আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৫৮৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৮৮। হযরত উবাই ইব্‌ন কা’ব (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) আহারের সময় হাঁটু উঁচু করে বসতেন এবং হেলান দিয়ে বসতেন না।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
588 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ مَعْدَانَ، نَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، نَا ابْنُ الطَّبَّاعِ، نَا مُعَاذُ بْنُ مُحَمَّدِ بْنِ مُعَاذِ بْنِ أُبَيِّ بْنِ كَعْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَجْثُو عَلَى رُكْبَتَيْهِ، وَكَانَ لَا يَتَّكِئُ

হাদীসের ব্যাখ্যা:

এই ছিলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আহার করার বিনীত ও ভদ্র পন্থা। কিন্তু তাঁর প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শ অনুসরণের দাবিদার আমরা মুসলিমগণ একবার নিজেদের আচরণ ও কার্যকলাপের প্রতি দৃষ্টিপাত করি। পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতি আজ আমাদেরকে মারাত্মকভাবে পর্যুদস্ত করে দিয়েছে, তা আমাদের জীবনাচারের অংশে পরিণত হয়েছে। বড় বড় ভোজসভায় টেবিলের চারদিকে জড়ো হয়ে চক্কর দিয়ে শুধু খাওয়া আর খাওয়া। মহান আল্লাহ্ ইরশাদ করেনঃ وَالَّذِينَ كَفَرُوا يَتَمَتَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ الْأَنْعَامُ — কিন্তু যারা কুফরী করে, ভোগবিলাসে মগ্ন থাকে এবং চতুষ্পদ জন্তুর মত উদর পূর্তি করে তাদের নিবাস জাহান্নাম (সূরা মুহাম্মদঃ ১২)।
আল্লাহ্ তা’আলার উপরোক্ত বাণী ঐ সব লোকের ক্ষেত্রে প্রযোজ্য ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান