আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৫৯৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৯৭। হযরত জাবির (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে একত্রে আহার করলে তিনি আহার শুরু না করা পর্যন্ত আমরা শুরু করতাম না।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
597 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ رُسْتَةَ، نَا إِبْرَاهِيمُ بْنُ الْمُسْتَمِرِّ، نَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، نَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ جَابِرٍ، قَالَ: كُنَّا إِذَا أَكَلْنَا مَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا لَا نَبْدَأُ حَتَّى يَكُونَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْدَأُ

হাদীসের ব্যাখ্যা:

বিভিন্ন হাদীস থেকে জানা যায় যে, সাহাবায়ে কিরাম (রা) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আগে কোন মজলিসে পানাহার শুরু করতেন না। পানাহার শুরু করার শিষ্টাচার এই যে, মজলিসে উপস্থিত সর্বাধিক সম্মানিত ও মুরব্বি ব্যক্তি খাদ্যে হাত না দেওয়া পর্যন্ত অন্যদের বিরত থাকা উচিত। আর দাওয়াতকারী মজলিসে উপস্থিত থাকলে তিনিই সর্বপ্রথম আহার শুরু করবেন অথবা অনুমতি দিবেন, যাতে অন্যরা নির্দ্বিধায় পানাহার করতে পারে ।