আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৫৯৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৯৮। হযরত ইকরামা (রা) বলেন, সাঈদ ইব্ন জুবায়র (রা) খাদ্য তৈরী করালেন, তারপর ইব্ন আব্বাস (রা)-কে এই বলে দাওয়াত পাঠালেন যে, আপনি আপনার পরিবারের যাকে খুশি সাথে করে নিয়ে আসুন। রাবী বলেন, ইব্ন আব্বাস (রা) এসে উপস্থিত হলেন এবং বললেন, কারো উপর হুকুম চালানো আমি পছন্দ করি না। অবশ্য আমি আপনাকে আমাদের পরিবারের লোকই মনে করি। তাই আমাদের জন্য ‘সারীদ’ (এক প্রকার খাদ্য) নিয়ে আসুন। কারণ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট খাদ্যদ্রব্যের মধ্যে রুটির সারীদই ছিলো সর্বাধিক পছন্দনীয়।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
598 - حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، نَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ، نَا مُبَارَكُ بْنُ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ الثَّوْرِيِّ، عَنْ عِكْرِمَةَ، قَالَ: صَنَعَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ طَعَامًا، ثُمَّ أَرْسَلَ إِلَى ابْنِ عَبَّاسٍ: أَنِ ائْتِنِي أَنْتَ وَمَنْ أَحْبَبْتَ مِنْ مَوَالِيكَ، قَالَ: فَجَاءَ ابْنُ عَبَّاسٍ وَقَالَ: إِنِّي لَسْتُ أَتَأَمَّرُ عَلَى أَحَدٍ، وَإِنَّمَا أَعُدُّكَ مِنَّا أَهْلَ الْبَيْتِ، ائْتِنَا بِالثَّرِيدِ، فَإِنَّهُ كَانَ أَحَبُّ الطَّعَامِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الثَّرِيدَ مِنَ الْخُبْزِ
হাদীসের ব্যাখ্যা:
কারো সাথে অন্তরঙ্গ সম্পর্ক থাকলে নিজের চাহিদা মতো খাবার পরিবেশনের হুকুম দেওয়া যায়। অন্যথায় তা সম্ভব নয়। তাতে দাওয়াতদানকারী বিরক্ত হতে পারে। কারণ কোনো খাদ্য দাবি করা হলে এবং তা দাওয়াত দানকারীর বাড়িতে না থাকলে সে লজ্জিত হতে পারে।