে। যদি এসব শিষ্টাচারের প্রতি লক্ষ্য না রাখা হয় তবে স্মরণ রাখা উচিত যে, পশুরাও পানাহার করে।