আখলাকুন্নবী (ﷺ)
أخلاق النبي وآدابه لأبي الشيخ الأصبهاني
কিতাবের পরিচ্ছেদ সমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮৬৭ টি
হাদীস নং: ৫৮৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৮৫। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে কখনও কোন খাদ্যের ত্রুটি নির্দেশ করতে দেখিনি। কোন খাদ্যে তাঁর রুচি হলে তিনি তা আহার করতেন, আর রুচি না হলে বর্জন করতেন।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
585 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ، نَا يَحْيَى الْحِمَّانِيُّ، نَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي يَحْيَى، مَوْلَى جَعْدَةَ بْنِ هُبَيْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَائِبًا طَعَامًا قَطُّ، كَانَ إِذَا اشْتَهَاهُ أَكَلَهُ، وَإِنْ لَمْ يَشْتَهِهِ تَرَكَهُ
হাদীস নং: ৫৮৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৮৬। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কখনও কোনো খাদ্যের ত্রুটি নির্দেশ করেননি, আগ্রহ হলে খেতেন অন্যথায় বর্জন করতেন।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
586 - حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ، نَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، نَا عُمَرُ بْنُ شَقِيِقٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: مَا عَابَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا قَطُّ، إِنِ اشْتَهَاهُ أَكَلَهُ، وَإِلَّا تَرَكَهُ.
হাদীস নং: ৫৮৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৮৭। আ’মাশ (র) থেকে এ বিষয়ে অনুরূপ একখানা হাদীস বর্ণিত হয়েছে।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
587 - حَدَّثَنَا قَاسِمٌ الْمُطَرِّزُ، نَا أَبُو مُوسَى، نَا رَوْحُ بْنُ أَسْلَمَ، نَا زَائِدَةُ، عَنِ الْأَعْمَشِ، مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৫৮৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৮৮। হযরত উবাই ইব্ন কা’ব (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) আহারের সময় হাঁটু উঁচু করে বসতেন এবং হেলান দিয়ে বসতেন না।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
588 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ مَعْدَانَ، نَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، نَا ابْنُ الطَّبَّاعِ، نَا مُعَاذُ بْنُ مُحَمَّدِ بْنِ مُعَاذِ بْنِ أُبَيِّ بْنِ كَعْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَجْثُو عَلَى رُكْبَتَيْهِ، وَكَانَ لَا يَتَّكِئُ
হাদীস নং: ৫৮৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৮৯। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন আহার করতেন তখন নিজের সামনের দিক থেকে খাবার খেতেন।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
589 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ الْفَارِسِيُّ، نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُمَرَ، نَا أَبُو قُتَيْبَةَ، نَا رَجُلٌ، مِنْ بَنِي ثَوْرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَكَلَ الطَّعَامَ أَكَلَ مِمَّا يَلِيهِ
হাদীস নং: ৫৯০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৯০। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট সর্বাধিক প্রিয় খাদ্য ছিলো শাকসব্জি ও তরিতরকারি।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
590 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْمَلِكِ، نَا الْمُخَرِّمِيُّ، نَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، نَا عَبَّادُ بْنُ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ أَحَبُّ الطَّعَامِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَقْلَ
তাহকীক:
হাদীস নং: ৫৯১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৯১। হযরত আব্দুল্লাহ্ ইব্ন জা’ফর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ গোশ্তের মধ্যে সর্বোত্তম হচ্ছে পিঠের গোশ্ত।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
591 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ عَبْدِ الْخَالِقِ، نَا عَمْرُو بْنُ عَلِيٍّ، نَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مِسْعَرٍ، حَدَّثَنِي شَيْخٌ مِنْ فَهْمٍ - قَالَ يَحْيَى: اسْمُهُ مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَطْيَبُ اللَّحْمِ لَحْمُ الظَّهْرِ
তাহকীক:
হাদীস নং: ৫৯২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৯২। হযরত আব্দুল্লাহ্ ইব্ন জাফর (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) এ বিষয়ে অনুরূপ বলেছেন।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
592 [ص:206] حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرٍو، نَا يُوسُفُ بْنُ مُوسَى، نَا جَرِيرٌ، عَنْ رُقْبَةَ، عَنْ شَيْخٍ، مِنْ فَهْمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৫৯৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ empty
৫৯৩। হযরত আব্দুল্লাহ্ ইব্ন সাইব ইব্ন খাব্বাব (রা) পর্যায়ক্রমে তাঁর পিতা ও তাঁর দাদা থেকে বর্ণনা করেন যে, তিনি (খাব্বাব) বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে রোদে শুকানো গোশ্ত একটি পাত্রে নিয়ে আহার করতে দেখেছি। তারপর তিনি পানি ভর্তি একটি মাটির পাত্রের দিকে এগিয়ে গেলেন এবং পানি পান করলেন।
أبواب الكتاب
[ص:197]
593 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، نَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، نَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عِمْرَانَ الزُهْرِيُّ، نَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ مِنْ قَدِيدٍ فِي طَبَقٍ، فَقَامَ إِلَى فُخَّارَةٍ فِيهَا مَاءٌ فَشَرِبَ
তাহকীক:
হাদীস নং: ৫৯৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৯৪। হযরত জাবির ইব্ন আব্দুল্লাহ্ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে রোদে শুকানো গোশ্ত খেয়েছি।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
594 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُقَيَّرٍ الْبَغْدَادِيُّ، نَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، نَا عَلِيُّ بْنُ الْحَسَنِ، نَا الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ، أنا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: أَكَلْنَا الْقَدِيدَ مَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
তাহকীক:
হাদীস নং: ৫৯৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৯৫। আব্দুল হাকাম (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ্ ইব্ন জা’ফর (রা) লক্ষ করলেন যে, আমি পাত্রের এখান সেখান থেকে বিক্ষিপ্তভাবে আহার গ্রহণ করছি। আমি তখন বালক ছিলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন আহার করতেন তখন তাঁর হাত পাত্রের মধ্যে বিক্ষিপ্তভাবে ঘুরতো না।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
595 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ، نَا أَبُو يُوسُفَ الْقُلُوسِيُّ، نَا أَبُو رَجَاءٍ، نَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنِي عَبْدُ الْحَكَمِ، قَالَ: رَآنِي عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، وَأَنَا غُلَامٌ، وَأَنَا آكُلُ، مِنْ هَهُنَا وَمِنْ هَهُنَا، فَقَالَ: إِنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَكَلَ لَمْ تَعْدُ يَدُهُ بَيْنَ يَدَيْهِ
তাহকীক:
হাদীস নং: ৫৯৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৯৬। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলাম। ইত্যবসরে একপাত্র খাদ্য এনে তাঁর সামনে রাখা হলো। কিন্তু আহার গ্রহণে তিনি তাঁর হাতকে বিরত রাখলেন দেখে আমরাও আমাদের হাত গুটিয়ে রাখলাম। কারণ আমরা কখনও রাসূলুল্লাহ্ (ﷺ)-এর স্পর্শ করার আগে খাদ্যের পাত্রে হাত দিতাম না। এ সময় এক বেদুঈন দৌড়াতে দৌড়াতে এসে হাযির হলো যেনো তাকে তাড়িয়ে বেড়ানো হচ্ছে। সে উপস্থিত হয়েই খাদ্যের পাত্রে হাত বাড়ালো। রাসূলুল্লাহ্ (ﷺ) তার হাত ধরে ফেললেন এবং তাকে বসিয়ে দিলেন। তারপর এক মেয়ে দৌড়াতে দৌড়াতে এসে উপস্থিত হলো। যেন তাকেও হাঁকিয়ে বেড়ানো হচ্ছে। সেও খাদ্যের পাত্রে হাত দিতে উদ্যত হলো। নবী (ﷺ) তার হাতও ধরে ফেললেন। তারপর বললেন, কোনো খাবার আল্লাহ্র নাম নিয়ে গ্রহণ না করা হলে তাতে শয়তান অংশগ্রহণের সুযোগ পায়। শয়তান আমাদেরকে খাবারের পাত্রে হাত ঢুকাতে বিরত থাকতে দেখে খাদ্যে ভাগ বসাবার উদ্দেশ্যে এক বেদুঈনকে ধরে নিয়ে এসেছে। (কিন্তু আমি তার হাত ধরে ফেললে) সে খাদ্য গ্রহণের সুযোগ লাভের জন্য পুনরায় এই মেয়েকে হাঁকিয়ে নিয়ে এসেছে। সেই সত্তার কসম যিনি ব্যতীত আর কোন ইলাহ্ নেই। এখন এই মেয়ের হাতের সাথে শয়তানের হাতও আমার মুঠোর মধ্যে।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
596 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ جَعْفَرِ بْنِ نَصْرٍ، نَا عَبْدُ السَّلَامِ بْنُ عَاصِمٍ، نَا عَبْدُ الْمَجِيدِ بْنُ عَبْدِ الْعَزِيزِ، نَا مَعْمَرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ، قَالَ: بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أُتِيَ بِجَفْنَةٍ فَوُضِعَتْ فَكَفَّ عَنْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ، وَكَفَفْنَا أَيْدِيَنَا، وَكُنَّا لَا نَضَعُ أَيْدِيَنَا حَتَّى يَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ، فَجَاءَ أَعْرَابِيُّ يَشْتَدُّ، كَأَنَّهُ يُطْرَدُ، حَتَّى أَهْوَى إِلَى الْجَفْنَةِ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، فَأَجْلَسَهُ وَجَاءَتْ جَارِيَةٌ كَأَنَّهَا تُدْفَعُ فَذَهَبَتْ تَضَعُ يَدَهَا فِي الطَّعَامِ، فَأَخَذَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهَا، ثُمَّ قَالَ: إِنَّ الشَّيْطَانَ يَسْتَحِلُّ الطَّعَامَ إِذَا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ، وَإِنَّهُ لَمَّا رَآنَا كَفَفْنَا أَيْدِيَنَا، جَاءَ بِهَذَا الْأَعْرَابِيِّ يَسْتَحِلُّ بِهِ، ثُمَّ جَاءَ بِالْجَارِيَةِ يَسْتَحِلُّ بِهَا وَالَّذِي لَا إِلَهَ غَيْرُهُ، يَدُهُ فِي يَدِي مَعَ يَدِهَا
তাহকীক:
হাদীস নং: ৫৯৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৯৭। হযরত জাবির (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে একত্রে আহার করলে তিনি আহার শুরু না করা পর্যন্ত আমরা শুরু করতাম না।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
597 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ رُسْتَةَ، نَا إِبْرَاهِيمُ بْنُ الْمُسْتَمِرِّ، نَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، نَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ جَابِرٍ، قَالَ: كُنَّا إِذَا أَكَلْنَا مَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا لَا نَبْدَأُ حَتَّى يَكُونَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْدَأُ
হাদীস নং: ৫৯৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৯৮। হযরত ইকরামা (রা) বলেন, সাঈদ ইব্ন জুবায়র (রা) খাদ্য তৈরী করালেন, তারপর ইব্ন আব্বাস (রা)-কে এই বলে দাওয়াত পাঠালেন যে, আপনি আপনার পরিবারের যাকে খুশি সাথে করে নিয়ে আসুন। রাবী বলেন, ইব্ন আব্বাস (রা) এসে উপস্থিত হলেন এবং বললেন, কারো উপর হুকুম চালানো আমি পছন্দ করি না। অবশ্য আমি আপনাকে আমাদের পরিবারের লোকই মনে করি। তাই আমাদের জন্য ‘সারীদ’ (এক প্রকার খাদ্য) নিয়ে আসুন। কারণ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট খাদ্যদ্রব্যের মধ্যে রুটির সারীদই ছিলো সর্বাধিক পছন্দনীয়।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
598 - حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، نَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ، نَا مُبَارَكُ بْنُ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ الثَّوْرِيِّ، عَنْ عِكْرِمَةَ، قَالَ: صَنَعَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ طَعَامًا، ثُمَّ أَرْسَلَ إِلَى ابْنِ عَبَّاسٍ: أَنِ ائْتِنِي أَنْتَ وَمَنْ أَحْبَبْتَ مِنْ مَوَالِيكَ، قَالَ: فَجَاءَ ابْنُ عَبَّاسٍ وَقَالَ: إِنِّي لَسْتُ أَتَأَمَّرُ عَلَى أَحَدٍ، وَإِنَّمَا أَعُدُّكَ مِنَّا أَهْلَ الْبَيْتِ، ائْتِنَا بِالثَّرِيدِ، فَإِنَّهُ كَانَ أَحَبُّ الطَّعَامِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الثَّرِيدَ مِنَ الْخُبْزِ
তাহকীক:
হাদীস নং: ৫৯৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৯৯। হযরত আবূ যিয়াদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা (রা)-এর নিকট পিয়াজ খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, নবী (ﷺ) সর্বশেষ যে খাদ্য গ্রহণ করেছেন তাতে পিয়াজ ছিলো।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
599 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، نَا سَعِيدُ بْنُ عَنْبَسَةَ، نَا بَقِيَّةُ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي زِيَادٍ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا عَنْ أَكْلِ الْبَصَلِ؟ فَقَالَتْ: آخِرُ طَعَامٍ أَكَلَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، طَعَامٌ فِيهِ بَصَلٌ
তাহকীক:
হাদীস নং: ৬০০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৬০০। হযরত আনাস (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) আহারের পর তাঁর হাতের আঙুল চাটতেন।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
600 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ، نَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، نَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَكَلَ لَعِقَ أَصَابِعَهُ
হাদীস নং: ৬০১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৬০১। হযরত কা’ব ইব্ন উজরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) কে আহারের পর আঙুল চাটতে দেখেছি।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
601 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْبَغَوِيُّ، نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ، نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنٍ لِكَعْبٍ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ طَعَامًا فَلَعِقَ أَصَابِعَهُ
হাদীস নং: ৬০২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৬০২। হযরত জাবির (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন আহার করতেন তখন তাঁর আঙুল চাটতেন।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
602 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحَسَنِ النَّيْسَابُورِيُّ، نَا مُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ، نَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَكَلَ لَعِقَ أَصَابِعَهُ
হাদীস নং: ৬০৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৬০৩। হযরত কা’ব ইব্ন মালিক (রা) বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) তিন আঙুল দ্বারা আহার গ্রহণ করতেন এবং হাত না চাটা পর্যন্ত তা মুছতেন না।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
603 - حَدَّثَنَا أَبُو خَالِدٍ مُوسَى بْنُ مُحَمَّدٍ الْأَنْصَارِيُّ، مِنْ وُلْدِ أَنَسِ بْنِ مَالِكٍ، نَا عَلِيُّ بْنُ حَرْبٍ، نَا أَبُو مُعَاوِيَةَ، نَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ، عَنِ ابْنٍ لِكَعْبٍ، عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ بِثَلَاثَةِ أَصَابِعَ، وَلَا يَمْسَحُ يَدَهُ حَتَّى يَلْعَقَهَا
হাদীস নং: ৬০৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৬০৪। হযরত কাব ইব্ন উজরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে তাঁর তিন আঙুল অর্থাৎ বৃদ্ধাঙুল, তর্জনি ও মধ্যমা আঙুলের সাহায্যে আহার করতে দেখেছি। আরও দেখেছি যে, তিনি আঙুলগুলো মোছার পূর্বে চেটেছেন। মধ্যমা ও তর্জনিও যার অন্তর্ভুক্ত ছিলো।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
604 - حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ فَضَالَةَ، نَا عَمْرُو بْنُ عُثْمَانَ، نَا عَبْدُ الْمَجِيدِ بْنُ أَبِي رَوَّادٍ، نَا ابْنُ جُرَيْجٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبِ بْنِ عُجْرَةَ، عَنْ أَبِيهِ كَعْبٍ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ بِأَصَابِعِهِ الثَّلَاثِ: الْإِبْهَامِ، وَالَّتِي تَلِيهَا، وَالْوسْطَى، وَرَأَيْتُهُ لَعِقَ أَصَابِعَهُ الثَّلَاثَ، قَبْلَ أَنْ يَمْسَحَهَا، لَعِقَ الْوسْطَى وَالَّتِي تَلِيهَا